31/08/2026
কচুয়ার রাজধানী রাড়িপাড়া ইউনিয়নে যে চেয়ারম্যান প্রার্থীকে হারানো অসম্ভব..!সারা দেশে দুর্নীতি ও অপকর্মের অন্যতম মূলহোতা শেখ হেলালের ঘনিষ্ঠ সহচর,কচুয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহফুজের নিজ ইউনিয়ন,যেখানে জামায়াতে ইসলামীর নাম নিলেই নেমে আসত পদে পদে অপদস্ত ও নির্মম নির্যাতনের স্টিমরোলার। ঠিক সেই চরম বৈরী প্রান্তর থেকেই উঠে আসা এক অকুতোভয় তরুণ শিবির নেতা মোঃ ইউনুস শেখ।
প্রবল প্রতিকূলতার মাঝেও যাঁর বলিষ্ঠ নেতৃত্বে রাড়িপাড়া ইউনিয়ন পরিণত হয়েছিল জামায়াতে ইসলামীর এক দুর্ভেদ্য ঘাঁটিতে। আদর্শের প্রতি এই অবিচলতার চরম মূল্যও তাঁকে চোকাতে হয়েছে, শিকার হতে হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার। কাটাতে হয়েছে দীর্ঘ সতেরো বছরের এক দুর্বিষহ, ঘরছাড়া যাযাবর জীবন। তবু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। দুর্নীতিবাজ, মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কাছে তিনি আজও এক মূর্তমান আতঙ্কের নাম।
ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত চৌকস ও মেধাবী নেতৃত্বের হাতেখড়ি পেয়েছিলেন পরিবার থেকেই। বাবা বারবার নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) হওয়ায় জনসেবা ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস তাঁর রক্তেই মিশে ছিল।
বাবার আদর্শ বুকে ধারণ করা আপসহীন শিবির নেতা মোঃ ইউনুস শেখ আজ সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক। হাজারো বাধা আর দীর্ঘ নির্বাসন যাঁর ইস্পাতকঠিন মনোবলকে দমাতে পারেনি। ইসলামী আন্দোলনের এই কাফেলায় আল্লাহ তাঁকে আরও দৃঢ়তার সাথে এগিয়ে যাওয়ার তৌফিক দিন, আমিন।