Ntv Forum, UAE

Ntv Forum, UAE

Share

A non-profit organization dedicated to providing community services to foster a supportive community

15/12/2025

সংযুক্ত আরব আমিরাত থেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবং বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক ২০২৪–২৫ অর্থবছরের জন্য পুনরায় সিআইপি (Commercially Important Person) হিসেবে নির্বাচিত হওয়ায় আপনাকে এনটিভি ফোরাম ইউএই-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

Photos from Ntv Forum, UAE 's post 05/12/2025
15/11/2025

🎉সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উদযাপন 🎉
আসছে ২ ডিসেম্বর ২০২৫—এবারের দিনটি হবে পরিবার-পরিজন নিয়ে আনন্দে ভরপুর এক অসাধারণ মিলনমেলা!

📍 স্থান: আল সাকর পার্ক, রাস আল খাইমাহ
🎯 আয়োজক: NTV Forum UAE

সারাদিনব্যাপী লাইভ কুকিং, শিশু ও দম্পতিদের জন্য মজার সব গেম, বিশাল কার র‍্যালি এবং দারুণ সব পুরস্কার—সবকিছুই থাকছে!

💰 প্রতি জন মাত্র ৫৪ দিরহাম
👶 ৩ বছরের নিচে শিশু ফ্রি

👉 যারা অংশ নিতে আগ্রহী, তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে কনফার্ম করতে পারবেন।
Group Link: https://chat.whatsapp.com/Ip6V9VwAw5KJ3Pp8MMLTue

05/08/2025
03/07/2025

আসসালামু আলাইকুম,

এনটিভি—একটি শক্তিশালী তারুণ্যের প্রতীক, ২২ বছর পার করে ২৩ বছরে পা রাখলো। যেন রোদে পোড়া মরুভূমির বুকে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে থাকা এক অটল সৈনিক, যে আগামীর পথে এগিয়ে চলেছে দৃঢ় সংকল্পে।

এই মরুর বুক থেকে আমি, মোহাম্মদ নাজমুল হক, বিশ্বের সকল প্রবাসীর পক্ষ থেকে এনটিভির সকল কর্মকর্তা, কর্মী এবং প্রিয় দর্শকদের জানাই প্রতিষ্ঠাবার্ষিকীর হৃদয়ছোঁয়া শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে আমরা আবারও আশাবাদী—এনটিভি সব সময় সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলেই সাহসের সঙ্গে সংবাদ পরিবেশন করবে, উপহার দেবে মননশীল বিনোদন এবং বিশেষ করে প্রবাসীদের সুখ-দুঃখের কথা তুলে ধরবে প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং একে অন্যের খোঁজ রাখবেন…
কারণ জীবন—তো একটাই।

মোহাম্মদ নাজমুল হক
সাধারণ সম্পাদক
এনটিভি ফোরাম, ইউ এ ই

03/07/2025
Want your business to be the top-listed Government Service in Dubai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Silicon Oasis
Dubai