বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি

Share

Providing electricity to rural areas of Bagerhat District
Cell: 01769400840
Email: [email protected]
www.pbs.bagerhat.gov.bd

Photos from বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি's post 06/06/2026

“একটি বিশেষ ঘোষণা”
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এক মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়াধারী গ্রাহকগণের সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চলছে। সংযোগ বিচ্ছিন্নের ভোগান্তি এড়াতে অফিসের ক্যাশ শাখায়/ ব্যাংক/ বিকাশ/ রকেট/ ট্যাপ/ মাইক্যাশ/ উপায় এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনুরোধ করা হলো। সংযোগ বিচ্ছিন্নকারী টিম বকেয়ার কারনে আপনার বিদ্যুৎ সংযোগ যেকোন সময় বিচ্ছিন্ন করতে পারে।

অনুরোধক্রমে
কর্তৃপক্ষ
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।

06/06/2026

সম্মানীত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান চলছে বিধায় সংযোগ বিচ্ছিন্ন এড়াতে আজই আপনার সমুদয় বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করুন

Photos from বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি's post 04/06/2026

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফকিরহাট জোনাল অফিসের আওতাধীন ফকিরহাট-১ উপকেন্দ্রের ৬নং ফিডারের আওতায় ফলতিতা গোয়ালবাড়ি গ্রামে নৌকাযোগে মৎস্য খামারের নষ্ট ট্রন্সফারমার পরিবর্তন করা হচ্ছে ।

04/06/2026
Photos from বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি's post 29/05/2026

সম্মানিত গ্রাহক সদস্য,
অদ্যকার বিকালের চলমান ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার কারনে ৩৩ কেভি লাইন সহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ লাইনের উপর ব্যাপক ভাবে গাছপালা পরে লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানমালের নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্থ লাইন সমূহ মেরামত ও গাছপালা অপসারণ করে লাইন সমূহ চালু করা হবে।
সম্মানিত গ্রাহক সদস্যগণকে ধৈর্য্যের সহিত সহযোগিতা করার জন্য অনুরোধ রইলো

27/05/2026

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি এর পক্ষ থেকে সকল গ্রাহক ও শুভানূধ্যায়ীদের জানাই ঈদুল আযহার শুভেচ্ছা "ঈদ মোবারক"

Photos from বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি's post 27/05/2026

📢 সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখিত: আপনার ধৈর্য ও সহযোগিতা কাম্য

​প্রিয় সম্মানিত গ্রাহকবৃন্দ,

আসসালামু আলাইকুম/নমস্কার।

​সাম্প্রতিক ঘূর্ণিঝড়/ঝড়ের তাণ্ডবে আমাদের এলাকার বিদ্যুৎ সঞ্চালন লাইনের বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে এবং খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

​ঝড় থামার পর থেকেই আমাদের দক্ষ ও সাহসী বিদ্যুৎ কর্মীরা মাঠ পর্যায়ে জীবন বাজি রেখে, অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে লাইন মেরামতের কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছেন। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

​আমাদের বিনীত অনুরোধ:

দুর্ঘটনাবশত রাস্তায় বা কোনো স্থানে বিদ্যুতের ছেঁড়া তার দেখলে দয়া করে কেউ স্পর্শ করবেন না এবং দ্রুত আমাদের নিকটস্থ নিয়ন্ত্রণ কক্ষে জানান।

​গ্রাহকদের এই সাময়িক দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই সংকটময় মুহূর্তে আপনাদের একটু ধৈর্য, সহানুভূতি এবং আন্তরিক সহযোগিতা আমাদের কর্মীদের কাজে আরও উৎসাহ জোগাবে।

​আমরা আশা করছি খুব দ্রুতই আপনাদের ঘরে আলো ফিরিয়ে আনতে পারব। আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।

​নিরাপদে থাকুন, সতর্ক থাকুন।

Photos from বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি's post 27/05/2026

সম্মানিত গ্রাহকবৃন্দ,
আজকের কালবৈশাখী ঝড়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ বিভিন্ন স্থানে লাইনের উপর বড় বড় গাছে পরেছে৷ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানে ক্ষতিগ্রস্ত লাইন চালু করার জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি৷ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

তাছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে নিম্নবর্ণিত সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

★ ছেড়া বা পরে থাকা তারে হাত দিবেন না৷ পানিতে বৈদ্যুতিক তার/কন্ডাকটর পড়ে থাকলে সেই পানিতে নামবেন না। তাতে মৃত্যু ঝুঁকি আছে৷
★ ক্ষতিগ্রস্ত লাইন থেকে দূরে থাকুন।
★ কোন পোল/খুঁটি হেলে বা পড়ে গেলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
★ লাইনের উপর গাছ বা গাছের শাখা পড়ে থাকলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে না জানিয়ে সেই গাছ বা গাছের শাখা নিজে সরাতে যাবেন না৷
★ শিশুদেরকে বৈদ্যুতিক লাইন ও খুটি হতে নিরাপদ দূরত্বে রাখুন।
★ বজ্রসহ ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক যন্ত্রাংশের প্লাগ খুলে রাখুন।

ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য সম্মানিত গ্রাহক বৃন্দদের অনেক অনেক ধন্যবাদ।

#বাগেরহাটপবিস #কালবৈশাখীঝড় #নিরাপদবিদ্যুৎ #পল্লীবিদ্যুৎ

Photos from বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি's post 27/05/2026

সম্মানিত গ্রাহকবৃন্দ,
গতকাল ও আজকের কালবৈশাখী ঝড়ে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ বিভিন্ন স্থানে লাইনের উপর বড় বড় গাছে পরছে৷ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানে ক্ষতিগ্রস্ত লাইন চালু করার জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছি৷ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য।

তাছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত বৈদ্যুতিক দূর্ঘটনা এড়াতে নিম্নবর্ণিত সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

★ ছেড়া বা পরে থাকা তারে হাত দিবেন না৷ পানিতে বৈদ্যুতিক তার/কন্ডাকটর পড়ে থাকলে সেই পানিতে নামবেন না। তাতে মৃত্যু ঝুঁকি আছে৷
★ ক্ষতিগ্রস্ত লাইন থেকে দূরে থাকুন।
★ কোন পোল/খুঁটি হেলে বা পড়ে গেলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে তৎক্ষণাৎ জানিয়ে দিন।
★ লাইনের উপর গাছ বা গাছের শাখা পড়ে থাকলে সংশ্লিষ্ট অফিসের অভিযোগ কেন্দ্রে না জানিয়ে সেই গাছ বা গাছের শাখা নিজে সরাতে যাবেন না৷
★ শিশুদেরকে বৈদ্যুতিক লাইন ও খুটি হতে নিরাপদ দূরত্বে রাখুন।
★ বজ্রসহ ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক যন্ত্রাংশের প্লাগ খুলে রাখুন।

তারিখ: ২৭/০৫/২০২৬ খ্রি.

Photos from বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি's post 27/05/2026

বিদ্যুৎ না থাকার কিছু কারন।

আপনারা ঈদের ছুটিতে সবাই বাড়িতে। পবিস কর্মী আপনার বাসার আলো জ্বালাতে
দিনরাত ছুটে বেড়াচ্ছে।
সুতরাং আপনার এলাকায় বিদ্যুৎ না থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করে উৎসাহ দিন ও সহযোগিতা করুন।

Want your business to be the top-listed Government Service in Bagerhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Poleghat
Bagerhat