30/12/2025
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।😭
অত্যন্ত গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় নেত্রী, আমাদের মমতাময়ী মা আর আমাদের মাঝে নেই। তাঁর এই চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
আসুন, সবাই মিলে তাঁর জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নুরে ভরিয়ে দেন এবং তাঁর পরিবার-পরিজন ও আমাদের সবাইকে এই শোক সইবার তাওফিক দান করেন। আমিন।🤲
28/10/2025
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, বাগেরহাট জেলার কচুয়া উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত একটি জমকালো অনুষ্ঠান। #যুবদল #কচুয়াNurul Amin Rahul
15/09/2025
বাধাল বাজারে গোডাউনের পেছনে আনুমানিক আজ রাত ১১:৪০ মিনিটের সময়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।
অগ্নিকান্ডের কারন এখনো জানা যায় নি।
অগ্নিকান্ডে আতংকিত না হয়ে দ্রুত কচুয়া সিভিল ডিফেন্স কে জানানো হয় ,
এবং দ্রুততম সময়ের মাঝে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (কচুয়া উপজেলা ) আগুন নেভাতে সক্ষম হয়।
এসময় সার্বিক সাহায্য এগিয়ে আসে রাকিবুল ইসলাম বাপ্পি (সাবেক সদস্য বাগেরহাট জেলা যুবদল) এবং স্থানীয় সাধারন জনতা।
রাকিবুল ইসলাম বাপ্পি এবং স্থানীয় সাধারণ মানুষের সচেতনতার কারনে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় বলে জানা যায়।
08/09/2025
বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এসময় নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেয় হরতাল সমর্থনকারীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে হরতাল সমর্থনকারী মিছিল সহকারে এসে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
তারা সেখানে কিছুক্ষণ অবস্থান করে পরে জেলা প্রশাসক ও জজ কোর্টের ও প্রধান ফটোকে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ কর্মসূচিতে বিএনপি, জামায়াত ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপির নেতাকর্মীরা অংশ নেয়।
.
07/09/2025
বাগেরহাটের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আমরা বারবার দাবি জানিয়েছি— বাগেরহাট জেলার মানুষের জন্য ৪টি সংসদীয় আসন নিশ্চিত করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সেই দাবির সঠিক সমাধান হয়নি।
👉 তাই বাগেরহাট বাসীর পক্ষ থেকে আগামীকাল হরতাল ও অবরোধ ঘোষণা করা হলো।
👉 জেলার সর্বত্র সকল দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
👉 আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি জানাতে চাই।
আমাদের এ দাবি কোনো ব্যক্তির নয়, কোনো দলের নয়—
এটি বাগেরহাটের সাধারণ মানুষের অধিকার ✊
📢 আগামীকালকের হরতাল সফল করতে সবাইকে রাস্তায় নামার আহ্বান জানাচ্ছি।
📢 ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া অধিকার আদায় সম্ভব নয়।
✊✊ আগামীকালের হরতাল সফল হোক, সফল হোক ✊✊
07/09/2025
📢 ঘোষণা
বাগেরহাট বাসীর ন্যায্য দাবিতে— ৪টি আসন চাই!
🛑 হরতাল ✊ অবরোধ ✊
🔒 সকল দোকানপাট বন্ধ থাকবে
📅 আগামীকাল
👉 আমাদের দাবি আদায়ে
👉 হরতাল হোক সফল, হোক বিজয়ী
সফল হোক, সফল হোক ✊
07/09/2025
বাগেরহাটে ১ টি আসন কমিয়ে ৩ টি করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে বাগেরহাটে সর্বদলীয় বিক্ষোব, মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেন বাগেরহাটের সব দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
#বাগেরহাট #নির্বাচন