কাচারি বীথিকা, আশুগঞ্জ - Kachari Bithika, Ashuganj

কাচারি বীথিকা, আশুগঞ্জ - Kachari Bithika, Ashuganj

Share

আশুগঞ্জ বন্দরের সৌন্দর্যের আধার আশুগঞ্জ বন্দরের সৌন্দর্যের অাধার

07/02/2021

ব্রাহ্মণবাড়িয়ায় আজ (রোববার) থেকে করোনার টিকা প্রদান শুরু; কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে টিকা

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও আজ রোববার (৭ ফেব্রুয়ারী) থেকে মহামারি করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে এজন্য টিকাদান কেন্দ্রগুলোতে করোনাভাইরাসের টিকা ও সিরিঞ্জ পাঠানো হয়েছে।

শনিবার (৬ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহরের মেড্ডাস্থ জেলা ই.পি.আই ভবন থেকে টিকাগুলো বিতরণ করা হয়। সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগলোর প্রতিনিধিদের কাছে কোল্ড বাক্সে করে টিকাগুলো তুলে দেন সিভিল সার্জন
মোঃএকরাম উল্লাহ।

প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার জন্য ৫৪ হাজার ১০০ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। আগামী চার সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ পাঠানো হবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার জন্য করোনার টিকার এক হাজার ভায়াল, নবীনগরে ৯৪০ ভায়াল, কসবায় ৬০০ ভায়াল, বাঞ্ছারামপুরে ৫৭০ ভায়াল, নাসিরনগরে ৫৯০ ভায়াল, আশুগঞ্জে ৩৪০ ভায়াল, বিজয়নগরে ৪৯০ ভায়াল, আখাউড়ায় ২৮০ ভায়াল এবং সরাইলে ৬০০ ভায়াল দেয়া হয়েছে। প্রতিটি ভায়ালে ১০ ডোজ টিকা রয়েছে। এছাড়া টিকাদানের জন্য এক লাখ ৫৬ হাজার সিরিঞ্জও দেয়া হয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে।

টিকা ও সিরিঞ্জ বিতরণের সময় সিভিল সার্জনের সাথে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন, ওষুধ প্রশাসন অধিদফরের সহকারী পরিচালক আহসানুল্লাহ শেখ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃসালেক মুহিদ ও সিভিল সার্জ কার্যালয়ের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন মো. একরাম উল্লাহ সাংবাদিকদের জানান, টিকাগুলো সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো কোল্ড স্টোর রুমে রাখা হবে।

আগামীকাল থেকে সব উপজেলায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে সম্মুখ সারির যোদ্ধাদের টিকা দেয়া হবে। পরবর্তীতে সকল জনগোষ্ঠি টিকা গ্রহণের জন্য নিবন্ধন করতে পারবেন।

উল্লেখ্য গত ২৯ জানুয়ারী ব্রাহ্মণবাড়িয়া জেলায়
১০ হাজার ৮০০ ভায়ালে করে এক লাখ আট হাজার ডোজ করোনার টিকা আসে টিকাগুলো জেলা ইপি আই ভবনের কোল্ড স্টোর রুমে সংরক্ষণ করা হয়।
তথ্যসূত্র: দ্যা ওয়ার্ল্ড ইনভেস্টিগেশন নিউজ

18/06/2020

ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ১০০ জনের করোনা শনাক্ত।

22/05/2020
18/04/2019

নবম শ্রেণির পরীক্ষার প্রশ্নে সানি লিওন, মিয়া খলিফা!

ঢাকার রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বাংলা প্রথম পত্রের বহু নির্বাচনি প্রশ্নপত্রটি ফেসবুকে ভাইরাল হয়েছে আজ। ওই প্রশ্নপত্রের দুটি প্রশ্নের উত্তরের চারটি অপশনের একটিতে ভারতীয় বংশোদ্ভুত পর্ন স্টার সানি লিওন এবং লেবানিজ বংশোদ্ভুত পর্ন স্টার মিয়া খলিফার নাম দেওয়া হয়েছে।

প্রশ্নপত্রটির একটি প্রশ্ন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কী?’ প্রশ্নটির সম্ভাব্য যে চারটি উত্তর দেওয়া হয়েছে, তার মধ্যে একটিতে রয়েছে ‘মিয়া কালিফা’। আরেকটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ‘আম-আটির-ভেঁপু’ কার রচিত?’ (প্রশ্নপত্রে আঁটি বানানে চন্দ্রবিন্দু নেই)। এই প্রশ্নের সম্ভাব্য উত্তরের একটি নাম সানি লিয়ন।

মিয়া কালিফা (খলিফা) ও সানি লিয়ন দুজনই পর্ন তারকা। প্রথমজন এখনো কাজ করেন। অন্যজন সাবেক। তিনি এখন বলিউডের অভিনেত্রী।

১৭ এপ্রিল, বুধবার এমন প্রশ্নপত্রেই বাংলা প্রথম পত্রের পরীক্ষা নিয়েছে রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। প্রশ্নপত্রের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পর্ন তারকার নাম ছাড়াও বেশ কিছু বানান ভুল ও অদ্ভুত সম্ভাব্য উত্তর রয়েছে প্রশ্নপত্রে।

রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘এটি অনিচ্ছাকৃত ভুল। আমরা বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম না। ’

ফেসবুক ব্যবহার না করায় বিষয়টি আগে জানতে পারেননি বলে জানান প্রধান শিক্ষক। তিনি বলেন, ‘আজ অভিযুক্ত শিক্ষককে নিয়ে আমরা মিটিং করেছি। শিগগিরই তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ’

বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক শংকর চক্রবর্তী প্রশ্নপত্রটি তৈরি করেছেন। তিনি বলেন, ‘এটি মানবিক ভুল। আমি বুঝতেই পারিনি এটি এমন বিতর্ক তৈরি করবে। প্রধান শিক্ষকের পায়ে ধরে আমি ক্ষমা চেয়েছি। আর কখনো এমন ভুল হবে না। ’

সূত্র: কালের কন্ঠ

Photos from কাচারি বীথিকা, আশুগঞ্জ - Kachari Bithika, Ashuganj's post 21/06/2018

অবশেষে কাচারি বীথিকার সংস্কার ও উন্নয়নের
উদ্যোগ নিলেন ইউএনও মৌসুমী বাইন হীরা॥

অবশেষে কাচারী বিথীকার বেহাল অবস্থার সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নিয়েছেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা। বৃহস্পতিবার দুপুরে তিনি কাচারী বিথীকার বেহাল অবস্থার পরিদর্শন শেষে এ ঘোষনা দেন। আজ বৃহস্পতিবার থেকেই সংস্কার কাজ শুরু হবে বলে তিনি জানান। এবং পুকুরের চারপাশে অকেজো বাতি মেরামত ও নতুন আরো বালি লাগানোর সিদ্ধান্ত নেন। এ ছাড়া পুকুরের চারপাশ বেড়া নির্মাণ করে দখলকৃত স্থাপনাও উচ্ছেদ করেন। সেই সাথে কাচারী বিথীকার উন্নয়নে ২০লক্ষ টাকা বরাদ্ধের ঘোষনা দেন। ইজিবি টেন্ডারের মাধ্যমে আগামী সেপ্টেম্বরের মধ্যে উন্নয়ন কাজ শুরু হবে। এ বরাদ্ধ দিয়ে পুকুরে ঢালাই দিয়ে রাস্তা নির্মান ও ঝুকিপূর্ণ স্থানে রিটানিং ওয়াল নির্মান করা হবে। সেই সাথে একটি দৃষ্টি নন্দন ঘাটলাও নির্মানের সিদ্ধান্ত নেন। পুকুরের চারপাশে প্রস্র্রৃাব করা, ময়লা আবর্জনা ফেলানো নিষেধ করে জনসাধারনকে সচেতন করতে মাইকিং করার সিদ্ধান্ত নেন। “কাচারী বিথীকার বেহাল অবস্থা রক্ষণাবেক্ষনের দাায়িত্ব কার? ” শিরোনামে গতকাল বুধবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। স্ট্যাটাসটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরার নজরে আসলে আজ বৃহস্পতিবার তিনি কাচারী বিথীকার বেহাল অবস্থা পরিদর্শন করে সংস্কার ও উন্নয়নের ঘোষনা দেন। এসময় আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শাহিন শিকদার, যুবলীগ নেতা আতাউর রহমান কবীর, আশুগঞ্জ নাগরিক সমাজের সাধারন সম্পাদক ইসহাক সুমনসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, আশুগঞ্জ শহরের কাচারী পুকুর পাড়ে চারপাশে পায়ে হাটার রাস্তা ও কফি হাউজটি প্রতিষ্ঠা করেন আশুগঞ্জের সাবেক উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও বর্তমানে সিলেট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ। এরফলে চারপাশে পায়ে হাটার রাস্তায় স্থানীয় এলাকাবাসী প্রাতভ্রমন, বসে মুক্ত, নির্মল বাতাস উপভোগ করা এখন এ স্থানীয় প্রিয় স্থানটি হিসিবে রূপান্তরিত হয়েছে। সেই সাথে মনোরম পরিবেশে কফি হাউজে বসে আড্ডা দেয়া।

Photos 12/06/2017

Thanks for being with us.

Photos 13/02/2017

বসন্তের রঙ্গিন শুভেচ্ছা সবাইকে!!

Want your business to be the top-listed Government Service in Ashuganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
Ashuganj
3402