Home
>
Bangladesh >
Barisal >
Barisal Mohanagar Chatralegue ( বাংলাদেশ ছাত্রলীগ ,বরিশাল মহানগর)
Barisal Mohanagar Chatralegue ( বাংলাদেশ ছাত্রলীগ ,বরিশাল মহানগর)
Share
সংগঠনের মূল নীতি ->>> শিক্ষা, শান্তি ও প্রগতি।
১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম। বৃটিশ পরাধীনতার কবল থেকে মুক্ত হয়ে পাকিস্তানি পরাধীনতায় প্রবেশের এক বছরের মাথায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সেদিন ছাত্রলীগ প্রতিষ্ঠা করে বাঙালির মুক্তি সংগ্রামকে এগিয়ে রেখেছিলেন দুই যুগ। আজ ইতিহাসের সাধারণ পাঠক মাত্রই জানেন, বাংলা ও বাঙালির যা কিছু সোনালী অর্জন তার সবকিছুরই গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ। পৃথিবীর দেশে দেশে গণতান্ত্রিক স্বা
ধীনতা সংগ্রামের ইতিহাস খুজলে দেখা যাবে সময়ের প্রয়োজনে জন্ম নিয়েছে অনেক সংগঠন। অতঃপর এগিয়ে নিয়ে গিয়েছে সময়কে। ১৯৪৮ সালে সময়ের প্রয়োজনেই জন্ম নেয় ছাত্রলীগ। ইতিহাস সাক্ষ্য আছে, তেরি পথে কখনো হাঁটেনি ছাত্রলীগ। বরং পথ তৈরি করে নিয়েছে বার বার। অহর্নিশ লড়াই সংগ্রামে ইতিহাসের অগ্নিগর্ভে জন্ম নিয়েছে ৫২, ‘৬২, ‘৬৯ এবং অবশেষে ‘৭১। ২৪ বছরের অড়াই সংগ্রামের আগুনে পুড়ে খাক হয়েছে ছাত্রলীগ নেতা-কর্মীরা। ১৭ হাজার নেতা কর্মীর শাহাদৎবরণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ বীরত্বপূর্ণ নেতৃত্বের গৌরবে গরীয়ান আজকের বাংলাদেশ ছাত্রলীগ। স্বাধীনতার পর মাত্র সাড়ে তিন বছর দেশ গড়ার সংগ্রামে ব্যাপৃত থাকার সুযোগ পেয়েছে এই সংগঠনের নেতা কর্মীরা। পুনর্গঠন, দারিদ্র দূরীকরণ ও নিরক্ষতার বিরুদ্ধে সংগ্রামে জাতির জনকের উদাত্ত আহবানে সাড়া দিয়ে সদ্য স্বাধীন দেশে দৃষ্টান্ত স্থাপন করেছিল সেদিন ছাত্রলীগ। পচাত্তরের ঘাতক বাত্রের পর দীর্ঘ ২১ বছর আবারো অন্ধকার অপশক্তির বিরুদ্ধে মরণপণ সংগ্রাম জারি রাখতে হয়েছে আমাদের প্রিয় সংগঠনকে । এই সময়কালে রাত শেষের সোনালী সূর্যোদয় থেকে বঞ্চিত হয়েছে কত সহযোদ্ধা, প্রকাশ্য দিবালোকে গল্প রক্তে রাজপথ রঞ্চিত হয়েছে কত বার সাথীর। আমাদের পূর্ব প্রজন্মের সেই পুণ্যত্থাদের পবিত্র আত্মদানের কারণেই আমাদের প্রিয় সংগঠন আজো লড়াইয়ের ময়দানে।
সম্মুখ সারিতে নেতৃত্ব দিচ্ছে। ১৯৯৬-২০০১ সময়কালে বাংলাদেশ ছাত্র লীগ শিক্ষার অধিকবার, নিরক্ষরতা দূরীকরণ, বন্যার্তদের জন্য স্বেচ্ছাশ্রম, বৃক্ষরোপণ সহ দেশ গঠনমূলক কাযক্রমে আত্মনিয়োগ করেছিল। আজ আবারো ধ্বংস, মৃত্যু, রক্তপাত আর গণতন্ত্রহীনতার বিরুদ্ধে কঠোর সংগ্রামে ব্যাপৃত রয়েছে আমাদের প্রিয় সংগঠন। ইতিহাসের অমোঘ নির্দেশেই যেন আজ আমরা লড়াই করছি ইতিহাসেরই শত্রুর বিরুদ্ধে। বাঙালি জাতির ওপর চাপিয়ে দেয়া এ যুদ্ধে জয়লাভের কোন বিকল্প নেই। গণতন্ত্র, নানাবাধিকার এবং উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এই লড়াইয়ে আমাদের বিজয়ের জন্য চাই সুশৃঙ্খল, সুসংগঠতি ও চেতনায় উদ্দীপ্ত, সংগ্রামে সম্মুখবর্তী লড়াকু সংগঠন।
Some Special Day For Bangladesh Chatra League***
04-January : Chatra League's Birth Day
10-January : Bangabandhu'r Swadesh Pratyaborton Dibosh
24-January : Gono Ovvhurthan Dibosh
14-february : Soirachar Birodi Chatra Ovvhurthan Dibosh
21-February : International Mother Language Day
02-March : Potaka Uttolon Dibosh
07-March : The Independence Speech Of Bangabandhu
26-March :Independence Day Of Bangladesh
15-August : Jatio Shok Dibosh
17-September : Jatio Shikhkha Dibosh
03-November : Jail Hatya Dibosh
10-November : Shahid Noor Hossain Dibosh
27-November : Shahid Dr. Milon Dibosh
04-December : Soirachar Bidodi Gono Ovvhurthan Dibosh
14-December : Shaheed Buddijibi Dibosh
16-December : Jatio Bijoy Dibosh