10 APBn Barishal

10 APBn Barishal

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 10 APBn Barishal, Police station, ৩০ গোডাউন রোড, Barisal.

Photos from 10 APBn Barishal's post 26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক(অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন, বরিশাল মহোদয়ের শ্রদ্ধা নিবেদন।

আজ ২৬ মার্চ ২০২৬ খ্রিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এই উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে এবং ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি ও বরিশাল জেলা পুলিশ লাইন্স স্মৃতি-৭১ স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অধিনায়ক(অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন, বরিশাল মহোদয়।

এ মহান দিবস উপলক্ষ্যে নগরীর বেলস পার্ক উদ্যানে সকাল ৮ টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

Photos from 10 APBn Barishal's post 26/03/2026

১০ এপিবিএন বরিশালে ০১ দিন ব্যাপী“Police Budget Management System (PBMS)” কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিকুর রহমান বিপিএম, ডিআইজি (ফিন্যান্স), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়। সাথে আরও উপস্থিত ছিলেন জনাব আবু আহাম্মদ আল মামুন, অতিরিক্ত ডিআইজি (ফিন্যান্স এন্ড বাজেট),পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ১০ এপিবিএন বরিশাল মহোদয়।

Photos from 10 APBn Barishal's post 18/01/2026

আজ ১৮ জানুয়ারি ২০২৬ খ্রি. সকাল ০৮:৩০ ঘটিকায় ১০ এপিবিএন বরিশাল পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন বরিশাল মহোদয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার(বিকিউএম) জনাব মোঃ সাইফুল আলম মুজাহিদ-পিপিএম, সহকারী পুলিশ সুপার, জনাব আশফাক আহমেদ এবং সহকারী পুলিশ সুপার(এ্যাডজুটেন্ট), জনাব মোঃ আব্দুল মতিন সহ এপিবিএন’এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।

06/01/2026

থাকবে পুলিশ জনপদে,
ভোট দিবেন নিরাপদে।

Photos from 10 APBn Barishal's post 28/12/2025

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ২২ তম ব্যাচের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন বরিশাল মহোদয়।

Photos from 10 APBn Barishal's post 23/12/2025

অদ্য ২৩/১২/২০২৫ খ্রিঃ তারিখে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশাল এর সম্মাানিত অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব মোঃ শাহাব উদ্দীন মহোদয়ের নির্দেশনায় ১০ এপিবিএন, বরিশালের সাইবার ক্রাইম শাখার টিম বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ২২ (বাইশ) টি হারানো অ্যান্ড্রয়েড মোবাইল ও বিকাশে ভূলবশত চলে যাওয়া মোট ১১,৬০০/-(এগারো হাজার ছয়শত) টাকা এবং প্রতারনা করে নিয়ে যাওয়া মোট ২৫,০০০/-(পচিঁশ হাজার) টাকা উদ্ধারপূর্বক মালিকদের বুঝিয়ে দেওয়া হয় । ০১ টি Facebook Fake Account ডিলিট, দম্পত্তির ব্যক্তিগত ভিডিও ধারন পূর্বক অনলাইনে প্রচারের হুমকি প্রদান অতঃপর এপিবিএন এর সাইবার টিমের সাহায্যে থানা পুলিশ গ্রেফতার করে মামলা দায়ের।

Photos from 10 APBn Barishal's post 21/12/2025

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশাল এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

আজ ২১ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ১১:০০ ঘটিকায় অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন বরিশাল জনাব মোঃ শাহাব উদ্দীন মহোদয়ের সভাপতিত্বে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

Photos from 10 APBn Barishal's post 21/12/2025

১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশাল এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত।

আজ ২১ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ০৮:৩০ ঘটিকায় এপিবিএন পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন বরিশাল মহোদয়।

Photos from 10 APBn Barishal's post 21/12/2025

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের ২১ তম ব্যাচের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন বরিশাল মহোদয়।

16/12/2025

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা...🇧🇩

Photos from 10 APBn Barishal's post 16/12/2025

মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত।

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এই উপলক্ষে নগরীর বেলস পার্কে সকাল ০৮:৩০ টায় মহান বিজয় দিবসের বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন ১০ এপিবিএন বরিশাল।

Photos from 10 APBn Barishal's post 16/12/2025

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ১০ এপিবিএন বরিশাল বরিশাল এর শ্রদ্ধা নিবেদন।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এই উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বরিশাল জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভ, ৩০ গোডাউন সংলগ্ন বধ্যভূমি স্মৃতি-৭১ স্তম্ভ, বরিশাল জেলা পুলিশ লাইন্স এর শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা স্মৃতি-৭১ স্তম্ভ ও শহীদ এডিসি কাজী আজিজুল ইসলাম স্মৃতিফলক স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জনাব মোঃ শাহাব উদ্দীন, অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি), ১০ এপিবিএন বরিশাল।

Want your business to be the top-listed Government Service in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Culinary Team

Attire

Telephone

Website

Address


৩০ গোডাউন রোড
Barisal
8200