05/09/2024
যাঁরা নানা ধরনের অসুবিধায় পরে ভিসা করতে পারেননি তারা কেউ এই সুযোগ কাজে লাগান।
এর আগে ছয় বছর আগে আমিরাতে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল। যা প্রথমে ২০১৮ সালের ১ আগস্ট থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলেছিল। এরপর এটির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়।
২০০৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মধ্যে এ নিয়ে চতুর্থবারের মতো প্রবাসীদের এমন সুযোগ দিচ্ছে আরব আমিরাতের সরকার।
05/09/2024
দুবাই ভিসা সংক্রান্ত সতর্কবার্তা:
আসসালামু আলাইকুম,
সম্মানিত ইউএই প্রবাসী ভাই এবং ইউএই আসতে ইচ্ছুক ভাইবোনদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে,
আমরা লক্ষ করেছি গত ১লা সেপ্টেম্বর থেকে ভিসা চালু হওয়ার একটি সম্ভাবনাকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল ভিসা নিয়ে বিভিন্ন গুজব তৈরি করে সহজ সরল ভাইদের সাথে প্রতারণা করার পাঁয়তারা করছে।
মূলত ভিসা এখনো বন্ধ রয়েছে এবং তা কবে বা কখন চালু হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য পাওয়া যায় নাই। তাই আপনারা কারো সাথে কোন ভাবেই কোন লেনদেন করবেন না। ❌ ভিসা বন্ধ। ❌ ভিসা বন্ধ। ❌ ভিসা বন্ধ।
বি:দ্র: আমাদের এই পেইজ এবং ফেইসবুক গ্রুপ 'দুবাই সাপোর্ট বিডি (ডিএসবি) কোন ধরনের ভিসার কাজ করে না। আমরা দুবাইয়ে প্রবাসী ভাইদের উপকারে আসবে এমন সব তথ্য শেয়ার করি যাতে আমার প্রবাসী ভাইয়েরা কোন প্রতারণার শিকার না হয়।
29/08/2024
আরব আমিরাতের ঘোষিত সাধারন ক্ষমা-২০২৪ সম্পর্কিত জিজ্ঞাসা...! 🇦🇪🇧🇩
29/08/2024
সাধারণ ক্ষমার সময় ট্রাভেল পাস বা আউট পাস কিভাবে নিবেন বিস্তারিত।
28/08/2024
ইউএই ভিসা সংরান্ত জরুরী তথ্য:
সম্মানিত ভাইয়েরা, অনেকেই বলছেন যে আগামী ১লা সেপ্টেম্বর থেকে দুবাই এর ভিসা চালু হবে।
বাস্তব কথা হলো, দুবাই ভিসা কখন চালু হবে বা কত তারিখ চালু হবে সেই সংক্রান্ত কোন তথ্য বা নোটিস এখনো পাওয়া যায় নাই। যারা এই ধরনের তথ্য শেয়ার করছেন তারা না জেনে অনুমান নির্ভর গুজব রটাচ্ছেন। আপনারা তাদের প্রতারণার ফাঁদে পা দিবেন না। সব ধরনের ভিসা অনির্দিষ্টকালের জন্যে বন্ধ রয়েছে। যখন চালু হবে তখন আপনারা নিজেরাই তা দেখতে পাবেন।
তাই প্রতারকের কথায় বিশ্বাস করে কস্টের টাকা হারাবেন না।
দয়া করে পোস্ট টি শেয়ার করে অন্য মানুষের উপকারে আসুন।
ধন্যবাদান্তে,
Dubai Support Bd DSB
28/08/2024
দুবাই বিসা সম্পর্কিত জরুরী তথ্য:
ইউএই তে আসতে ইচ্ছুক সম্মানিত সকল ভিসা প্রার্থীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আপাতত ভিসার সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ভিসা চালু হলে এই সংক্রান্ত তথ্য ও খবর সবার উদ্দেশ্য প্রচার করা হবে। তাই কারো কথায় বা আশ্বাসে কেউ কারো সাথে আপাতত কোন লেনদেন করবেন না। লেনদেন করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভিসা চালু না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে সবর করুন।
অচিরেই ভিসা চালু হবে ইনশাআল্লাহ। আবারো বলছি আপাতত কারো সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করবেন না।
ধন্যবাদান্তে,
Dubai Support BD -DSB
26/08/2024
দুবাইতে নরমাল লেবার ক্যাটাগরির ট্রান্সফার ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে। যাদের অনার্স/ডিগ্রি সার্টিফিকেট আছে তাদের দুবাইতে ভিসা ট্রান্সফার হচ্ছে।
25/08/2024
আসসালামু আলাইকুম,
আপডেট: ২৫/০৮/২০২৪, রোজ: রোববার।
দুবাইতে এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ রয়েছে। হয়তো আগামী ১ তারিখ থেকে কিছু কিছু ভিসা খুলতে পারে।
যেকোন তথ্য বা পরামর্শের জন্যে আমাদের গ্রুপের পাশেই থাকুন।
-এডমিন প্যানেল
দুবাই সাপোর্ট বিডি (ডিএসবি)