বরগুনা জেলা পুলিশ

বরগুনা জেলা পুলিশ

Share

তথ্য দিয়ে বরগুনা জেলা পুলিশের সাথেই থাকুন

30/05/2026

‎বরগুনা জেলার আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতারঃ


‎[DATE: : 30 May 2026]

‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

‎এরই ধারাবাহিকতায় ২৯/০৫/২০২৬খ্রিঃ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই/ মোঃ তানজিল আলম ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলা আমতলী থানাধীন ৫নং চাওড়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডস্থ চালিতাবুনিয়া সাকিনস্থ চালিতাবুনিয়া ব্রিজ সংলগ্ন শাহজাহান গাজীর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ২ কেজি গাঁজাসহ ধৃত আসামী আসামী ১। মোঃ আশিক(১৯), পিতা-মোঃ মোশারফ হাওলাদার, ২। মোঃ শাহাবুদ্দিন প্যাদা(২৭), পিতা-মোঃ নাসির প্যাদা, উভয় সাং-চাউলা বাজার, ৩নং ওয়ার্ড, ৩নং আঠারোগাছিয়া ইউপি, থানা-আমতলী, জেলা-বরগুনাদ্বয়কে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

27/05/2026

বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা:


‎[DATE: : 27 May 2026]

আজ ২৭ মে ২০২৬ খ্রি. বরগুনা জেলায় শুভাগমন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ জনাব মোঃ নুরুল ইসলাম মনি, এমপি মহোদয়।

বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় চিফ হুইপ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়।

27/05/2026

পবিত্র ঈদুল আযহার ত্যাগের আদর্শে উজ্জীবিত হোক আমাদের হৃদয়।
ত্যাগের আনন্দ ও অনাবিল সুখ ছড়িয়ে পড়ুক সমাজের প্রতিটি কোণায়—ঈদ মোবারক!

25/05/2026

‎বরগুনা জেলার আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৫০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামী গ্রেফতারঃ


‎[DATE: : 25 May 2026]

‎আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মানে মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদার মুক্ত, এবং কিশোর গ্যাং মুক্ত সৃজনশীল সমাজ বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

‎এরই ধারাবাহিকতায় ২৪/০৫/২০২৬খ্রিঃ বরগুনা জেলার আমতলী থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার এসআই/ মোহাম্মদ ওয়ালীউল্লাহ্ ও সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় আমতলী থানাধীন পৌরসভার এ.কে স্কুল চৌরাস্তা মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক থেকে ৭৫০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ধৃত আসামী মোঃ আমিনুর (২৯), পিতা-মোঃ মোতাহার হাওলাদার, সাং- দক্ষিণ পশ্চিম আমতলী, থানা- আমতলী, জেলা- বরগুনা নামক ০১(এক) জনকে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Photos from বরগুনা জেলা পুলিশ's post 23/05/2026

বরগুনা জেলায় মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিতঃ


‎[DATE: : 23 May 2026]

অদ্য ইং ২৩/০৫/২০২৬খ্রি. বরগুনা জেলার আমতলী থানাধীন 6 নং সদর ইউনিয়ন পরিষদে মাদক, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান বরগুনা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়।
এ সময় বরগুনা জেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Photos from বরগুনা জেলা পুলিশ's post 23/05/2026

বরগুনা সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন:


[DATE: : 23 MAY 2026]

বরগুনা জেলা পুলিশের প্রতিটি ইউনিটের কাজের গতি বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরন, অবকাঠামোগত উন্নয়ন, পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বরগুনা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়, জেলা পুলিশের প্রতিটি ইউনিট পরিদর্শনের কর্মসুচী গ্রহণ করেছেন। এই কর্মসুচী অনুযায়ী অদ্য ২৩ মে/২০২৬খ্রি: বরগুনা সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়। এ সময়ে জনাব মোঃ সালাহ্‌উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ও অফিসার ইনচার্জ, সদর থানা, বরগুনা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। পরিদর্শনকালে বরগুনা সদর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রমে পুলিশ সুপার মহোদয় সন্তোষ প্রকাশ করেন।

Photos from বরগুনা জেলা পুলিশ's post 21/05/2026

বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫ কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান। আজ পুলিশ লাইন্স হাই স্কুল,বরগুনার ১০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করেন বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) জনাব মোহাম্মদ ইব্রাহীম মহোদয়।

21/05/2026

হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তাস্তরঃ


[DATE: : 21 MAY 2026]

বরগুনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় বরগুনা জেলা পুলিশের এলআইসি শাখার ইনচার্জ এসআই(নিঃ)/শেখ সালাউদ্দিন তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে বরগুনা সদর থানার জিডি মূলে চট্টগ্রাম হতে হারানো মোবাইলটি উদ্ধার করেন। উক্ত হারানো মোবাইলটি প্রকৃত মালিককে বুঝিয়ে দেন বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ ইব্রাহিম।

Photos from বরগুনা জেলা পুলিশ's post 20/05/2026

সাপ্তাহিক মাস্টার প্যারেড এবং মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিতঃ


[DATE: : 20 MAY 2026]

অদ্য ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ০৯.০০ ঘটিকায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়। প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।

সকাল ১০.৩০ ঘটিকায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কল্যান সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব শাহেদ আহমেদ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার, (পাথরঘাটা সার্কেল); জনাব মোঃ সালাহ্‌উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব মোঃ তরিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার, (আমতলী সার্কেল); সহকারী পুলিশ সুপার জনাব তন্ময় বিশ্বাস, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্স হতে আগত ইনচার্জগণ ও পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত সদস্যদের মধ্য হতে অনেকে তাদের সমস্যা তুলে ধরেন এবং পুলিশ সুপার মহোদয় তৎক্ষণাৎ তার সমাধান প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় তার সমাপনী বক্তব্যে পুলিশের করনীয় ও বর্জনীয় বিষয় সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন মূল্যবান দিক-নির্দেশনা তুলে ধরেন।

এরপর দুপুর ০১.০০ ঘটিকা হতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত অপরাধ সভায় এপ্রিল/২০২৬ মাসের সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব শাহেদ আহমেদ চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার, (পাথরঘাটা সার্কেল); জনাব মোঃ সালাহ্‌উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ তরিকুল ইসলাম মাসুদ, সহকারী পুলিশ সুপার, (আমতলী সার্কেল); সহকারী পুলিশ সুপার জনাব তন্ময় বিশ্বাস, কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র হতে আগত ইনচার্জগণ। উক্ত অপরাধ সভায় এপ্রিল/২০২৬ মাসে রুজুকৃত মামলা সমূহের কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্যাদি উদ্ধার এবং পুলিশি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মহোদয় বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া বিগত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা ডিটেক্টসহ ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার এবং সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে অফিসারদেরকে অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।

20/05/2026

গত ১৮ মে, ২০২৬ খ্রি. বরগুনা জেলায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। নিয়োগ বোর্ড কর্তৃক শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও ভাইভা পরীক্ষা শেষে ১৭ জন প্রার্থীকে প্রাথমিকভাবে মনোনীত এবং ০৩ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মোঃ হাসিবুর রহমান (পিতা—মাসুদুর রহমান, সাং—পশ্চিম বকুলতলী, বেতাগী, বরগুনা) সম্পর্কে একটি বিভ্রান্তিকর পোস্ট বরগুনা জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত পোস্টে প্রার্থীর একটি ফেইসবুক প্রোফাইলের বায়ো’র স্ক্রিনশট শেয়ার করে তাকে একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের পদধারী হিসেবে দাবি করা হয়েছে এবং বরগুনা জেলা পুলিশকে জড়িয়ে বিভ্রান্তিকর মন্তব্য করা হয়েছে।

প্রকৃত ঘটনা:—
২০২১ সালের সংশ্লিষ্ট কলেজ শাখার (চান্দখালী মোশারেফ হোসেন ডিগ্রী কলেজ) আংশিক কমিটিতে প্রকৃত সভাপতি ছিলেন মোঃ সাব্বির হাওলাদার (কমিটির অনুমোদিত কপি অত্রসাথে সংযুক্ত)। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ—ফেব্রুয়ারী/২০২৬ এ প্রাথমিক ভাবে মনোনীত প্রার্থী মোঃ হাসিবুর রহমান এর নাম অত্র কমিটিতে নেই। তবে মোঃ হাসিবুর রহমান এর ব্যক্তিগত ফেইসবুক আইডির বায়ো’তে সভাপতি, চান্দখালী মোশারেফ হোসেন ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগ লেখা ছিল। বায়ো’তে থাকা তথ্যের সাথে বাস্তবে কোন মিল নেই। উক্ত ফেইসবুক আইডির বায়ো’এর স্ক্রিনশট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে এই বিভ্রান্তির সৃষ্টি করেছে।

আমাদের বক্তব্য:

বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। বরগুনা জেলা পুলিশ সর্বদা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। কোনো প্রকার যাচাই—বাছাই ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। অপপ্রচার ও গুজব ছড়ানোর মাধ্যমে জেলা পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রচারিত বিভ্রান্তিকর সংবাদের কিছু লিংক নিচে প্রদান করা হলো:—
https://www.facebook.com/share/1Bss6QKz8D/
https://www.facebook.com/share/r/18mYtznYdYb
https://www.facebook.com/share/p/1Az85FG2Gv/

Want your business to be the top-listed Government Service in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Barguna, SP Office
Barisal
8700