শিবালয় উপজেলা যুবলীগ।

শিবালয় উপজেলা যুবলীগ।

Share

শিবালয় উপজেলা যুবলীগ।। তেওতা; মহাদেব?

শিবালয় উপজেলা যুবলীগ; মাদক,চাদাবাজী অপরাধ মুক্ত গতিশীল কর্মনিষ্ঠতায় নব আঙ্গিকে যুবলীগ গঠনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এগিয়ে যাবেই।।

04/07/2021

ক্রান্তিকালে সরকারের সম্মুখ সারির করোনা প্রতিরোধ যোদ্ধা; সদা কর্মনিষ্ঠ দায়িত্ব পরায়ন সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী জননেতা Khalid Mahmud Chowdhury এমপি।।

বৈশ্বিক মহামারীর সূচনালগ্ন থেকেই মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনায় দেশের নৌ যোগাযোগে পন্য পরিবহন নির্বিঘ্ন রাখতে ছুটে বেড়িয়েছেন দেশব্যাপী। একের পর এক নদীর অবৈধ দখলদার উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন অবিরাম। দেশের প্রধান চট্টগ্রাম সমুদ্র বন্দর একদিনের জন্যও বন্ধ ছিলো না। মংলা সমুদ্র বন্দরে ফিরে এসেছে স্বাভাবিক কর্মচাঞ্চল্যতা,দেশের ৩য় সমুদ্র বন্দর পায়রার নির্মাণ এগিয়ে চলছে পূনর্দমে।গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ীর নির্মাণের কাজও এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। মহামারীর বিরুপ পরিস্থিতি পেছনে ফেলে এ সকল কার্যক্রম ই এগিয়ে গিয়েছে স্বাভাবিক গতিতে।।

রাষ্ট্রীয় সকল ব্যস্ততার মাঝেও তিনি সার্বক্ষণিক নিজ নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকেছেন অবিচল। করোনার সংক্রমণ থেকে এলাকা বাসীকে রক্ষার্থে এবার সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে চালু করলেন বিরল ও বোচাগঞ্জ হাসপাতালে ৫০শয্যার সেন্ট্রাল অক্সিজেন লাইন।
সম্ভবত এটাই বাংলাদেশে ১ম সরকারের একজন মন্ত্রী পরিষদ সদস্য; ব্যক্তিগত অর্থায়নে সম্পূর্ণ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন স্থাপন করছেন।

শ্রদ্ধেয় জননেতা জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি ভাইয়ের এহেন মানবিকতার অনন্য নজীর দৃষ্টান্ত হয়ে থাকবে।
আমরা গর্বিত প্রিয় ভাই।।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু
জয়তু প্রাণপ্রিয় নেত্রী।।
Ministry of Shipping , Government of the People's Republic of Bangladesh

Photos from শিবালয় উপজেলা যুবলীগ।'s post 17/03/2021

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির গৃহীত কর্মসূচির আলোকে শিবালয় উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কেক কাটা এবং জাতির পিতার বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিবালয় উপজেলা শাখার দীর্ঘদিনের অচলাবস্থা সহ বিভিন্ন অনৈতিকতার বিরুদ্ধে নব আঙ্গিকে এগিয়ে নিতে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশিত পথে যোগ্য ত্যাগী ক্লিন ইমেজ সম্পন্ন নতুন নেতৃত্ব নির্বাচিত হতে আগামী দিনে জাতির পিতার প্রকৃত আদর্শিক ধারায় এগিয়ে যাবেই।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় জননেত্রী শেখ হাসিনা
জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

17/03/2021

১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা।

Bangabandhu’s crop field mosaic breaks Guinness World Records 17/03/2021

Sajeeb Wazed
বাংলাদেশ আওয়ামী যুবলীগ Bangladesh Awami Jubo League
Sheikh Parash আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ফ্যান ক্লাব Sheikh Fazle Fahim

Bangabandhu’s crop field mosaic breaks Guinness World Records An image of Bangabandhu Sheikh Mujibur Rahman spread out over a crop field in Bogura’s Sherpur has been recognised as the largest mosaic of its kind by the Guinness World Records.

Photos from শিবালয় উপজেলা যুবলীগ।'s post 17/03/2021

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শিবালয় উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত কেক কাটা ও জাতির পিতার বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা।।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় জননেত্রী শেখ হাসিনা
জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
#বঙ্গবন্ধু #বাংলাদেশআওয়ামীযুবলীগ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ (১৯৭২ থেকে বর্তমান)

16/03/2021

" বাঙালী বীরের জাতি -- পৃথিবীর কোনো শক্তি আমাদের পদানত করতে পারবে না "

-- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান।।

শুভ জন্মদিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী।

16/03/2021

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের পরিকল্পনা ভারতের

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯৭১ সালের ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর আদলে আরেকটি ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনের পরিকল্পনা করছে প্রতিবেশী দেশ ভারত।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে, এ বছরের শেষের দিকে কনসার্টটি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

১৯৭১ সালের ১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর মূল উদ্যোক্তা ছিলেন বিশ্বখ্যাত সেতারবাদক পণ্ডিত রবি শঙ্কর।

বাংলাদেশের মুক্তিকামী জনগণকে সাহায্য করার জন্যে সেসময় তিনি কিংবদন্তি ব্যান্ড বিটলসের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনকে সঙ্গে নিয়ে কনসার্টটি আয়োজন করেন।

সেই কনসার্টটির আদলে ভারতের ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর) আয়োজনে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর নেতৃত্ব দেবেন রবি শঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর ও জর্জ হ্যারিসনের ছেলে ড্যানি হ্যারিসন।
১৯৭১ সালের ১ আগস্ট ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এ পণ্ডিত রবিশঙ্করের সঙ্গে মঞ্চে ছিলেন ওস্তাদ আলী আকবর খান। তবলায় সহযোগিতা করেছিলেন বিখ্যাত আল্লারাখা এবং তানপুরায় ছিলেন কমলা চক্রবর্তী।

কনসার্টের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবাদী গানের রাজা, নোবেলজয়ী কিংবদন্তী সঙ্গীতশিল্পী বব ডিলান। পারফর্ম করেন জর্জ হ্যারিসন, ব্যাস লিওন রাসেল ও রিঙ্গো স্টার, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, ডন প্রেস্টনসহ অনেকেই।

16/03/2021

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় অনতিবিলম্বে দীর্ঘদিনের অকার্যকর বহু বিতর্কিত তথাকথিত নেতৃত্ব, অপরাধী, চাদাবাজমুক্ত একটি দ্বায়িত্বশীল কর্মঠ সর্বোপরি জাতির পিতা বঙ্গবন্ধুর নীতি আদর্শ চেতনাকে ও দলের ইমেজকে শতভাগ ধারণকৃত বিভাজন মুক্ত সুস্থ ধারার ঐক্যবদ্ধ উপজেলা যুবলীগের নেতৃত্ব নির্বাচিত হবে শিবালয় উপজেলা যুবলীগ। এর মধ্য দিয়ে তৃনমূলের নেতাকর্মী দের দীর্ঘদিনের প্রানের দাবী হৃত ঐতিহ্য আসবে ফিরে এবং এই লক্ষ্যে দ্রুত এগিয়ে চলছে সাংগঠনিক সকল কার্যক্রম।।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
জয় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা
জয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ

Want your business to be the top-listed Government Service in Aricha?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Aricha
1800