06/06/2026
মাদকমুক্ত শরণখোলা গড়তে সবাই এগিয়ে আসুন।
মাদক শুধু একজন মানুষকে নয়, ধ্বংস করে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতির ভবিষ্যৎ। আসুন, আমরা সবাই মিলে সচেতনতা সৃষ্টি করি এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করি।
✔️ মাদককে না বলি
✔️ সুস্থ ও সুন্দর জীবন গড়ি
✔️ পরিবার ও সমাজকে নিরাপদ রাখি
✔️ মাদকমুক্ত শরণখোলা গঠনে একসাথে কাজ করি
"মাদক নয়, চাই সুস্থ জীবন; মাদকমুক্ত হোক আমাদের প্রিয় শরণখোলা।"
— মাওঃ রফিকুল ইসলাম কবির
আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা ।
#মাদকমুক্ত_শরণখোলা #সচেতনতাই_সমাধান #শরণখোলা #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী
||এডমিন পোস্ট||
31/05/2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১নং ধানসাগর ইউনিয়ন চেয়ারম্যান পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষিত হয়েছেন— মাস্টার আলী আহমেদ আকন।
দীর্ঘদিনের সৎ নেতৃত্ব, জনসেবা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের ধারক এই মানুষটি ধানসাগর ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও কল্যাণে নিবেদিতভাবে কাজ করে আসছেন।
আসুন, একটি সুন্দর, নিরাপদ ও আদর্শ সমাজ গঠনের প্রত্যয়ে আমরা সবাই তাঁর জন্য দোয়া করি এবং সর্বাত্মক সহযোগিতা করি।
আল্লাহ তাআলা তাঁকে কবুল করুন, ন্যায় ও ইনসাফের পথে জনগণের খেদমত করার তাওফিক দান করুন।
#মাস্টার_আলী_আহমেদ_আকন
#ধানসাগর_ইউনিয়ন
#চেয়ারম্যান_প্রার্থী
#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী
#শরণখোলা
#জনসেবা_ও_কল্যাণ
#ইনশাআল্লাহ_পরিবর্তনের_প্রত্যয়ে
|| এডমিন পোস্ট ||
29/05/2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার সম্মানিত আমীর, মাওঃ রফিকুল ইসলাম কবির ২নং খোন্তাকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তুলাতলা গ্রামে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন—
“তোমরা যদি শরিয়তের বিধিনিষেধ মেনে খেলাধুলা করো, তাহলে তোমাদের পাশে আমরা আছি। দরকার হলে একটি ক্লাব প্রতিষ্ঠা করো, আমরা এমপির মাধ্যমে বরাদ্দ এনে দেওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ।”
তিনি আরও তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান।
খেলাধুলা হোক সুস্থ বিনোদন, ভ্রাতৃত্ব ও আদর্শ সমাজ গঠনের মাধ্যম।
ইনশাআল্লাহ, সুন্দর ও মানবিক শরণখোলা গঠনে সবাই একসাথে কাজ করবো।
#শরণখোলা
#খেলাধুলা
#ইসলামীমূল্যবোধ
|| এডমিন পোস্ট ||
29/05/2026
২নং খোন্তাকাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তুলাতলা গ্রামে আয়োজিত যুব ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সম্মানিত এমপি মহোদয় অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার সম্মানিত আমীর মাওঃ রফিকুল ইসলাম কবির।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে মাননীয় এমপি মহোদয় গ্রামের উন্নয়ন, যুবসমাজের অগ্রগতি এবং বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি তরুণদের খেলাধুলার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে এগিয়ে আসার আহ্বান জানান।
যুবসমাজকে সুস্থ, সচেতন ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই — এমন বার্তাই উঠে আসে পুরো আয়োজনজুড়ে।
#যুব_ক্রীড়া
#খেলাধুলা
#তুলাতলা
#খোন্তাকাটা
|| এডমিন পোস্ট ||
27/05/2026
আনুগত্যের শক্তিই সংগঠনের সফলতার মূলমন্ত্র।
একটি আদর্শ সংগঠনের সবচেয়ে বড় সৌন্দর্য হলো শৃঙ্খলা, ঐক্য ও নেতৃত্বের প্রতি আন্তরিক আনুগত্য।
সাংগঠনিক সিদ্ধান্ত মেনে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে সফলতার পথ, ভ্রাতৃত্বের বন্ধন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ।
আসুন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা সবাই সংগঠনের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করি।
আনুগত্য, ত্যাগ ও দায়িত্ববোধের মাধ্যমে গড়ে উঠুক একটি সুন্দর সমাজ ও আদর্শ নেতৃত্ব।
#আনুগত্য #সাংগঠনিক_সিদ্ধান্ত #ঐক্য #শৃঙ্খলা #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #শরণখোলা #ইসলামী_আন্দোলন
|| এডমিন পোস্ট ||
26/05/2026
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
পবিত্র ঈদুল আজহার মহিমান্বিত এই দিনে ত্যাগ, তাকওয়া ও মানবতার শিক্ষায় আলোকিত হোক আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবন।
আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানি কবুল করুন এবং শান্তি, সম্প্রীতি ও কল্যাণে ভরে উঠুক সবার জীবন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার পক্ষ থেকে শরণখোলাবাসীসহ দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
🕋 ঈদ মোবারক 🕋
#বাংলাদেশ_জামায়াতে_ইসলামী োবারক
#শরণখোলা
|| এডমিন পোস্ট ||
25/05/2026
শরণখোলার মানুষের হৃদয়ে ন্যায়, মানবতা ও ইসলামী আদর্শের আলো পৌঁছে দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।
ইনশাআল্লাহ, একদিন শরণখোলার প্রতিটি মানুষের আস্থা ও ভালোবাসার ঠিকানায় পরিণত হবে এই আন্দোলন। জনগণের কল্যাণ, দুর্নীতিমুক্ত সমাজ ও ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ।
— মাওঃ রফিকুল ইসলাম কবির
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী
শরণখোলা উপজেলা।
#শরণখোলা #বাংলাদেশ_জামায়াতে_ইসলামী #ইনশাআল্লাহ #মানবতা #ইসলামী_আদর্শ
|| এডমিন পোস্ট ||
24/05/2026
পরিবর্তনের প্রত্যাশায়, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এগিয়ে চলুক আমাদের প্রিয় ৩নং রায়েন্দা ইউনিয়ন।
মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং সৎ নেতৃত্বের প্রত্যয়ে উচ্চারিত প্রতিটি কণ্ঠস্বর হোক গণমানুষের আশার প্রতিচ্ছবি।
মাওঃ মোস্তফা আমীনের এই দৃঢ় প্রত্যয় ও সাহসী আহ্বান সফল হোক।
আসুন, আমরা সবাই মিলে একটি স্বচ্ছ, সুন্দর ও শান্তিপূর্ণ ইউনিয়ন গঠনে ঐক্যবদ্ধ হই।
#নির্বাচনী_অঙ্গীকার
#দুর্নীতিমুক্ত_সমাজ
#৩নং_রায়েন্দা_ইউনিয়ন
#পরিবর্তনের_প্রত্যয়
|| এডমিন পোস্ট ||
24/05/2026
যোগ্য নেতৃত্বই পারে একটি সমাজকে সুন্দর, সুশৃঙ্খল ও আদর্শ পথে পরিচালিত করতে।
৩ নং রায়েন্দা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী—
মাওঃ মোস্তফা আমীন।
সততা, ন্যায় ও জনসেবার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলুক একটি সুন্দর ও কল্যাণমুখী সমাজ গঠনের প্রত্যয়ে।
আসুন, যোগ্য ও দ্বীনদার নেতৃত্ব প্রতিষ্ঠায় আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
📌 বাংলাদেশ জামায়াতে ইসলামী
শরণখোলা উপজেলা।
|| এডমিন পোস্ট ||
23/05/2026
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শরণখোলা উপজেলা শাখার চূড়ান্ত প্রার্থী ঘোষণা।
আসন্ন স্থানীয় উপজেলা নির্বাচনে প্রার্থীরা হলেন—
🔹 চেয়ারম্যান পদেঃ-
মাওলানা রফিকুল ইসলাম কবির
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শরণখোলা উপজেলা শাখা।
🔹 ভাইস চেয়ারম্যান পদেঃ-
ডাঃ ফজলুর রহমান
নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, শরণখোলা উপজেলা শাখা।
#শরণখোলা
|| এডমিন পোস্ট ||