Akhaura Upazila ChatroLeague

Akhaura Upazila ChatroLeague

Share

Official page of Akhaura Upazila CartroLeague

Mission: Go forward together carrying the to

হাইটেক পার্কের মূল অবকাঠামো নির্মাণ শুরু হচ্ছে আগামীকাল থেকে 14/10/2015

দেশের তথ্যপ্রযুক্তি ও সংশ্লিষ্টদের দীর্ঘ দিনের স্বপ্নের হাইটেক পার্কের মূল অবকাঠামো নির্মাণ কাজ অবশেষে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ সকালে এ প্রকল্পের উদ্বোধন করবেন। বাংলাদেশ হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম এবং বাংলাদেশ টেকনোসিটি লিমিটেডের চেয়ারম্যান মঈনুল হক সিদ্দিকী নিজ নিজ পক্ষে সে চুক্তিতে স্বাক্ষর করেন। অবকাঠামোর কাজ করছে টেকনোসিটি লিমিটেড ফাইবার অ্যাট হোমের কনসোর্টিয়াম বাংলাদেশ টেকনোসিটি লিমিটেড প্রকল্পটির কাজ শুরু করছে। আর এই কনসোর্টিয়ামের সাথে রয়েছে টেকনোলজি পার্ক মালেশিয়া ও আইরিশ কর্পোরেশনের জয়েন ভেঞ্চার, এমএসসি টেকনোলজি সেন্টার এবং আলফা ইনফরমেটিকস লিমিটেড। পার্কের ৩ নাম্বার বাণিজ্যিক ব্লকটির উন্নয়ন কাজ করবে টেকনোসিটি। এটি ৪০ একর জায়গার। চুক্তি অনুয়ায়ী তারা এই ব্লকে প্রায় ২ কোটি ৫৮ লাখ ডলার বা ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে। পার্কের অবকাঠামো উন্নয়নের পর টেকনোসিটি ৪০ বছর এর ব্যবস্থাপনায় থাকবে। যদিও তা কাজের সক্ষমতার ভিত্তিতে ১০ বছর করে ২০ বছর পর্যন্ত বাড়ানো হবে। ব্লকটি থেকে সরকারের মুনাফা শেয়ারের অংশ হচ্ছে, বিল্ডিং স্পেস ভাড়া হতে ১২ শতাংশ, ভূমি লিজ থেকে ২১ শতাংশ, ইউটিলিটি চার্জ ৫ শতাংশ অন্যান্য আয় ৬ শতাংশ। এরআগে চলতি বছরের ১১ আগস্ট কালিয়াকৈর হাইটেক পার্কের ৩ নাম্বার ব্লকের উন্নয়নে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে চুক্তিবদ্ধ হয় টেকনোসিটি লিমিটেড। কাজ করবে সামিট টেকনোপলিসও গত ২৮ জুন হাইটেক পার্ক অথরিটির সাথে সামিট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মার্চেন্টিয়াল কর্পোরেশন (এসআইএমসিএল) এবং ভারতীয় কোম্পানি ইনফিনিটির যৌথ কনসোর্টিয়াম সামিট টেকনোপলিসের সাথে চুক্তি করে হাইটেক পার্ক। টেকনোপলিস হাইটেক পার্কের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬৩৮ কোটি টাকা বিনিয়োগ করবে। তারা পার্কের ২ এবং ৫ নম্বর ব্লকের অবকাঠামো উন্নয়ন করবে। এই কনসোর্টিয়ামও অবকাঠামো উন্নয়নের পর ৪০ বছর এর ব্যবস্থাপনায় থাকবে। সামিট টেকনোপলিস ২০১৬ সালের জানুয়ারি নাগাদ তাদের কাজ শুরু করতে পারে। হাইটেক পার্কের অবস্থান রাজধানী ঢাকা শহর থেকে ৪০ কিলোমিটার এবং হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ২৫ কিলোমিটার দূরে গড়ে উঠছে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হাইটেক পার্ক। হাইটেক পার্কটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর বক্তারপুর, জানেরচালা গোয়ালবাথান এবং হরতকিতলা মৌজায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত। হাইটেক পার্কটি রাজধানী ঢাকা, বন্দর নগর চট্টগ্রাম, খুলনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানের সাথে যোগোযোগের ক্ষেত্রে সড়ক ও রেল দ্বারা যুক্ত একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। শুরুর কথা উন্নয়নের জন্য শিল্পের প্রয়োজনীতা সর্বজন স্বীকৃত। বর্তমান বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত এবং ভিয়েতনাম হাইটেক পার্ক প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অভূতপূর্ব গতি সঞ্চারে সক্ষম হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গতি সঞ্চারের লক্ষ্যে এদেশেও হাইটেক পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়। তারই ধারাবাহিকতায় ১৯৯৯ সালের ১৩ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনিয়োগ বোর্ডের ১২তম সভায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলাস্থিত তালেবাবাদ উপগ্রহ-ভূ-কেন্দ্রের অব্যবহৃত ২৩১.৬৮৫ একর জমিতে একটি হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। সৃষ্টি করা হচ্ছে- প্রশাসনিক ভবন, সীমানা প্রাচীর, গেটওয়ে, অভ্যন্তরীণ রাস্তা, বৈদ্যুতিক সাব-স্টেশন, পাম্প হাউস ও গভীর নলকূপ স্থাপন, ইন্টারনেট কানেকটিভিটি, নিরাপত্তারক্ষীদের সেড, টেলিফোন এক্সচেঞ্জ। হাইটেক পার্ক হলে নিম্নবর্ণিত সুবিধা সৃষ্টি হবে বিদেশী বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে হাইটেক শিল্প প্রতিষ্ঠিত হবে। স্থাপিত শিল্পের মাধ্যমে উৎপাদিত দ্রব্যাদি দেশে ব্যবহারের মাধ্যমে আমদানি হ্রাস পাবে এবং বিদেশে বিনিয়োগ ও মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। দেশের এবং শিল্পোদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে, প্রায় ৬৫ হাজারেরও অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে, কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় মেধা পাচার রোধ হবে। ফরওয়ার্ড-ব্যাক ওয়ার্ড লিঙ্কেজ এর মাধ্যমে বিভিন্ন শিল্প গড়ে উঠবে এবং কর্মসংস্থান হবে। যেসব শিল্প স্থাপনে অগ্রাধিকার দেয়া হবে তথ্য প্রযুক্তি, সফটওয়ার এবং হার্ডওয়ার, তথ্য প্রযুক্তি নির্ভর শিল্পসমুহ, টেলিযোগাযোগ সম্পর্কিত শিল্প, বায়োটেকনোলজি এবং ফার্মাসিউটিক্যাল (গবেষণা ও উন্নয়ন)। হাইটেক পার্কের মোট ২৩২ একর জমিকে মোট ৫টি ব্লকে ভাগ করা হয়েছে। ব্লক-১ এ মূলতদি প্রশাসনিক ভবন, আবাসিক ভবন, ট্রেনিং সেন্টার, হাসপাতাল, স্কুল এবং এমটিবি ইত্যাদি স্থাপিত হবে। ব্লক- ২ থেকে ৪ এ বিভিন্ন ধরনের শিল্প ওয়্যার হাউজ স্থাপিত হবে। হাইটেক পার্কে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ও স্থাপন করা হবে।
জয় বাংলা,
॥ আখাউড়া উপজেলা ছাত্রলীগ ॥

হাইটেক পার্কের মূল অবকাঠামো নির্মাণ শুরু হচ্ছে আগামীকাল থেকে  

Mobile uploads 10/10/2015
Mobile uploads 30/09/2015

China assures reducing trade gap with Bangladesh

| Print |
Published on Sunday, 27 September 2015 10:28



Chinese President Xi Jinping on Saturday assured Prime Minister Sheikh Hasina of taking necessary measures to reduce the huge trade gap between the two countries.

At a bilateral meeting at Hotel Waldorf Astoria here, Sheikh Hasina informed the Chinese President of her government's decision to give 774 acres of land in Chittagong to set up a Chinese Special Economic Zone (SEZ).

Briefing reporters after the meeting, Prime Minister's Press Secretary Ihsanul Karim said the Chinese President highly appreciated Bangladesh's rapid socioeconomic growth, saying China considers Bangladesh as one of its important cooperation partners and Prime Minister Sheikh Hasina as one of their best friends.

Marking the 40th anniversary of establishment of the diplomatic relations between the two countries, the Chinese President said there had been many high-level exchanges of visits and many others would be arranged in the coming days.

He said cooperation between the two countries can be enhanced in the areas of trade, economy, communication and education sectors. He assured importing more jute products from Bangladesh.

The Chinese President highly lauded the active participation of Prime Minister Sheikh Hasina in construction of the BCIM corridor in the region which can bring economic benefit for the people. Both the leaders agreed on more representation of the two countries in UN bodies.

Sheikh Hasina hoped that the 40th anniversary of diplomatic relations between the two countries would further intensify the closer comprehensive partnership.

She thanked the Chinese President for taking steps for some remedial and preferential measures to address the existing trade imbalance.

Sheikh Hasina requested Xi Jinping to give duty free access of more Bangladesh products to Chinese market and relaxation of the APTA Rules of Origin.

Finance Minister Abul Maal Abdul Muhith, Foreign Minister AH Mahmood Ali, PM's Advisor on International Affairs Gowher Rizvi, State Minister for Foreign Affairs Shahriar Alam and Dr Dipu Moni, MP, were present.

Earlier, a delegation of three US Congressmen called on Prime Minister Sheikh Hasina at Hotel Waldorf Astoria here.

The Congressmen are Ranking Member of US House of Foreign Affairs Committee Eliot L. Engle, Co-chair of Bangladesh Caucus in the US Congress Joseph Crowley and Member of Bangladesh Caucus in US Congress Carolyn B. Maloney.

The Congressmen appreciated the Prime Minister for her government's successful role in poverty alleviation. They also hailed the role and performance of Bangladesh in peacekeeping missions under the guidance of Sheikh Hasina.

They also appreciated the "zero tolerance" policy of the Prime Minister against terrorism and violent extremism and congratulated Bangladesh for properly handling the Myanmar refugee problem.

PM's Advisor on ICT Affairs Sajeeb Wajed Joy, Finance Minister Abul Maal Abdul Muhith, Foreign Minister AH Mahmood Ali, PM's Advisor on International Affairs Dr Gowher Rizvi and State Minister for Foreign Affairs Shahriar Alam were present, among others.

Mobile uploads 30/09/2015

"বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই।"
- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Mobile uploads 22/09/2015

"শুভ শুভ শুভ দিন
এহসানুর রেজা পুলকের জন্মদিন।"
ঐতিহ্যের ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগ, ব্রাক্ষণবাড়িয়া জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক "এহসানুর রেজা পুলকের" শুভ জন্মদিন আজ।জন্মদিনে এহসানুর রেজা পুলকের প্রতি রইল আখাউড়া উপজেলা ছাত্রলীগ এর পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা,ভালবাসা ও মুজিবীয় শুভেচ্ছা।দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুদীর্ঘ হায়াৎ দান করে যাতে একজন খাঁটি দেশপ্রেমিক হিসাবে এই দেশের কল্যাণে উল্লেখযোগ্য ভুমিকা পালন করতে পারে ও এই দেশকে গড়ে তুলতে পারে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা।
জয় বাংলা,

Mobile uploads 21/09/2015

প্রকল্প ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রী ও সচিবদের আরও আন্তরিক প্রধানমন্ত্রীর নির্দেশ
বিস্তারিতঃ
http://bit.ly/1KqdwUv

Cabinet members and secretaries have to be more active in implementing projects: PM Sheikh Hasina
Detailed News: http://bit.ly/1NO4fcE

https://www.facebook.com/akhauraupazilacartroleague
জয় বাংলা,

Mobile uploads 18/09/2015

আগামী ১৯/০৯/২০১৫ তারিখ রোজ শনিবার সকাল 9.30 টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্দ্যেগে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে " ক্লিন সিটি,সেইফ সিটি " নামে একটি পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। উক্ত কর্মসূচীটি উদ্ভোদন করবেন ব্রাহ্মণবাড়িয়া মাটি ও মানুষের নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম,পি।
ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগ, সরকারি কলেজ ছাত্রলীগ, সদর থানা ছাত্রলীগ, পৌর ছাত্রলীগ ও পৌর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দদের কে যথাসময়ে উক্ত কর্মসূচিতে অংশ গ্রহন করার নির্দেশ করা হল।
নির্দেশক্রমে :
মাসুম বিল্লাহ্
সভাপতি
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ।

Mobile uploads 17/09/2015

২৩ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন..........

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগ দিতে আগামী ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি ৬০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টারাও তার সফরসঙ্গী হবেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্যে দেওয়া ছাড়াও প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
পররাষ্ট্রমন্ত্রী জানান, সাধারণ পরিষদের বিভিন্ন সেশনে অংশ নেওয়াসহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কয়েকটি সেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ১ অক্টোবর পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন। অধিবেশনের বাইরেও কয়েকটি দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন শেখ হাসিনা। অধিবেশনের কোন কোন সেশনে প্রধানমন্ত্রী যৌথভাবে সভাপতিত্বও করবেন। সাধারণ অধিবেশনে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনে বাংলাদেশের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরবেন। এছাড়া আগামী বছর শেষে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা(এসডিজি) বাস্তবায়নেও বাংলাদেশের অঙ্গীকার ও প্রত্যয়ের কথা জানাবেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী জানান, এবারের অধিবেশনে একগুচ্ছ নতুন, যুগান্তকারী ও উচ্চাভিলাষী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) চূড়ান্তভাবে অনুমোদিত হবে। মধ্যপ্রাচ্যে আইএস জঙ্গী তত্পরতা, যুদ্ধ ও ব্যাপক শরণার্থী সংকটের বিষয়টি গুরুত্ব পাবে। বর্তমান বিশ্ব ব্যবস্থায় জাতিসংঘের প্রাসঙ্গিকতা ও সংস্কারের বিষয়ে আলোচনায় নতুন মাত্রা আসবে। জাতিসংঘ সাধারণ অধিবেশনে আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর অসংখ্য নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে। অধিবেশনে বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এমডিজি অর্জনে বাংলাদেশের সাফল্যগুলো বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এবারেও জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় বক্তৃতা করবেন। আগামী ২৮ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে শান্তি প্রতিষ্ঠায় উচ্চ পর্যায়ের সম্মেলন হবে। সেখানে বারাক ওবামা ও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি চিংপিং-এর আমন্ত্রণে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য বিষয়ক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। বারাক ওবামার উদ্যোগে আইএস জঙ্গী ও চরমপন্থা বিষয়ক সম্মেলনেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রীর লন্ডন হয়ে আগামী ২ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রেসব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Photos from Akhaura Upazila ChatroLeague's post 17/09/2015

বাংলাদেশ ছাত্রলীগের সদ্ধ্য সাবেক সফল সভাপতি:
H.M. Bodiujjaman Shohag ভাইয়ের শুভ-বিবাহে আখাউড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ভাই ও ভাবীকে অভিন্দন,শুভেচ্ছা।

শুভেচ্ছা, শুভেচ্ছা,শুভেচ্ছা...))

জয় বাংলা,
Akhaura
Upazila ChatroLeague....:))

Want your business to be the top-listed Government Service in Akhaura?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Akhaura Upazila ChatroLeagu
Akhaura