ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর

Share

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর-এর অফিসিয়াল পেইজ

25/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর আওতাধীন, বন্দর থানার চরকাউয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সাবেক সভাপতি (২০২৩ সেশন) গাজী মুহাম্মাদ জুবায়ের আজ সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন - (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার সভাপতি, মুহাম্মাদ সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক, গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় বলেন - "গাজী মুহাম্মাদ জুবায়ের ছিলেন একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ দ্বীনের দায়ী। ছাত্রসমাজের মাঝে ইসলামী মূল্যবোধ ও আদর্শ ছড়িয়ে দিতে ০৬নং ওয়ার্ডে তার নেতৃত্ব ও অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।"
বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন— আল্লাহ তাআলা যেন তার সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবার পরিজনকে এই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করার তাওফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

বার্তা প্রেরক
মুহাম্মাদ রহমাত উল্লাহ সাইফী
তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর's post 20/05/2026

ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর নিয়ন্ত্রিত বন্দর থানার চাঁদপুরা ইউনিয়ন এর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাব্বির গাজী পায়ের উন্নত চিকিৎসার জন্য রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তাকে খোঁজ-খবর নিতে হাসপাতালে যান ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সংগ্রামী সহ সভাপতি মোঃ নাজমুল ইসলাম সুজন।
এসময় আরও উপস্থিত ছিলেন শহিদ জিয়াউর রহমান কলেজের সহ সভাপতি মোঃ মারুফ আহমেদ ও চাদপুরা ইউনিয়ন ০৯ নং ওয়ার্ডের প্রশিক্ষন সম্পাদক মোঃ রাতুল গাজী।
" আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করুক "

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর's post 18/05/2026

শোক বার্তা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর, মডেল থানা দক্ষিণের আওতাধীন ২৬ নং ওয়ার্ড শাখার সভাপতি রুবায়েত ইফতেখার বাপ্পি-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় বলেন - "রুবায়েত ইফতেখার বাপ্পি ছিলেন একজন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ দ্বীনের দায়ী। ছাত্রসমাজের মাঝে ইসলামী মূল্যবোধ ও আদর্শ ছড়িয়ে দিতে ২৬ নং ওয়ার্ডে তার নেতৃত্ব ও অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার মতো একজন সম্ভাবনাময় তরুণ সংগঠককে হারিয়ে আমরা গভীরভাবে ব্যথিত। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।"
বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন— আল্লাহ তাআলা যেন তার সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবার পরিজনকে এই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করার তাওফিক দান করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

বার্তা প্রেরক,
মুহাম্মাদ রহমাত উল্লাহ সাইফী
তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
বরিশাল মহানগর।

15/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর-এর আওতাধীন ২৬নং ওয়ার্ড শাখার সভাপতি মুহাম্মাদ রুবায়েত ইফতেখার বাপ্পি বিদ্যুতায়িত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিকভাবে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর গভীর উদ্বেগের সাথে তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার দ্রুত সুস্থতা কামনা করছে।

আমরা সংগঠনের সর্বস্তরের দায়িত্বশীল, কর্মী-সমর্থক ও দেশবাসীর নিকট তার সুস্থতার জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর's post 12/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের আজ ২৭তম দিন (১২ মে ২০২৬)ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর এর দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।

#দাওয়াতি_মাস_২০২৬

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর's post 10/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর আওতাধীন মডেল থানা দক্ষিণ এর ২০২৬ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত।

শুক্রবার বাদ মাগরিব সাগরদি কাফরা বাড়ি জামে মসজিদের দ্বিতীয় তলায় অধিবেশনটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজ।

নবগঠিত ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি তালিকা:

সভাপতি :মুহাম্মাদ আশরাফুল ইসলাম।
সহ-সভাপতি :মুহাম্মাদ মাহাদী হাসান।
সাধারণ সম্পাদক : মান্না ইসলাম।
সাংগঠনিক সম্পাদক :আরিফুল ইসলাম ফাহিম।
প্রশিক্ষণ সম্পাদক :এইচএম রাকিব মাহমুদ খাঁন।
দাওয়াহ সম্পাদক : তামজিদুল ইসলাম বাদশা।
তথ্য গবেষণা ও প্রচার :তাহিদুল ইসলাম আবিদ।
প্রকাশনা ও দপ্তর সম্পাদক :মুহাম্মাদ মিদুল হাসান।
অর্থ ও কল্যাণ সম্পাদক :কে এম মোসাদ্দেক বিল্লাহ।
কওমি মাদ্রাসা সম্পাদক :মুহাম্মাদ মাহমুদ হাসান। আকন।
আলিয়া মাদ্রাসা সম্পাদক : নাইম আহমেদ।
কলেজ সম্পাদক :আরিফুর রহমান তানজিম।
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক :মুহাম্মাদ আমির হোসেন।
কার্যনির্বাহী সদস্য :এইচএম হানজালা ইসলাম।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর's post 09/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর আওতাধীন এয়ারপোর্ট থানার ২০২৬ সেশনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অধিবেশন ও দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়।

গতকাল বিকাল ০৪:০০ টায়, চহুতপুর মাদ্রাসা কমপ্লেক্স অডিটোরিয়ামে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এয়ারপোর্ট থানার সংগ্রামী সভাপতি এম. তাওফিকুল ইসলাম জিসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ সালমান ফার্সির সঞ্চালনায় শপথ গ্রহণ অধিবেশন ও দায়িত্বশীল তাবিয়াত অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম।

নবগঠিত ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি তালিকা:

১.সভাপতি: এম. তাওফিকুল ইসলাম জিসান
শিক্ষা প্রতিষ্ঠান: বাগিয়া আলামিন কামিল মাদ্রাসা।

২. সহ-সভাপতি: মুহাম্মাদ সাইফুল ইসলাম
শিক্ষা প্রতিষ্ঠান: সরকারি বিএম কলেজ বরিশাল।

৩. সাধারণ সম্পাদক: মুহাম্মাদ সালমান ফার্সী
শিক্ষা প্রতিষ্ঠান: জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া।

৪. সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ সিয়াম ইসলাম
শিক্ষা প্রতিষ্ঠান: সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল।

৫. প্রশিক্ষণ সম্পাদক: মুহাম্মাদ মাইনুল ইসলাম
শিক্ষা প্রতিষ্ঠান: মইনুল উম্মাহ কওমি মাদ্রাসা, বরিশাল।

৬. দাওয়াহ সম্পাদক: ইয়াসিনুর রহমান আজাদী
শিক্ষা প্রতিষ্ঠান: করাপুর আহমদিয়া ফাজিল মাদ্রাসা

৭. তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক : মুহাম্মাদ ইব্রাহিম খলিল
শিক্ষা প্রতিষ্ঠান: কাশিপুর হাই স্কুল এন্ড কলেজ।

৮. প্রকাশনা ও দপ্তর সম্পাদক: মুহাম্মাদ ওয়ালিদ ইসলাম
শিক্ষা প্রতিষ্ঠান:

৯. অর্থ কল্যাণ সম্পাদক: মুহাম্মাদ মাহিন সিকদার
শিক্ষা প্রতিষ্ঠান: সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

১০. কওমি মাদ্রাসা সম্পাদ: মুহাম্মাদ বেলাল হোসেন
শিক্ষা প্রতিষ্ঠান: জামিউল উলূম রাজ্জাকিয়া মাদ্রাসা

১১. আলিয়া মাদ্রাসা সম্পাদক: মুহাম্মাদ সাইদুল ইসলাম
শিক্ষা প্রতিষ্ঠান: ইমাম গাজ্জালী (র.)দাখিল মাদ্রাসা

১২.কলেজ সম্পাদক: মুহাম্মাদ জহিরুল ইসলাম
শিক্ষা প্রতিষ্ঠান: সরকারি বরিশাল কলেজ, বরিশাল

১৩.স্কুল সম্পাদক: মুহাম্মাদ সম্রাট
শিক্ষা প্রতিষ্ঠান:

১৪. সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: জাহিদুল ইসলাম নাঈম
শিক্ষা প্রতিষ্ঠান: বাঘিয়া আল আমীন কামিল মাদরাসা

১৫. কার্যনির্বাহী সদস্য: মুহাম্মাদ রাহাত ইসলাম
শিক্ষা প্রতিষ্ঠান:আল ইখওয়ান দাখিল মাদরাসা

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর's post 01/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগরের আওতাধীন এয়ারপোর্ট থানার "বার্ষিক সম্মেলন -২০২৬" অনুষ্ঠিত।

অদ্য বিকাল ৫:০০ টায়, চাঁদমারি এম.সি. অডিটোরিয়ামে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এয়ারপোর্ট থানার আহ্বায়ক মুহাম্মাদ জিহাদুল ইসলাম এর সভাপতিত্বে ও মুহাম্মাদ সালমান ফার্সীর সঞ্চালনায় বার্ষিক সম্মেলন -২০২৬ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার সংগ্রামী সহ-সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান।

২০২৬ সেশনের নবগঠিত কমিটির:

সভাপতি:এম.তাওফিকুল ইসলাম জিসান
সহ-সভাপতি: মুহাম্মাদ সাইফুল ইসলাম
সাধারণ সম্পাদক: মুহাম্মাদ সালমান ফারর্সী।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর's post 25/04/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আওতাধীন সৈয়দ হাতেম আলী কলেজ শাখার উদ্যোগে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর's post 23/04/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর আওতাধীন বন্দর থানার ''বার্ষিক সম্মেলন২৬" অনুষ্ঠিত।

উক্ত সম্মেলনে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম তানভীর।

নবনির্বাচিত নেতৃবৃন্দঃ

সভাপতি: মুহাম্মাদ আবদুল্লাহ হোসাইন
সহ-সভাপতি: মুহাম্মাদ হাবিবুল্লাহ মাহমুদ
সাধারণ সম্পাদক: মুহাম্মাদ আশিকুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ শফিকুল ইসলাম
প্রশিক্ষণ সম্পাদক: মুহাম্মাদ তানজিল
দাওয়াহ সম্পাদক: মুহাম্মাদ আমিনুল ইসলাম সাকিব
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক: মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম
প্রকাশনা ও দপ্তর সম্পাদক: মুহাম্মাদ আবু সুফিয়ান সিহাব
অর্থ ও কল্যান সম্পাদক: মুহাম্মাদ আকাশ খাঁন
কওমী মাদ্রাসা সম্পাদক: মুহাম্মাদ তামিম হোসেন
আলিয়া মাদ্রাসা সম্পাদক: মুহাম্মাদ সাকিব হোসেন
কলেজ সম্পাদক: মুহাম্মাদ ইমন সিকদার
স্কুল সম্পাদক: মুহাম্মাদ
সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: খালেদ সাইফুল্লাহ
কার্যনির্বাহী সদস্য: মুহাম্মাদ সায়েম সন্নমত

Want your business to be the top-listed Government Service in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Mujahid Complex, Madrasah Road, Chandmari
Barisal