15/10/2023
কত্ত সুন্দর❤️
রাজঘাট চা বাগানের শিশুদের তৈরি হাতের কাজ।
সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
আপনাদের আন্তরিক সহযোগিতা এই শিশুদের জীবনযাপনের মান করে তুলতে পারে আরো সুন্দর, উচ্ছল, প্রানবন্ত।
Stay with us❤️
03/09/2023
শ্রীমঙ্গলের প্রত্যন্ত অঞ্চলের রাজঘাট চা বাগান, যেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া দুষ্কর,জীবন ও জীবিকার তাগিদে যেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি চা বাগানে কাজ করে, সেই এলাকায় থেকে ছবি আঁকার কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ষষ্ঠ শ্রেনির ছাত্র কিশলয় এমন সব অপূর্ব চিত্রকর্ম তৈরি করেছে। অবিশ্বাস্য না!
এই শিশুদের কাজ যাতে আপনাদের কাছে পৌছাতে পারি, তাদের জীবনযাত্রার মান যাতে আরো উন্নত করতে পারি সেই লক্ষ্যে টীম চিত্ত কাজ করে যাচ্ছে।
কিশলয়ের তৈরি এই ছবিগুলো শীঘ্রই ফ্রেমবন্দী করে বিক্রয় এর জন্য পাঠানো হবে।
আপনাদের একটা শৌখিন জিনিস ক্রয় একটা সুবিধাবঞ্চিত শিশুর জীবনটা আরো সহজ করে দিতে পারে।
তাদের এই সুন্দর সুন্দর হাতের কাজ ক্রয় করতে চাইলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন। আমাদের বিজনেস পেজ কারুকাজ - karukaj এ চাইলে যোগাযোগ করতে পারেন।
27/08/2023
🍁শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানের শিশুদের শিক্ষার প্রসার এবং তাদের নিজস্ব প্রতিভার বিকাশের জন্য কাজ করছে টিম চিত্ত।
🍁এই কাজে সহযোগিতায় এগিয়ে এসে চা বাগানের ২ জন শিশুর নিজ হাতে তৈরি ২ টি পেপারমেড হ্যান্ডিক্রাফট কিনেছে সাইবার সুরক্ষা- Cyber Surokkha ও অভয়ারণ্য - Obhoyaronno ❤️
🌈টিম সাইবার সুরক্ষা কাজ করছে সাইবার সিকিউরিটি নিয়ে এবং টিম অভয়ারণ্য কাজ করছে জলবায়ু পরিবর্তন নিয়ে।উভয় টিমই সমাজের পজিটিভ পরিবর্তনের জন্য নিরলস কাজ করে যাছে।
টিম সাইবার সুরক্ষা ও টিম অভয়ারণ্য এর প্রতি রইলো অশেষ ধন্যবাদ ও শুভকামনা 💚।