যুব উন্নয়ন ফাউন্ডেশন -YDF

যুব উন্নয়ন ফাউন্ডেশন -YDF

Share

এগিয়ে আসুন আর্ত-মানবতার সেবায় ✌️

Photos from যুব উন্নয়ন ফাউন্ডেশন -YDF 's post 28/05/2026

আলহামদুলিল্লাহ।
পবিত্র ঈদ-উল-আযহা'র আনন্দ কিছু অসহায় ও দুস্থ পরিবারের সাথে ভাগাভাগি করার লক্ষ্যে 'যুব উন্নয়ন ফাউন্ডেশন' কর্তৃক গৃহিত পদক্ষেপ হিসেবে ১২ টি পরিবারের মাঝে সাধ্যমতো গরুর গোশত বিতরন এবং একটি অচল পরিবারে চাল-ডাল বিতরন সম্পন্ন হলো।
সম্মানিত সদস্যবৃন্দ, আপনাদের প্রতি বরাবরের মত এই বারেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের একটু খানিক সাহায্য-ই পারে একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে।
ধন্যবাদান্তে,
মোঃ মিজানুর রহমান মৃধা
সভাপতি
যুব উন্নয়ন ফাউন্ডেশন

Photos from যুব উন্নয়ন ফাউন্ডেশন -YDF 's post 21/02/2026

সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম। প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২৬ সালের রমাজনে-ও যুব উন্নয়ন ফাউন্ডেশন -YDF এর স্থানীয় সদস্য বৃন্দের উপস্থিতিতে সাধ্য অনুযায়ী দুস্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ সম্পন্ন হলো।
আপনাদের উপস্থিতিতে আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।
আশা করি আপনারা এভাবে ফাউন্ডেশন এর সাথে থেকে সুস্থ ও অসহায় মানুষের সেবায় অংশগ্রহণ করবেন।
ধন্যবাদান্তে,
মিজানুর রহমান
সভাপতি
যুব উন্নয়ন ফাউন্ডেশন
জিউধরা, মোরেলগঞ্জ,বাগেরহাট

14/02/2026

সম্মানিত সদস্যবৃন্দ,
আসসালামু আলাইকুম। প্রতি বছরের ধারাবাহিকতায় চলতি বছরের আসন্ন রামজানে-ও আমাদের ফাউন্ডেশন কর্তৃক দুস্থ - রোজাদার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করার উদ্যোগ নেয়া হয়েছে।
উক্ত আয়োজনে আপনিও অংশগ্রহণ করে একজন দুস্থ-রোজাদারের মুখে ইফতারি তুলে দেয়ায় সামিল হতে পারেন।
আপনার একটু খানিক সহযোগীতা একজন দুস্থ-রোজাদারের ইফতারে এনে দিতে পারে সাময়িক আনন্দঘন মুহুর্ত।
সময় সংকুলান ও অন্যান্য সাময়িক সমস্যার জন্য আমরা আগামী ২১/০২/২০২৫-ইং তারিখ রোজ শনিবার উক্ত আয়োজন সম্পন্ন করার সিদ্ধান্তে উপনীত হয়েছি।
সুতরাং উপরিউক্ত আয়োজনে আপনি তথা আপনাদের সহযোগীতা একান্ত কাম্য।
বিনীত
মোঃ মিজানুর রহমান।
সভাপতি,
যুব উন্নয়ন ফাউন্ডেশন।
জিউধরা, মোরেলগঞ্জ, বাগেরহাট।

13/01/2026

আলহামদুলিল্লাহ।। 🥰🥰🥰
আমাদের ফান্ডে আরো একটি পেমেন্ট যুক্ত হলো।
আশা করি আপনিও এভাবেই আমাদের পাশে থাকবেন।
🥰🥰🥰

Photos from যুব উন্নয়ন ফাউন্ডেশন -YDF 's post 11/01/2026

আসসালামু আলাইকুম।
আল্লাহ তা'য়ালার অশেষ রহমতে 'যুব উন্নয়ন ফাউন্ডেশন' কর্তৃক আয়োজিত ২০২৬ সালের ১ম ভালো কাজের পরিবেশনা।
সম্মানিত সদস্যগণ, আপনাদের একটু খানিক সহযোগীতা-ই হতে পারে একটি হত দরিদ্র পরিবারের কিছুটা স্বস্তি'র কারন। আশা করছি আপনারা সারা বছর-ই এভাবেই আমাদের পাশে থাকবেন।
ধন্যবাদান্তে,
মিজানুর রহমান
সভাপতি, যুব উন্নয়ন ফাউন্ডেশন।

09/01/2026

সম্মানিত সদস্য বৃন্দ, আসসালামু আলাইকুম।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আপনাদের সাড়া-য় আমরা কৃতজ্ঞ। আমাদের টার্গেট ছিলো অল্প কিন্তু আপনাদের যথার্থ সাড়া-য় আমাদের টার্গেট আরও বেড়ে গিয়েছে।
কম্বল কেনা শেষ। আল্লাহর রহমতে আগামীকাল-ই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শেষ করবো ইনশাআল্লাহ।
তাই কাছাকাছি যারা আছেন বিকাল ৩:৩০ মিনিটে বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
ধন্যবাদান্তে,
মিজানুর রহমান
সভাপতি, যুব উন্নয়ন ফাউন্ডেশন।

02/01/2026

সম্মানিত সদস্য বৃন্দ, আসসালামু আলাইকুম।
এত দ্বারা সর্ব অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তীব্র শীত ও আসন্ন রমজান উপলক্ষ্যে সম্ভাব্য ও পরিকল্পিত পদক্ষেপের নিমিত্তে বাৎসরিক মিটিং এবং মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে।
তাই এলাকায় উপস্থিত সকল সদস্য বৃন্দ-কে আজ মাগরিব বাদ প্রাইমারী স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে,
মোঃ মিজানুর রহমান।
সভাপতি- যুব উন্নয়ন ফাউন্ডেশন।
জিউধরা, মোরেলগঞ্জ, বাগেরহাট।

12/10/2025

আলহামদুলিল্লাহ। আমাদের 'যুব উন্নয়ন ফাউন্ডেশন' এর উদ্যোগে আরো একটি ভালো কাজের কার্যকর করণ। একজন দ্বীনি মুসলমান কে কিঞ্চিৎ সাবলম্বী করার প্রচেষ্টা। উক্ত ভালো কাজে আপনিও এগিয়ে আসুন।
- যুব উন্নয়ন ফাউন্ডেশন -YDF

Photos from যুব উন্নয়ন ফাউন্ডেশন -YDF 's post 02/08/2025

আলহামদুলিল্লাহ ❤️✌যুব উন্নয়ন ফান্ডের উদ্যোগে পবিত্র কুরআন এর পাখিদের মাঝে সর্বমোট ১০ জেল কুরআন শরীফ বিতরন করা হলো।
আখেরাতের জন্য উত্তম কাজের বীজ বপনে আপনিও এগিয়ে আসুন।
ধন্যবাদান্তে
'যুব উন্নয়ন ফাউন্ডেশন'

01/08/2025

আলহামদুলিল্লাহ। আমাদের ফান্ডে আরো একটি পেমেন্ট পাঠালেন আমাদের ফান্ডের একজন নিয়মিত সদস্য। ধন্যবাদ। Md Mizanur Rahman
আপনারাও এগিয়ে আসুন আর্ত-মানবতার সেবায়।
❤️ যুব উন্নয়ন ফাউন্ডেশন (YDF)

Want your business to be the top-listed Government Service in Bagerhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

বিকাশ / নগদ - ০১৩০৫-৮৭২৮৬০

Address

Jiudhara, Morelgonj
Bagerhat
9320