BMC BNCC Naval Wing

BMC BNCC Naval Wing

Share

Bangladesh National Cadet Corps (Naval Wing), Gov't BM College platoon, Barishal.

30/05/2026

শহীদ রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

বাংলাদেশের যুবসমাজকে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও সেবার আদর্শে গড়ে তোলার লক্ষ্যে জেনারেল জিয়াউর রহমান (বীর উত্তম) ১৯৭৯ সালে বাংলাদেশ ক্যাডেট কোর (BCC) এবং গার্লস গাইডস-সংশ্লিষ্ট ক্যাডেট কার্যক্রমকে একীভূত করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে বিএনসিসি আজ দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী ও নেতৃত্ব বিকাশমূলক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত।

সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি নৌ-শাখা এবং ৪নং ডিভিশন সদর দপ্তর, ৫৩ বিএনসিসি খুলনা ফ্লোটিলা-এর পক্ষ থেকে তাঁর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা ও গভীর সম্মান।

“তাঁর আদর্শ, দেশপ্রেম ও নেতৃত্বের চেতনা আমাদের প্রেরণার উৎস হয়ে চিরকাল বেঁচে থাকবে।”

29/05/2026

Guardians of Peace, Beyond Borders

On the International Day of United Nations Peacekeepers, pays tribute to the courageous serving under the flag across the globe - standing firm for , stability and hope in times of conflict.

শান্তির পতাকা হাতে, মানবতার টানে
বাংলাদেশের বীরেরা এগিয়ে চলে।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সকল শান্তিরক্ষীদের প্রতি বাংলাদেশ নৌবাহিনীর গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা।

27/05/2026

🌙 Eid Al-Adha Mubarak!
ত্যাগ, ভালোবাসা আর মানবতার এই পবিত্র উৎসব আমাদের জীবনে বয়ে আনুক শান্তি ও সুখ।
— BNCC Naval Wing, Govt. Brojomohun College, Barishal ⚓

18/05/2026

আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🤍
আযান ও কেরাত, কেরাম এবং দাবা প্রতিযোগিতা–২০২৬ এ অসাধারণ সাফল্য অর্জনের জন্য সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি নৌ-শাখার গর্ব,
ক্যাডেট সার্জেন্ট মোঃ মহিবুল্লাহ-কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন।

বিএনসিসি অধিদপ্তরের প্রশিক্ষণ নির্দেশিকা ২০২৫–২০২৬ এর আওতায় আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন রেজিমেন্ট, ফ্লোটিলা ও স্কোয়াড্রন হতে পিইউও, সামরিক প্রশিক্ষক ও ক্যাডেটগণ অংশগ্রহণ করেন।
তারই ধারাবাহিকতায় সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি নৌ-শাখার প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করেন ক্যাডেট সার্জেন্ট মোঃ মহিবুল্লাহ এবং “আযান” প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে আমাদের গৌরবান্বিত করেছেন। 🏆
তার এই সাফল্য শুধু নৌ-শাখার নয়, বরং পুরো সরকারি ব্রজমোহন কলেজ পরিবারের জন্য গর্বের বিষয়।
আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করছি। 💙

Photos from BMC BNCC Naval Wing's post 11/05/2026

ব্যাটেলিয়ান ক্যাম্প ২৫–২৬ (২) এ গর্বের সাথে অংশগ্রহণ করেছে আমাদের বিএম কলেজ BNCC Naval Wing এর ১৩ জন ক্যাডেট।
শিক্ষা, শৃঙ্খলা ও নেতৃত্বের মাধ্যমে নিজেদের আরও এক ধাপ এগিয়ে নেওয়ার যাত্রা। ⚓🇧🇩

Photos from BMC BNCC Naval Wing's post 06/05/2026

গৌরব ও সম্মানের মুহুর্ত 🫡
সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি নৌ-শাখা থেকে চৌকস ২২জন ক্যাডেট সেন্ট্রাল-১,২,৩ (সেনা-নৌ-বিমান) ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন তাদের সাফল্য স্বরূপ সদর দপ্তর বিএনসিসি থেকে মেডেল প্রেরণ করা হয়। ০৬/০৫/২০২৬ তারিখ বুধবার বিএনসিসি নৌ-শাখার সাপ্তাহিক ক্লাসে উক্ত মেডেল ক্যাডেটদের পরিয়ে দেন,

🟢প্লাটুন কমান্ডার মোঃ আনোয়ার হোসেন স্যার
🟢প্লাটুন কমান্ডার নাদিরা আফরোজ ম্যাম

এ সময় উপস্থিত ছিলেন সামরিক প্রশিক্ষক
🟢সামসুর রহমান (সিপিও) স্যার
⚓বাংলাদেশ নৌবাহিনী

সকল ক্যাডেটদের জন্য শুভ কামনা তাদের সাফল্য ভবিষ্যতে ও বজায় থাকুক

Photos from BMC BNCC Naval Wing's post 05/05/2026

০৫/০৫/ ২০২৬ তারিখ মঙ্গলবার
সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি (নৌ-শাখা)

আজ সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি নৌ-শাখায় অনুষ্ঠিত হলো ক্যাডেটদের পদোন্নতি পরীক্ষা।
বিএনসিসি ক্যাডেটদের নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ আরও শক্তিশালী করার লক্ষ্যে এই পরীক্ষার আয়োজন করা হয়।

🟢ক্যাডেট থেকে ক্যাডেট ল্যান্স কর্পোরাল,
🟢ক্যাডেট ল্যান্স কর্পোরাল থেকে ক্যাডেট কর্পোরাল, এবং
🟢ক্যাডেট কর্পোরাল থেকে ক্যাডেট সার্জেন্ট পদে উন্নীত হওয়ার জন্য।

পরীক্ষাটি অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা, ড্রিল (সামরিক বিজ্ঞান) পরীক্ষা এবং মৌখিক সাক্ষাৎকারের মাধ্যমে। প্রতিটি পর্বে ক্যাডেটদের শৃঙ্খলা, জ্ঞান, নেতৃত্ব ও পারদর্শিতা যাচাই করা হয়।

পরিক্ষায় উপস্থিত ছিলেন বিএনসিসি নৌ-শাখার সম্মানিত
প্লাটুন কমান্ডার মোঃ আনোয়ার হোসেন স্যার
প্লাটুন কমান্ডার নাদিরা আফরোজ ম্যাম,
সামরিক প্রশিক্ষক সামসুর রহমান (সিপিও) স্যার। এবং সিইউওবৃন্দ।
এছাড়াও বিএনসিসি নৌ-শাখার প্লাটুন কমান্ডার আনোয়ার হোসেন স্যার অসুস্থ থাকার কারনে উপস্থিত হতে না পারলেও সার্বিক সকল খোজ খবর রাখেন।

তাঁদের তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় পরীক্ষা সম্পন্ন হয় অত্যন্ত শৃঙ্খলাপূর্ণভাবে।

এই পদোন্নতির মাধ্যমে ক্যাডেটরা এক নতুন দায়িত্বের পথে এগিয়ে গেলো — আরও পরিপক্ব, দায়িত্বশীল ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে।

বিএনসিসি কেবল একটি সংগঠন নয়, এটি শৃঙ্খলা, দেশপ্রেম ও নেতৃত্বের এক জীবন্ত বিদ্যালয়।
আজকের পদোন্নতি প্রমাণ করে, কঠোর পরিশ্রম ও নিষ্ঠা কখনও বিফলে যায় না।

Photos from BMC BNCC Naval Wing's post 02/05/2026

⏰আজ ০২/০৫/২৬ তারিখ শনিবার
বরিশাল সিটি কর্পোরেশন এর মাননীয় প্রশাসক
অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন স্যার- এর সরকারি ব্রজমোহন(বিএম) কলেজে আগমন উপলক্ষ্যে গার্ড অফ অনার প্রদান করেন সরকারি ব্রজমোহন কলেজ বিএনসিসি প্লাটুন এর চৌকস (সেনা-নৌ) শাখার ক্যাডেটবৃন্দ।

,



Photos from BMC BNCC Naval Wing's post 25/04/2026

🎓 আজ অনুষ্ঠিত হলো অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা।

পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেছে BNCC Naval Wing-এর ক্যাডেটরা। 🇧🇩⚓
তাদের নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়।

দেশের ভবিষ্যৎ গড়ার এই গুরুত্বপূর্ণ দিনে পাশে থাকতে পেরে গর্বিত।
সকল পরীক্ষার্থীর জন্য রইল শুভকামনা—তোমাদের স্বপ্ন পূরণ হোক। ✨

Want your business to be the top-listed Government Service in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

BNCC NAVAL WING Govt. Brojomohun College
Barisal
8200

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00