ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর, Political Party, Airport Thana,Barishal, Barisal.

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর's post 10/03/2026

প্রেস বিজ্ঞপ্তি
নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল।

বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক ও পীর সাহেব চরমোনাই মনোনীত হাতপাখা প্রতীকের জনপ্রতিনিধি মুহাম্মাদ হুমায়ুন কবিরের উপর বিএনপির হামলার প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মার্চ মঙ্গলবার রাত ৯:৩০ টায় নগরীর টাউন হল চত্বরে বিক্ষোভ পূর্ব সমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী ত্বলহা হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান।

সমাবেশ শেষে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানায়।

মিছিলে নেতাকর্মীরা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও হুমকিস্বরূপ। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে আর না ঘটে সে জন্য প্রশাসনকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

আরও উপস্থিত ছিলেন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মাদ হাসিবুল্লাহ,জেলা সহ-সভাপতি ফয়জুল করীম,নগর সহ-সভাপতি নাজমুল ইসলাম সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক:
মুহাম্মাদ রহমাত উল্লাহ ছাইফী
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
বরিশাল মহানগর।

26/02/2026

দারসুল কুরআন
বিষয়: পরামর্শ (الشورىٰ)

আয়াত:
إِنَّ الَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ
(সূরা শূরা: আয়াত ৩৮)

অনুবাদ:
“আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, সালাত কায়েম করে, তাদের কাজকর্ম পরস্পর পরামর্শের মাধ্যমে চলে এবং আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে।” (তাফসীরে ইবনে কাসীর)

শাব্দিক বিশ্লেষণ:
শূরা (الشورىٰ) শব্দটি আরবি ش و ر ধাতু থেকে এসেছে। এর মৌলিক অর্থ হলো মৌচাক থেকে মধু বের করা। এখানে বোঝানো হয়েছে, বিভিন্ন মতামত ও পরামর্শের মধ্যে থেকে যাচাই-বাছাই করে ভালো ও কল্যাণকর সিদ্ধান্ত নেওয়া।

শূরা মানে একক সিদ্ধান্ত নয়, বরং সম্মিলিত প্রজ্ঞা ও সহযোগিতার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ। এটা সমাজকে সঠিক পথে পরিচালিত করার একটি গুরুত্বপূর্ণ নীতি।
(তাফসীর আত-তাবারী)

সংক্ষিপ্ত তাফসীর:
এই আয়াত আমাদের দেখায় যে, মুমিনরা শুধু আল্লাহর ডাকে সাড়া দেয় এবং সালাত কায়েম করে শুধু তা নয়, বরং তাদের নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়বদ্ধতা, সহমর্মিতা ও সৌজন্যতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ কাজ ও সিদ্ধান্তগুলো পরামর্শের মাধ্যমে পরিচালিত করে।

কোনো কাজ পরস্পরে পরামর্শ ভিত্তিক করলে, কাজগুলো সুষ্ঠু, গোছানো ও বরকতপূর্ণ হয়। এটি শুধু নৈতিক দিক থেকে নয়, সামাজিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে করে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও সহমর্মিতার ভীত মজবুত হয়।
(তাফসীরে ইবনে কাসীর, আসবাবুন নুযূল)

প্রাসঙ্গিক আলোচনা:
রাসূলুল্লাহ সা. এর জীবনে শূরা (পরামর্শ) কার্যকারিতা সুস্পষ্টভাবে প্রমাণিত। উদাহরণস্বরূপ, উহুদ যুদ্ধে তিনি সাহাবীদের সঙ্গে পরামর্শ করেছেন। সাহাবীরা তাদের মতামত প্রকাশ করলে, রাসূল সা. সেগুলো বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন।

পরামর্শভিত্তিক কাজের ফযিলত:
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: إِذَا كَانَ أُمَرَاؤُكُمْ خِيَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ سُمَحَاءَكُمْ وَأُمُورُكُمْ شُورَى بَيْنَكُمْ فَظَهْرُ الأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ بَطْنِهَا وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارَكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلاَءَكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطْنُ الأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ ظَهْرِهَا. (الترمذي: ٢٢٦٩)

অনুবাদ:
আবূ হুরায়রা রাদি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সা. বলেছেন, যখন তোমাদের সর্বোত্তম লোকরা হবে তোমাদের আমীর, ধনীরা হবে দানশীল, তোমাদের বিষয়াদি হবে পরামর্শ ভিত্তিক তখন যমীনের ভূ-পৃষ্ঠ তোমাদের জন্য উত্তম হবে তার ভূতল থেকে। আর যখন তোমাদের মন্দ লোকেরা হবে তোমাদের আমীর, ধনীরা হবে কৃপন আর বিষয়াদি হবে মেয়েদের হাতে ন্যাস্ত তখন যমীনের উদর হবে তোমাদের জন্য এর উপরিভাগ থেকে উত্তম। (তিরমিযী: ২২৬৯)

এই হাদিস প্রমাণ করে যে, রাসুল সা. এর সুন্নাহ অনুসারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরস্পরে পরামর্শ করা একটি মূল নীতি। মুমিনরা যদি সমাজ, পরিবার বা ব্যক্তিগত জীবনে এটি অনুসরণ করে, তারা সঠিক ও বরকতপূর্ণ পথে থাকবে।

আয়াত থেকে শিক্ষা:
পরামর্শ (শূরা) মুমিনদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। একক সিদ্ধান্তের পরিবর্তে ও পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত নিলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে স্থিতিশীলতা আসে। এবং পরস্পরের মধ্যে সৌজন্যতা ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি পায়।

রাসুল সা. এর সুন্নাহ অনুসরণ করে সাহাবীদের মতো পরামর্শ গ্রহণ করলে সিদ্ধান্তগুলো কল্যাণকর ও বরকতপূর্ণ হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে শূরার আলোকে চললে, যাবতীয় দ্বন্দ্ব ও ভুল থেকে মুক্তি পাওয়া যায়। যা সফলতা ও স্থিতিশীলতার চাবিকাঠি।

শেখ রাফি বিন রেজাউল
মুবাল্লিগ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর's post 21/02/2026

প্রেস বিজ্ঞপ্তি

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উদযাপন অনুষ্ঠিত।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অদ্য বিকাল ৪টা ৩০মিনিটে , নগরীর এম.সি অডিটোরিয়ামে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসানের সঞ্চালনায় , ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং ভাষা শহীদদের আদর্শ ধারণ করা আমাদের নৈতিক দায়িত্ব। তাঁরা জাতির ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ এবং ইসলামী মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ রিফাত লস্কর, তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ রহমত উল্লাহ ছাইফী, প্রকাশনা ও দপ্তর সম্পাদক মুহাম্মাদ অহিদুল ইসলাম শাওন, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম ও নগর সূরা সদস্য মুহাম্মাদ আ. আলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

বার্তা প্রেরক:

মুহাম্মাদ রহমত উল্লাহ ছাইফী
তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর।

21/02/2026

২১ ফেব্রুয়ারি (০৮ ফাল্গুন) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
সকল ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা ও তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

#২১ফেব্রুয়ারি #০৮ফাল্গুন
#আন্তর্জাতিকমাতৃভাষাদিবস

19/02/2026

‘‘দারসুল কুুরআন’’
বিষয়:- দৃঢ়তা ( استقامة )

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ.
অর্থ: নিশ্চয়ই যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ অত:পর অবিচল থাকে, তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিত হবে না।
(সূরা আহকাফ: আয়াত ১৩)

শাব্দিক বিশ্লেষণ:-
ইস্তিকামাত (الاستقامة) এর শাব্দিক অর্থ:-
সোজা হওয়া, স্থির ও অবিচল থাকা, সঠিক পথে স্থিরতা, সঠিকতা।

ইস্তিকামাতের পারিভাষিক অর্থ :-
ইমাম রাগিব রহ. বলেন, ইস্তিকামাত হলো সরল-সঠিক পন্থা আঁকড়ে ধরে রাখা। অর্থাৎ সরলতা ও সঠিকতার সাথে অবিচলতা মিলে ইস্তিকামাত হয়।

আয়াত নাযিলের প্রেক্ষাপট:-
আলোচ্য আয়াতটি পবিত্র কুরআনের ৪৬ নং সূরা সুরা আহকাফ এর ১৩ নং আয়াত। ঐতিহাসিক বর্ণনা অনুসারে এ সূরা নবুওয়াতের ১০ম বছরের শেষের দিকে অথবা ১১ তম বছরের শুরুর দিকে নাযিল হয়েছিল। এ সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে।
(তাফসীরে তাওযীহুল কুরআন)

হযরত ইবনে আব্বাস রা. এর সূত্রে ইমাম কুরতুবী রহ. বর্ণনা করেছেন, আলোচ্য আয়াতটি হযরত আবু বকর সিদ্দিক রা. এর সম্পর্কে অবতীর্ণ হয়েছে।

কারণ মুশরিকরা বলেছিল, "আল্লাহ আমাদের প্রভু, ফেরেশতাগণ তাঁর কন্যা, এবং তারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে" কিন্তু তারা ন্যায়পরায়ণ ছিল না।
হযরত আবু বকর রা. বললেন, আমাদের রব একমাত্র আল্লাহ, তার কোন শরীক নেই, এবং হযরত মুহাম্মদ সা. তাঁর বান্দা ও রাসূল। অতঃপর তিনি এই কথার উপর অবিচল ছিলেন।

আলোচ্য আয়াতে অত্যন্ত আত্মমর্যাদাপূর্ণ ভঙ্গিতে সমগ্র ইসলাম ঈমান ও সৎকর্মসমুহকে সন্নিবেশিত করা হয়েছে।
رَبُّنَا اللَّهُ
এই বাক্যে সমগ্র ঈমান
استقامة
শব্দের মধ্যে মৃত্যু পর্যন্ত ঈমানের উপর অবিচল থাকা ও তদনুযায়ী পূর্ণমাত্রায় আমল করা অন্তর্ভুক্ত রয়েছে।

আলোচ্য আয়াতের ব্যাখা:-
আলোচ্য আয়াতে ঈমান আনা ও ঈমানে অবিচল থাকার কারণে ওয়াদা করা হয়েছে যে, তাদের ভবিষ্যতে কোন দুঃখ কষ্টের ভয় নেই এবং অতীতের কষ্টের কারণেও তারা পরিতাপ করবে না।

পরবর্তী আয়াতে আল্লাহ তায়ালা তাদের সুসংবাদ দিয়ে ইরশাদ করেন,
أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ [٤٦:١٤]
অর্থ :- তারাই জান্নাতের অধিবাসী, তাতে তারা চিরকাল থাকবে, তারা যে কাজ করত তার পুরস্কার স্বরূপ।
(সূরা আহকাফ: আয়াত ১৪)

ইস্তিকামাতের ব্যাপারে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
عن سفيان بن عبد الله رضي الله عنه قال: «قلت يا رسول الله! قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدًا غيرك؟ قال: "قل آمنت بالله، ثم استقم» [ رواه مسلم]

হযরত সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত,
তিনি বলেন, "আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি কথা বলুন, যে ব্যাপারে এরপরে আমি আর কাউকে জিজ্ঞাসা করব না" তিনি বললেন, তুমি বলো! আমি আল্লাহর উপর ঈমান এনেছি, অতঃপর এর উপর অবিচল থাক।
(সহীহ মুসলিম)

উপসংহার:-
উপরোক্ত আলোচনা থেকে বুঝা যায় ইস্তিকামাতের ভিত্তি দুই জিনিসের উপর–
ক. আল্লাহর প্রতি অটুট ঈমান।
খ. প্রকাশ্যে ও অপ্রকাশ্যে রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত দ্বীনের স্থায়ী অনুসরণ।

এ দুই ভিত্তির দিকে লক্ষ্য করলে স্পষ্ট হয় যে, ইসলামের যাবতীয় বিষয় ইস্তিকামাতের অন্তর্ভুক্ত। কেননা আল্লাহর প্রতি অটুট ঈমান বলতে আকীদা বিষয়ক সবকিছুকেই বুঝায়। এজন্য জরুরি হল, আকীদার যত শাখা রয়েছে তার প্রতিটিতে যাবতীয় বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি পরিহার করা এবং কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসুলিল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে পূর্ণরূপে গ্রহণ করা। এ ক্ষেত্রে বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির করলে পথভ্রষ্টতা সুনিশ্চিত।

ইসলামপূর্ব যত ধর্ম ছিল তার অনুসারীরা কেউ কেউ বাড়াবাড়ি করে সত্যপথ থেকে বিচ্যুত হয়েছে কেউবা আবার ছাড়াছাড়িতে নিমজ্জিত হয়ে ভ্রান্তিতে নিপতিত হয়েছে ।
কালক্রমে সেসব ধর্ম তার প্রকৃত রূপ হারিয়ে ফেলেছে। তা হারানোর আসল কারণ ইস্তিকামাতের উপর না থাকা।
ইস্তিকামাত পরিহার করার কারণে এই উম্মতের মধ্যেও বিভিন্ন দল-উপদল সৃষ্টি হয়েছে। তবে আলহামদুলিল্লাহ উম্মতের সংখ্যাগরিষ্ঠ অংশ আজও ইসলামের প্রতিটি আকীদায় ইস্তিকামাতের উপর রয়েছে।
কিয়ামত পর্যন্ত আর কোনো নবী না আসায়, একটি দল কিয়ামত তক্ ইস্তিকামাতের উপর থাকবে ইনশাআল্লাহ।

আলোচ্য আয়াত থেকে শিক্ষা:-
আমাদের প্রত্যেকের উচিত নিজ আকীদা-বিশ্বাস হেফাজতের প্রতি যত্নবান থাকা, যাতে কোনরকম বাড়াবাড়ি বা ছাড়াছাড়ির শিকার হয়ে ইস্তিকামাত থেকে বিচ্যুত না হয়ে পড়ি এবং মৃত্যু পর্যন্ত সঠিক বিশ্বাসে প্রতিষ্ঠিত থাকতে পারি।

আল্লাহ তায়ালা আমাদের জন্য সবকিছু সহজ করে দিক। আমিন

মুহাম্মাদ মাহফুজ আহমাদ
মুবাল্লিগ,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

18/02/2026

🌙 রমজানুল মোবারক 🌙

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
বরিশাল মহানগর

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল মহানগরবাসীসহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাস আমাদের ধৈর্য, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়।

আসুন, আমরা কুরআনের আলোয় নিজেদের গড়ে তুলি, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ হই।
আল্লাহ তা‘আলা আমাদের সিয়াম, কিয়াম ও ইবাদতসমূহ কবুল করুন।
আমীন। 🤲

18/02/2026

পবিত্র মাহে রমজানের আহ্বান।

18/02/2026

মাহে রমজানের একগুচ্ছ কর্মসূচি।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর's post 16/02/2026

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাইয়ের সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত।

30/01/2026

Students Campaign For Hatpakha

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,এয়ারপোর্ট থানা ,বরিশাল মহানগর's post 29/01/2026

স্টুডেন্টস ক্যাম্পেইন ফর হাতপাখা শিরোনামে ছাত্র সমাজের জনসংযোগ।

আজ বিকাল ৪ টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে “স্টুডেন্টস ক্যাম্পেইন ফর হাতপাখা” শিরোনামে এক ব্যাপক জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে নগরীর লঞ্চঘাট-সদর রোড-চকবাজার-গীর্জা মহল্লা-জেলা স্কুল-চাদমারী পর্যন্ত হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ চালানো হয়।

এ সময় ছাত্রনেতারা বলেন, হাতপাখা ন্যায়, ইনসাফ ও সৎ নেতৃত্বের প্রতীক। শিক্ষার্থীরা একটি দুর্নীতিমুক্ত, নৈতিক ও জনকল্যাণমুখী রাজনীতি প্রত্যাশা করে, আর সেই প্রত্যাশার বাস্তব রূপই হচ্ছে হাতপাখা প্রতীক। তারা শিক্ষার্থীদের সচেতন হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

জনসংযোগ কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মুহাম্মাদ ত্বলহা হাসান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যনিবার্হী সদস্য তানবভীর আহমেদ শোভন, কেন্দ্রীয় শূরা সদস্য গাজী মুহাম্মাদ রেদোয়ান, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বার্তা প্রেরক -
মিডিয়া সেল
হাতপাখা বরিশাল -৫
এইচ এম তরিকুল ইসলাম
017-127-82039
গাজী মুহাম্মাদ রেদোয়ান
01718268888

Want your business to be the top-listed Government Service in Barisal?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address

Airport Thana,Barishal
Barisal
8205