Nurul Islam Moni

Nurul Islam Moni

Share

Member of Parliament (Barguna 2)
Chief Whip of the Parliament
Vice Chairman of Bangladesh Nationalist Party-BNP

Nurul Islam Moni is a Bangladesh Nationalist Party politician and a former member of parliament for Barguna-2.

30/05/2026

আজ আমরা গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে। তাঁর ৪৫তম শাহাদাৎবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাহসী, দূরদর্শী ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। ১৯৭১ সালের সংকটময় মুহূর্তে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর কণ্ঠে উচ্চারিত স্বাধীনতার আহ্বান বাঙালি জাতিকে মুক্তির সংগ্রামে শক্তি ও অনুপ্রেরণা যুগিয়েছিল।

স্বাধীনতা-পরবর্তী সময়ে যখন দেশ গণতন্ত্র হীনতা, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরবস্থা ও অনিশ্চয়তায় নিমজ্জিত ছিল, তখন শহীদ জিয়া দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশকে গণতান্ত্রিক, আত্মনির্ভরশীল, উৎপাদনমুখী অর্থনীতি ও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যান। তিনি কৃষি বিপ্লব, খাল খনন কর্মসূচি, গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন এবং জনগণের অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তোলার মাধ্যমে একটি শক্তিশালী ও সম্ভাবনাময় বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন।

শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না; তিনি ছিলেন জনগণের নেতা। তিনি বিশ্বাস করতেন-বাংলাদেশের শক্তি এ দেশের মানুষ। তাই তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে মানুষের মত প্রকাশের অধিকার ফিরিয়ে দেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিরলস কাজ করেন। তাঁর প্রবর্তিত “বাংলাদেশী জাতীয়তাবাদ” দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের এক শক্তিশালী ভিত্তি হিসেবে আজও সমানভাবে প্রাসঙ্গিক।

আন্তর্জাতিক অঙ্গনেও শহীদ জিয়ার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম বিশ্ব, দক্ষিণ এশিয়া এবং উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদাশীল ও আত্মমর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

আজ তাঁর শাহাদাৎবার্ষিকীতে আমরা শুধু একজন মহান নেতাকে স্মরণ করছি না, বরং এমন এক আদর্শকে স্মরণ করছি, যা দেশপ্রেম, আত্মত্যাগ, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। শহীদ জিয়ার জীবন আমাদের শেখায়-সত্যিকারের নেতৃত্ব মানে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করা।

আসুন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দেশগঠনের দর্শনকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হই।

আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
"বাংলাদেশ জিন্দাবাদ"

নূরুল ইসলাম মণি,এমপি
মাননীয় চিফ হুইপ
বাংলাদেশ জাতীয় সংসদ

Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell

Photos from Nurul Islam Moni's post 28/05/2026

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি এমপি আজ বৃহস্পতিবার (২৮ মে ২০২৬) নিজ বাড়ি বরগুনার পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের বাইতুত তাহের জামে মসজিদে স্থানীয় জনগণের সঙ্গে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন।

সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদের জামাতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ঈদের নামাজ শেষে চীফ হুইপ মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন,
“মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কুরবানী। ঈদুল আযহার ত্যাগের শিক্ষা আমাদের মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে। আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে মানুষের পাশে দাঁড়াই এবং একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করি।”

পরে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সারাবিশ্বের মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বরগুনা, পাথরঘাটা
২৮ মে ২০২৬
"Admin-post"
Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell ゚ #বিএনপি

28/05/2026
Photos from Nurul Islam Moni's post 24/05/2026

বিএনপি চেয়ারপারসন ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ রবিবার (২৪ মে ২০২৬) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে আয়োজিত ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অনুরোধে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিদ্যুৎ খাতে জাতীয় ঐক্য ও সম্মিলিত উদ্যোগের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেন, গত সংসদের ওয়ার্কিং সেশনে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে, সরকার ও বিরোধী দলকে সঙ্গে নিয়েই দেশের বিদ্যুৎ সমস্যার টেকসই সমাধান করা হবে। আজ জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে সেই উদ্যোগের বাস্তবায়ন শুরু হলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। বিষয়গুলো হলো—সরকার ও বিরোধী দলের সম্মিলিত অংশগ্রহণে দেশীয় জ্বালানি সমস্যার সমাধান, ট্যাক্স-ফ্রি গাড়ি না নেওয়া এবং সরকারি প্লট না নেওয়া।

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সকল সমস্যার সমাধানের কেন্দ্র হলো পার্লামেন্ট। তাই জাতীয় সংসদ ভবন থেকেই পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার বার্তা দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।”

চীফ হুইপ জানান, জাতীয় সংসদ ভবনে প্রায় ছয় মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। এই প্রকল্পে বিনিয়োগকৃত অর্থ মাত্র তিন বছরের মধ্যেই উঠে আসবে। সংসদ অধিবেশন চলাকালে উৎপাদিত বিদ্যুৎ সংসদ ভবনের কার্যক্রমে ব্যবহৃত হবে এবং অধিবেশন না থাকলে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।

তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিতে চান—মানুষকে স্বাবলম্বী করা, বিদ্যুতের অপচয় রোধ করা এবং দেশকে বিদ্যুৎ খাতে স্বয়ংসম্পূর্ণ করে তোলা।

অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

"Admin-post"
Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell ゚ #বিএনপি

16/05/2026

‘এবারের সংসদ সত্যিই আলাদা’ | বিশেষ সাক্ষাৎকার | নুরুল ইসলাম মনি | News24

Photos from Nurul Islam Moni's post 14/05/2026

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি বরগুনায় আয়োজিত কৃষি ও প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করেন।

মেলা উদ্বোধনের পর তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা সম্প্রসারণ ও কৃষির সার্বিক উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

আলোচনা সভায় মাননীয় চীফ হুইপ বলেন, তারেক রহমান কৃষি উন্নয়নে কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খননসহ বিভিন্ন জনবান্ধব কর্মসূচি গ্রহণ করেছেন। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে কৃষির উন্নয়নের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, কৃষিকে লাভজনক ও আধুনিক খাতে রূপান্তর করতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে এবং কৃষকদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

"Admin-post "
Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell

Photos from Nurul Islam Moni's post 14/05/2026

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি ও বরগুনা জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে একটি মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাননীয় চীফ হুইপ উপকূলীয় জেলার বাস্তব চাহিদা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে টেকসই উন্নয়ন প্রকল্প প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জেলা প্রশাসনকে জনগণের জীবনমান উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে পরিকল্পনা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

"Admin-post"
Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell fans
#বিএনপি

Photos from Nurul Islam Moni's post 09/05/2026

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর কবিতা ও সাহিত্য আমাদের জাতির প্রেরণার অন্যতম উৎস।

আজ (শনিবার) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি-র জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে শিল্পকলা একাডেমি, সহযোগিতায় ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
মাননীয় চীফ হুইপ বলেন, রবীন্দ্রনাথের সেই চিরন্তন উচ্চারণ- “সত্য যে কঠিন, কঠিনেরে আমি ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা”- আমাদের জাতীয় জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তিনি বলেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে এগিয়েছে। কঠিন সত্যকে ধারণ করেই মানুষ পরিবর্তনের পথ রচনা করেছে এবং সেই সংগ্রাম কখনো তাদের বঞ্চিত করেনি; বরং একটি নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছে।
তিনি আরও বলেন, গত ১৭-১৯ বছরে যারা নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, তারাও সত্য ও ন্যায়ের প্রতি আস্থা রেখেই শক্তি সঞ্চয় করেছেন। এ দেশের মানুষ কঠিন বাস্তবতাকে আলিঙ্গন করেই আন্দোলন-সংগ্রামের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।
রবীন্দ্রনাথের সাহিত্যচিন্তা প্রসঙ্গে মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, তিনি তাঁর সময়ের চেয়ে বহু অগ্রসর চিন্তার মানুষ ছিলেন। “ওরে নবীন, ওরে আমার কাঁচা” কবিতার আবেগ আজও আমাদের সমাজকে জাগ্রত করে। সমাজে যখন স্থবিরতা ও অচলায়তনের সৃষ্টি হয়, তখন তরুণরাই নতুন শক্তি ও সম্ভাবনা নিয়ে সামনে আসে। মহান স্বাধীনতা যুদ্ধেও রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।
চীফ হুইপ বলেন, রবীন্দ্রনাথ সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে বিচরণ করেননি। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, সুরকার, নাট্যকার ও দার্শনিক। তাঁর সৃষ্টি বাংলা ভাষা, সংস্কৃতি ও সংগীতকে বিশ্বদরবারে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রসংগীতের নিজস্ব এক মাধুর্য রয়েছে, যা বাঙালির সংস্কৃতি ও চেতনাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তরুণদের রবীন্দ্রনাথের সাহিত্যচর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে হবে এবং একটি মানবিক, সাংস্কৃতিক ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, হুমায়ূন আহমেদ-এর মতো শক্তিশালী সাহিত্যিকের অভাব আজ অনুভূত হচ্ছে। নতুন সাহিত্যিক ও সংস্কৃতিচর্চার অনুকূল পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।

তিনি আরও বলেন, আমাদের সমাজে অপসংস্কৃতি ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বাড়ছে। তাই নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের শিকড়ে ফিরে গিয়ে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মাদক, অপশক্তি ও স্বৈরাচারের স্থান থাকবে না; মানুষ সুন্দর, মানবিক ও আলোকিত জীবনযাপন করবে।
অনুষ্ঠানের শুরুতে মাননীয় চীফ হুইপকে শুভেচ্ছা স্মারক প্রদান এবং উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

"Admin-post"
Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell Bangladesh Shilpakala Academy ゚ #বিএনপি

Photos from Nurul Islam Moni's post 04/05/2026

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যবৃন্দ-সেলিমা রহমান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, ফাহিমা নাসরিন, সানজিদা ইসলাম তুলি ও মানসুরা আক্তারসহ নির্বাচিত সংসদ সদস্যরা।

শ্রদ্ধা নিবেদনের সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি উপস্থিত ছিলেন। এসময় তাঁরা কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং রূহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

ঢাকা, ০৪ এপ্রিল ২০২৬ (সোমবার)
"Admin-post"

Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell #শপথগ্রহণ ゚ #বিএনপি

30/04/2026

দেশের মানুষের স্বার্থে, দেশের গুরুত্বপূর্ণ প্রশ্নে এবং গণতন্ত্রের স্বার্থ রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো : রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় মাননীয় চীফ হুইপ নূরুল ইসলাম মণি সম্পূর্ণ বক্তব্য....

"Admin-post"
Bangladesh Nationalist Party-BNP BNP Media Cell #তারেকরহমান #বিএনপি ゚

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Patharghata, Barguna
Barishal
8720