তারুয়া ইউনিয়ন পরিষদ Tarua Union Parishad

তারুয়া ইউনিয়ন পরিষদ Tarua Union Parishad

Share

তারুয়া ইউনিয়ন গঠিত হয় ২০০৯ সালে । এটি ?

04/03/2026

বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

অনলাইনে আবেদনের সময়সীমা ০৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ ১০.০০ ঘটিকা হতে ০২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ ২৩.৫৯ ঘটিকা পর্যন্ত

01/03/2026

পরাক্রমশালী সাম্রাজ্যবাদের সামনে সোজা শিরদাঁড়া, উন্নত শিরে চোখে চোখ রেখে কথা বলা মুসলিম উম্মাহ'র শেষ অভিভাবকের বিদায়!

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

21/02/2026

$১৯ বিলিয়ন থেকে $৩৪ বিলিয়ন রিজার্ভ—
একই সঙ্গে ২১ লাখ কোটি টাকার বিশাল ঋণের বোঝা পরিশোধের পথ তৈরি!

এমন অভূতপূর্ব অর্থনৈতিক পুনরুদ্ধার—আর কে করতে পারতেন?

Muhammad Yunus

তিনি যখন দায়িত্ব নেন, দেশ ছিল প্রায় অচল এক ইঞ্জিনের মতো।
প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়ে গিয়েছিল, ব্যাংকিং খাত ছিল বিধ্বস্ত, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ নেমে গিয়েছিল তলানিতে।

জানেন কি, ২৩৪ বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় কত?
প্রায় ২৮,৬৬২,০০৪,৮০০,০০০ টাকা!

সময় পেয়েছিলেন মাত্র ১৮ মাস।
কিন্তু এই স্বল্প সময়েই তিনি গড়েছেন একাধিক ঐতিহাসিক মাইলফলক—

🟣 বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৯ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৩৪ বিলিয়ন ডলারে উন্নীত করেছেন। যে দেশ ঋণদাতাদের ভয়ে কাঁপছিল, আজ সে দেশ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে।

🟣 যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে শুল্কহার ৩৭% থেকে ১৯%-এ নামিয়ে এনেছেন—যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য ছিল এক বিশাল স্বস্তি। একই সঙ্গে জাপানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদার এবং চীনের সঙ্গে তিস্তা প্রকল্পে অগ্রগতি অর্জিত হয়েছে।

🟣 বিদায়ী ভাষণে তিনি বলেছিলেন এক শক্তিশালী কথা—
“ভয়ে আর কাউকে ‘ডিলিট’ বাটন চাপতে হবে না।”
মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের জন্য যে নিরাপদ পরিসর তিনি সৃষ্টি করেছেন, তা আমাদের রক্ষা করতেই হবে।

🟣 ১৩০টি নতুন আইন, পুলিশ কমিশন অধ্যাদেশ ২০২৫, এবং পূর্ণ বিচারিক স্বাধীনতা নিশ্চিত করা—এসব ছিল না কেবল কাগুজে পদক্ষেপ; এগুলো রাষ্ট্র পুনর্গঠনের শক্ত ভিত্তি হয়ে দাঁড়িয়েছে।

🟣 ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে “জুলাই চার্টার” প্রণয়ন করেছেন, যেন আর কখনও স্বৈরাচারের প্রত্যাবর্তন না ঘটে।

আর জানেন কি সবচেয়ে বড় অর্জন কী?

১৭ বছর পর তিনি উপহার দিয়েছেন উৎসবমুখর, অংশগ্রহণমূলক একটি জাতীয় নির্বাচন। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। জয়-পরাজয় যাই হোক—তিনি প্রমাণ করেছেন, গণতন্ত্র সত্যিই হতে পারে এক উৎসব।

বিদায়ের সময় তাঁর চোখেমুখে ছিল ক্লান্তি, কিন্তু হৃদয়ে ছিল গভীর দেশপ্রেম। তিনি ক্ষমতা চাননি; শিক্ষার্থীদের আহ্বানে দায়িত্ব নিয়েছিলেন। নিজের ভাবমূর্তি নয়, দেশকে অর্থনৈতিক আইসিইউ থেকে বের করে আনাই ছিল তাঁর লক্ষ্য।

হ্যাঁ, তাঁর প্রশাসনের ভুল ছিল, সমালোচনাও ছিল। কিন্তু এটাও সত্য—আমাদের বিভক্ত রাজনীতি তাঁর বৈশ্বিক সুনামকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি।

তবুও তিনি অভিযোগ করেননি।
ব্যর্থতার ভার নিজের কাঁধে নিয়েই হাসিমুখে বিদায় নিয়েছেন।

স্যার, আপনি রেখে গেলেন—৩৪ বিলিয়ন ডলারের রিজার্ভ, খাদ্য নিরাপত্তা, আর নির্ভয়ে কথা বলার সাহস।
এগুলোই আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

বিদায়, ড. মুহাম্মদ ইউনুস।
কৃতজ্ঞতা প্রকাশের জন্য শব্দ যথেষ্ট নয়।

#সংবাদ #অর্থনীতি #ব্যবসা #বাংলাদেশ #গণতন্ত্র #নির্বাচন

16/02/2026

🗓️ ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | 🇧🇩 বাংলাদেশ

• দুর্নীতি সূচক – নিচের দিক থেকে প্রায় ১৩তম (Transparency International)

• বৈদেশিক রিজার্ভ – প্রায় ৩৪ বিলিয়ন ডলার (Bangladesh Bank)

• সংবাদমাধ্যমের স্বাধীনতা – প্রায় ১৪৯তম (Reporters Without Borders)

• মানব উন্নয়ন সূচক – প্রায় ১২৯তম (United Nations Development Programme)

• গণতন্ত্র সূচক – প্রায় ১০০-এর আশেপাশে (Economist Intelligence Unit)

• অর্থনীতির আকার – ৪৫০–৪৮০ বিলিয়ন ডলার (International Monetary Fund)

• মাথাপিছু সরকারি ঋণ – আনুমানিক ৭০–৮০ হাজার টাকা

📊 এক বছর পর মিলিয়ে দেখলেই বোঝা যাবে

24/12/2025

01/12/2025

🔴 জানাজা নামাজের ঘোষণা

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

হলমার্ক গ্রুপের এমডি ও আমাদের তারুয়া গ্রামের কৃতি সন্তান মরহুম তানভীর মাহমুদ এর জানাজা নামাজ আজ বাদ জোহর, তারুয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

তারুয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এলাকার সকল গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীকে জানাজায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবাইকে দোয়ার অনুরোধ।

আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

29/11/2025

🔴 ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামের কৃতি সন্তান তানভীর মাহমুদ আর নেই।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) রাত সাড়ে ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় শনিবার দুপুরে তাকে কারাগার থেকে হাসপাতালে আনা হলে সন্ধ্যার পর অবস্থার অবনতি ঘটে এবং রাতে তিনি মৃত্যুবরণ করেন।

তানভীর মাহমুদ শুধু একজন শিল্পোদ্যোক্তা ছিলেন না—তিনি তারুয়া গ্রামের মানুষের প্রতি আন্তরিক ছিলেন এবং বিভিন্ন সময়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নানাভাবে সহযোগিতা করে গেছেন। তার মৃত্যুতে তারুয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আমরা তারুয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

10/11/2025

আইন মন্ত্রণালয়ের সংস্কার কার্যক্রমঃ

02/11/2025

আখাউড়া থানা পুলিশ কর্তৃক ১০ (দশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক কারবারী গ্রেফতার:

অদ্য ০৯/১০/২০২৫ খ্রি. সকাল ০৬.১০ ঘটিকায় আখাউড়া থানা পুলিশের একটি চৌকস টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালীন পৌরসভাস্থ খড়মপুর এলাকার কোড্ডা রেলক্রসিং এর পূর্ব পাশ হতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:
১। মোঃ ওবায়দুর মিয়া(২৯)
পিতা-নোয়াব মিয়া
সাং-তারুয়া
২। আবু তালেব প্রকাশ জয়নাল আবেদীন প্রকাশ সুমন ঠাকুর(২৮)
পিতা-সোলায়মান প্রকাশ কালু ঠাকুর
সাং-তারুয়া
উভয় থানা-আশুগঞ্জ
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে।

02/11/2025

🇨🇦 কানাডায় আবার সময় বদল — গুরুত্বপূর্ণ আপডেট!

কানাডার বেশিরভাগ প্রদেশে বছরে দুইবার Daylight Saving Time (DST) অনুযায়ী ঘড়ির সময় পরিবর্তন করা হয়।

🕘 কখন সময় বদল হয়?

✅ মার্চের দ্বিতীয় রবিবার — ঘড়ি ১ ঘণ্টা এগিয়ে দেওয়া হয় (Spring Forward)
✅ নভেম্বরের প্রথম রবিবার — ঘড়ি ১ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় (Fall Back)

📌 আজ রাত ২:০০ AM-এ ঘড়ি ১ ঘণ্টা পিছিয়ে যাবে।
👉 চিন্তা করবেন না — আপনার ফোন, কম্পিউটার, স্মার্টওয়াচ এগুলোতে অটোমেটিকভাবে সময় ঠিক হয়ে যাবে।

28/07/2025
17/02/2025

স্থানীয় নির্বাচন: আগে না পরে? সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ

স্থানীয় নির্বাচন সংসদ নির্বাচনের পরে হলে কারা সুবিধা পায়?

✅ সুবিধাভোগীরা:
1️⃣ এমপির এক ভাই উপজেলা চেয়ারম্যান হবেন।
2️⃣ আরেক ভাই ভাইস চেয়ারম্যানের আসন দখল করবেন।
3️⃣ সংসদ সদস্যের স্ত্রী হবেন পৌর মেয়র।
4️⃣ চাটুকার মূর্খ দলবাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার হয়ে বসবে।
5️⃣ দুর্নীতির টাকার খেলা হবে আরও বড় পরিসরে।
6️⃣ যোগ্য ও সৎ মানুষদের কোনো সুযোগই থাকবে না।
7️⃣ সন্ত্রাস, ভয়ভীতি আর অর্থের জোরে নির্বাচন জেতা সহজ হবে।

🚫 সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে কী অসুবিধা হবে?

❌ এমপি বা দলীয় প্রভাবশালীরা নিজেদের লোকদের আগে থেকেই বসাতে পারবে না।
❌ স্বাধীন ও যোগ্য প্রার্থী জেতার সুযোগ পাবেন।
❌ দলীয় সরকার না থাকলে চাঁদাবাজি, সন্ত্রাস ও নির্বাচনী সহিংসতা কমে যাবে।
❌ জনগণের জন্য একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।

🔎 আমি অসুবিধার পক্ষে, অর্থাৎ চাই স্থানীয় নির্বাচন আগে হোক, যাতে দুর্নীতির শেকড় কাটা যায়।
💬 আপনি কোন অবস্থানে আছেন?

Want your business to be the top-listed Government Service in Ashuganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


TARUA BAZAR , ASHUGANJ , BRAHMANBARIA
Ashuganj
3402

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00