আল-ইনসাফ যুব সংঘ

আল-ইনসাফ যুব সংঘ

Share

"ঐক্য, শৃঙ্খলা ও সমাজসেবার পথে আমাদের যাত্রা"

Photos from আল-ইনসাফ যুব সংঘ 's post 10/04/2026

আলহামদুলিল্লাহ
আজ ১০ ই এপ্রিল, ২০২৬ অনুষ্ঠিত হলো আল-ইনসাফ যুব সংঘ এর ১৩ তম মাসিক আলোচনা সভা। ইনসাফ ও মানবতার সেবায় আমাদের পথচলার একটি ক্যালোন্ডার সম্পূর্ণ হলো। নানা প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আমরা এগিয়ে চলেছি, আলহামদুলিল্লাহ।

20/03/2026

ঈদ মোবারক! 🌙✨
​পবিত্র রমজানের দীর্ঘ সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের ঈদ। আল ইনসাফ যুব সংঘের পক্ষ থেকে আমরা দেশবাসী এবং বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় প্রবাসী ভাইদের জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

​শুভেচ্ছান্তে,
আল-ইনসাফ যুব সংঘ

20/03/2026

পবিত্র ঈদ-উল-ফিতরের সুন্নাহ সমূহ :

07/03/2026

আসসালামু আলাইকুম
আমাদের আল-ইনসাফ যুব সংঘ এর পক্ষ থেকে বেশ কিছু দরিদ্র ও অসহায় পরিবারকে এই ঈদে কিছু ঈদ সামগ্রী বিতরণ করা হবে। আপনারা চাইলে আমাদের এই উত্তম কাজে শরীক থাকতে পারেন।01920236998 (বিকাশ+নগদ+রকেট)
সিদ্ধান্ত:
১. দুই প্যাকেট নুডুলস
২. এক হালি ডিম
৩. দুই প্যাকেট সেমাই (লাচ্ছা এবং সাধারণ)
৪. হাফ কেজি চিনি
৫. ১ কেজি পোলার চাল
৬. দুধ (প্যাকেট অথবা তরল সুবিধামতো)
৭. একটা আতর
াফ_যুব_সংঘ

18/02/2026

আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় সামান্য কিছু ইফতার উপহার অসহায় মানুষের দ্বারে।
াফ_যুব_সংঘ

Photos from আল-ইনসাফ যুব সংঘ 's post 18/02/2026

🌙✨ মানবতার স্পর্শে ইফতার উপহার ✨🌙
পবিত্র মাহে রমজান উপলক্ষে আল ইনসাফ যুব সংঘ-এর উদ্যোগে ২০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 🤲🍱
এই মহৎ কার্যক্রমের প্যাকেজিং থেকে শুরু করে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপ আমাদের সংগঠনের উদ্যমী ও পরিশ্রমী ইয়াং সদস্যরাই সম্পন্ন করেছে। তাদের নিষ্ঠা, ঐক্য ও ভালোবাসাই আমাদের শক্তি। 💪❤️

বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ আমাদের প্রবাসী ভাইদের প্রতি, যাদের আন্তরিক সহযোগিতা ও সিংহভাগ ফান্ডিংয়ের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। 🌍🤝
আসুন, আমরা সবাই মানবতার পাশে দাঁড়াই—
ভালোবাসা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই আরও অনেকের দিকে।
াফ_যুব_সংঘ

18/02/2026

🌙✨ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ✨🌙
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
পবিত্র মাহে রমজান আমাদের মাঝে রহমত, বরকত ও মাগফিরাতের বার্তা নিয়ে উপস্থিত হয়েছে। এই মাস আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মানবসেবার এক অনন্য সুযোগ।
আল ইনসাফ যুব সংঘ পরিবারের পক্ষ থেকে সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে জানাই পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🌙
এই রমজানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ—
✅ অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে
✅ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করতে
✅ মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম আরও জোরদার করতে
রমজান আমাদের শিখায় সহানুভূতি, ভ্রাতৃত্ব ও একে অপরের প্রতি দায়িত্ববোধ। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলি।
আল্লাহ তাআলা আমাদের সবার রোজা, নামাজ ও সকল ইবাদত কবুল করুন। আমীন। 🤲✨
াফ_যুব_সংঘ

Photos from আল-ইনসাফ যুব সংঘ 's post 13/02/2026

আলহামদুলিল্লাহ
আজ ১৩ ই ফেব্রুয়ারী,২০২৬ অনুষ্ঠিত হলো আল-ইনসাফ যুব সংঘ সংঘ এর ১১ তম মাসিক আলোচনা সভা।
নানা চড়াই উৎরাই পেরিয়ে আমরা প্রায় একটি বছরের দ্বারপ্রান্তে। এই একবছরে আমাদের প্রাপ্তির তুলানয় অপ্রাপ্তির তালিকা বড় হলেও সকলের সহযোগিতায় আমরা হাল ছেড়ে দেই নি। এই সমাজ আমাদের এবং একে সুন্দর ভাবে গঠন করার দায়িত্বও আমাদেরই।
একটি সুন্দর এবং সহযোগিতামূলক সমাজ গঠনই আমাদের অঙ্গীকার।

Photos from আল-ইনসাফ যুব সংঘ 's post 30/01/2026

সংগঠনের পক্ষ থেকে ১৫ তম এবং ব্যক্তিগত ৭ম বার রক্ত দান করলেন আল-ইনসাফ যুব সংঘ এর সদস্য জনাব Ahmed Sajid
আমরা তার সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করছি🤲

🩸আপনার একটু সচেতনতায় বদলে যাবে আমাদের সমাজ🩸

Photos from আল-ইনসাফ যুব সংঘ 's post 19/01/2026

আমাদের সবার মুরুব্বি Kahalpur Madrasapara Govt Primaryschool এর প্রতিষ্ঠাতা এবং সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আবুল বাশার মোল্লা গুরুতর শারীরিক অসুস্থ হয়ে বর্তমানে খুলনা গাজী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।
আমরা তার দ্রুত সুস্থতা ও সার্বিক মঙ্গলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী🤲

11/01/2026

একমুঠো স্বপ্ন

Want your business to be the top-listed Government Service in Bagerhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Mollahat
Bagerhat
9381