শোক বার্তা
আলমডাঙ্গা উপজেলার হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম আজ সকাল ৮,২০ মিনিটের সময় মারা গেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তিনি দীর্ঘ দিন দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন।
প্রাথমিক শিক্ষা বিভাগ আলমডাঙ্গার পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
মোহা: আলাউদ্দীন
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,
আলমডাঙ্গা।
UEO, Alamdanga,Chuadanga
It is a government primary education office.It.s control authority of primary school & teachers. Our Aim is Change Our Country By Education,By real men......
11/08/2025
নতুন কর্মকর্তার যোগদান। জনাব মোঃ রবিউল ইসলাম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে আজকে আলমডাঙ্গা উপজেলায় যোগদান করলেন। প্রাথমিক শিক্ষা বিভাগ আলমডাঙ্গার পক্ষ হতে তাকে আন্তরিকভাবে বরণ করে নেয়া হলো। তিনি সদর ক্লাস্টারে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
তাঁর সাফল্য ও স্টেকহোল্ডারদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
তাঁর মোবাইল নম্বর
০১৭২২৫০৫৪১৩
30/06/2025
ডম্বলপুর সপ্রাবি এবং বলরামপুরের সপ্রাবি এর শিক্ষকদের ধন্যবাদ।
আজ সকাল ন' টায় ডম্বলপুর সপ্রাবি পরিদর্শন করি। সকল শিক্ষক সময়মতো উপস্থিত।
ডম্বলপুরের এতটা উন্নতি আমাকে মোহিত করেছে।
গতকাল কালিদাসপুরের জেলা প্রশাসক মহোদয় এর উপস্থিতিতে চমৎকার মা সমাবেশ এর আগে সকালে গিয়েছিলাম বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
খুবই ভালো লাগলো সকল ক্লাস সময়মতো শুরু হয়েছে।
চমৎকার পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশ। কোন স্কুলের ওয়াশব্লক এতো পরিস্কার চোখে পড়েনি।
ক'দিন আগেও আকস্মিক বলরামপুর স্কুলে গিয়ে একই রকম ভালো লেগেছিলো।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা উভয় স্কুলের শিক্ষকদের।
25/06/2025
আজ সকাল ৯ টায় আলমডাঙ্গা উপজেলার সকল পরিদর্শন কর্মকর্তা নিজ নিজ অধিভুক্ত ক্ষেত্রে একযোগে বিদ্যালয় পরিদর্শন শুরু করেছেন।
এর অংশ হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একেবারে নিরিবিলি বাগানবাড়ীর মতো। সুন্দর পরিবেশ সকল শিক্ষককে শ্রেণি কার্যক্রমে নিমগ্ন পাওয়া গেল।
01/06/2025
প্রিয় সহকর্মীগণ,
আগামী ৩/৬/২৫ থেকে আলমডাঙ্গা উপজেলার তালিকাভুক্ত ৫০ জন শিক্ষক শ্রান্তি বিনোদন ছুটি ভোগ করবেন। সংশ্লিষ্ট শিক্ষককে আদেশের কপি সংরক্ষণ করে রাখতে বলা হলো। ৩ জুন,২০২৮ অতিক্রান্ত হওয়ার পরে তারা পুনরায় শ্রান্তি বিনোদন ছুটি পাওনার যোগ্য হবেন।
প্রত্যেকের ব্যাংক হিসাব নম্বরে অনতিবিলম্বে ভাতা জমা হবে।
সকলের জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা।
12/05/2025
আলমডাঙ্গা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের মে/২০২৫ মাসের মাসিক সমন্বয় সভা আজ অনুষ্ঠিত হয়। সভায় গত মাসের পারফরমেন্সের ভিত্তিতে ৬ ক্লাস্টারের ৬ টি বিদ্যালয়কে মে মাসের সেরা বিদ্যালয় সনদপত্র প্রদান করা হয়।
10/05/2025
আলমডাঙ্গা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন
30/04/2025
বকশীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত টিনসেড ঘর নিলাম কার্যক্রম।
23/04/2025
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন/ মরাগাছ নিলাম বিজ্ঞপ্তি
23/04/2025
আজ আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরিদর্শন করেন জনাব মো: হাবিবুর রহমান, শিক্ষা অফিসার, পওমূ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
12/11/2024
নিলাম বিজ্ঞপ্তি
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Alamdanga Upazilla, Chuadanga
Alamdanga
7210
