08/03/2026
গত ০৭/০৩/২০২৬ ইং আমনুরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে ইফতার ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। উক্ত আয়োজনে জিএমডি রাজশাহী এর নির্বাহী প্রকৌশলী মহোদয় এবং জিএমডি রাজশাহী এর অন্তর্ভুক্ত সকল গ্রিড উপকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত হন।
07/02/2026
আন্তঃ গ্রিড ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ অদ্য ০৭ ফেব্রুয়ারী ২০২৬, মুখোমুখি হয়েছিল চাঁপাই গ্রিড উপকেন্দ্র ও আমনুরা গ্রিড উপকেন্দ্র। বিজয়ী হয়েছে আমনুরা গ্রিড উপকেন্দ্র । প্রধান অতিথি জনাব এ.এস.এম. মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী, জিএমডি, রাজশাহী স্যারের দিক নির্দেশনায় অসাধারণ একটি ক্রিকেট ম্যাচ ও অনুষ্ঠান পালনে সফল হয়েছে আমনুরা গ্রিড। অসংখ্য ধন্যবাদ, চাঁপাই গ্রিডকে, তাদের সক্রিয় অংশগ্রহণ এর মাধ্যমে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য । বিশেষ কৃতজ্ঞতা রাজশাহী ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র এবং রাজশাহী ২৩০/১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ইনচার্জ মহোদয়গনের প্রতি, শত ব্যস্ততার মাঝেও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
18/12/2025
অদ্য ১৮/১২/২০২৫ ইং এ আমনুরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্ভোধন করেন জিএমডি রাজশাহী এর নির্বাহী প্রকৌশলী জনাব এ এস এম মোস্তাফিজুর রহমান, মহোদয় । আমনুরা গ্রিড উপকেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উক্ত খেলায় অংশগ্রহণ করেন।
আমনুরা গ্রিড উপকেন্দ্রের ইনচার্জ জনাব রিদওয়ান আহমেদ, সহকারী প্রকৌশলী উক্ত খেলা শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত করেন।
10/08/2025
আমনুরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র সংলগ্ন মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করে টিম- অপারেশান এবং টিম- মেইন্টেন্যান্স। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে অবশেষে ১-০ গোলে টিম- অপারেশন বিজয়ী হয়। জয়সূচক একমাত্র গোলটি করেন অপারেশান টিমের স্ট্রাইকার জনাব মো: মোস্তাক আহমেদ। খেলা শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।
উক্ত খেলাটি সফলভাবে আয়োজন ও পরিচালনা করায় আমনুরা গ্রিড উপকেন্দ্রের সকল কর্মকর্তা-কর্মচারীগণের পক্ষ থেকে আমনুরা গ্রিড ইনচার্জ জনাব রিদওয়ান আহমেদ, সহকারী প্রকৌশলী কে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞ্যাপন করছি।
16/07/2025
১৬ জুলাই
"জুলাই শহীদ দিবস" ২০২৫ইং
উপলক্ষে আমনুরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের পক্ষ থেকে জুলাই গনঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
22/02/2025
পঞ্চাশের দশকে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক আমনুরা জংশন।
১৯০৯ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে গোদাগাড়ী ঘাট - আমনুরা - রহনপুর - সিঙ্গাবাদ - মালদা মিটার গেজ সেকশন চালু করে কাটিহার ব্রাঞ্চ রেলওয়ে আন্ডারে । শিয়ালদা থেকে পদ্মার দক্ষিণ পাড়ের লালগোলা ঘাট ব্রডগেজ ট্রেনে এসে রেল ফেরি কর ঘাট পার হয়ে, পদ্মার উত্তর পাড়ে গোদাগাড়ী ঘাটে অপেক্ষমাণ মিটার গেজ ট্রেনে চড়ে মালদা, কাটিহার, শিলিগুরি তথা উত্তরবঙ্গ যেত এই পথের যাত্রীরা ।
সারাঘাট-সিরাজগঞ্জ লাইন নির্মিত হয়েছিলো ১৯১৬ সালে। এটি নির্মান করেছিলো সারা- সিরাজগঞ্জ রেলওয়ে কোম্পানি। ১৯৩০ সালে,আব্দুলপুর-আমনুরা ব্রডগেজ লাইনটি সারাঘাট-সিরাজগঞ্জ লাইনের একটি শাখা হিসাবে খোলা হয়েছিলো । সেসময় আব্দুলপুর-আমনুরা শাখা লাইনের সর্বশেষ স্টেশন ছিলো আমনুরা রেলওয়ে জংশন।
১৯৪৭ সালের পর দেশভাগ হলে গোদাগাড়ী ঘাট - আমনুরা - রহনপুর মিটার গেজ সেকশন বিছিন্ন ছোট মিটার গেজ সেকশনে পরিণত হয়েছিলো। । ইস্ট বেঙ্গল রেলওয়ে তখন জরুরি ভিত্তিতে আমনুরা - রহনপুর পর্যন্ত মিটার গেজ সেকশন ব্রড গেজে রুপান্তরিত করেছিলো। গোদাগাড়ী ঘাট থেকে আমনুরা জংশন পর্যন্ত মিটার গেজ সেকশন যাত্রী পারপার না হওয়ার কারণে একসময় অলাভজনক হয়ে যায়। তাই বাধ্য হয়ে এই ২৩.৩৩ কিমি মিটার গেজ সেকশন তুলে ফেলেছিলো। ৬০ দশকের শেষের দিকে ভারত সিঙ্গাবাদ পর্যন্ত তাদের মিটার গেজ সেকশন ব্রড গেজে রুপান্তরিত করে ফেলে। আর আশির দশকে বাংলাদেশ রেলওয়ে রহনপুর স্টেশন থেকে বর্ডার হয়ে সিঙ্গাবাদের সাথে যোগাযোগের জন্য চালু করেছিলো।
বর্তমানে অবশ্য এই করিডর দিয়ে ফ্রেইট ট্রেন চলাচল করে থাকে ।
সংগৃহিত....
05/02/2025
আমনুরা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বাগানে হাজারো ফুলের সমারোহ।
11/04/2024
আমনুরা গ্রিড উপকেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।
28/02/2024
গত ২৭/০২/২০২৪ ইং তারিখে আমনুরা ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশনে সকল কর্মকর্তা ও কর্মচারীর উদ্যোগে ফ্যামিলি গেটটুগেদারের আয়োজন করা হয়।সেই সুন্দরতম দিনের আনন্দঘন মুহূর্তের কিছু স্হির চিত্র। ❤️