রামিসা-আছিয়াসহ সারাদেশে শিশু ধর্ষণ, শিশু হত্যা, খুন, গুম ও মাদকের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে আগৈলঝাড়া সরকারি ডিগ্রী কলেজ গেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন :- মুহাম্মাদ ইউসুফ খান, সভাপতি আগৈলঝাড়া উপজেলা,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,আগৈলঝাড়া উপজেলা শাখা
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,আগৈলঝাড়া উপজেলা শাখা, Political Party, Barisal,Agailijhara Upazila, Barisal.
রামিসা-আছিয়াসহ সারাদেশে শিশু ধর্ষণ, শিশু হত্যা, খুন, গুম ও মাদকের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,আগৈলঝাড়া উপজেলা শাখার উদ্যোগে আগৈলঝাড়া সরকারি ডিগ্রী কলেজ গেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন :- মুহাম্মাদ রিফাত সিকদার,সাবেক সভাপতি আগৈলঝাড়া উপজেলা শাখা,শূরা সদস্য বরিশাল জেলা শাখা
23/05/2026
প্রেস বিজ্ঞপ্তি
রামিসা-আছিয়াসহ সারাদেশে শিশু ধর্ষণ, শিশু হত্যা, খুন, গুম ও মাদকের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া থানা শাখার উদ্যোগে আগৈলঝাড়া সরকারি ডিগ্রী কলেজ গেটে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি ইউসুফ খানের সভাপতিত্বে ও নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহা. নাজমুল করিম আকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশে শিশু ধর্ষণ, হত্যা ও মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। নৈতিকতা ও ইসলামী মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়ার ফলেই সমাজে এ ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সাবেক সভাপতি ও বর্তমান শূরা সদস্য মুহাম্মাদ রিফাত সিকদার বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। অপরাধীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ বন্ধ হবে না।”
সভাপতির বক্তব্যে ইউসুফ খান বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় সমাজের অন্যায়, অবিচার ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। একটি নিরাপদ ও আদর্শ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।”
এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মুহা. জাহিদুল ইসলাম, হাফেজ মাওলানা মুহা. আব্দুল্লাহ ভাট্টি, মুহাম্মাদ মাছুম বিল্লাহ্ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
আয়োজনে:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
আগৈলঝাড়া থানা শাখা
23/05/2026
প্রেস বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার, ২২ মে ২০২৬ ইং, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া থানা শাখার উদ্যোগে এক তৃণমূল সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
থানা শাখার সাধারণ সম্পাদক রাজু হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আগৈলঝাড়া থানা শাখার সভাপতি ইউসুফ খান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মুহা. নাজমুল করিম আকন। তিনি তার বক্তব্যে বলেন, “একটি আদর্শ ও সুশৃঙ্খল সমাজ গঠনে ছাত্রসমাজকে ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে।”
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আগৈলঝাড়া উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল্লাহ ভাট্টি। তিনি বলেন, “নৈতিক অবক্ষয় রোধ ও দ্বীনের সুমহান দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
এসময় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন, মুহাম্মাদ রিফাত সিকদার, সাবেক সভাপতি আগৈলঝাড়া উপজেলা শাখা,শূরা সদস্য বরিশাল জেলা শাখা,মুহাম্মাদ মাছুম বিল্লাহ্, সাবেক সভাপতি আগৈলঝাড়া উপজেলা শাখা,শূরা সদস্য বরিশাল জেলা শাখা।
এছাড়াও সংগঠনের সাবেক দায়িত্বশীল ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউসুফ খান তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নতুন কর্মী তৈরি এবং ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
আয়োজনে:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
আগৈলঝাড়া থানা শাখা
23/05/2026
রামিসা-আছিয়াসহ সারাদেশে শিশু ধর্ষণ, শিশু হত্যা, খুন, গুম ও মাদকের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,আগৈলঝাড়া উপজেলা শাখা শাখার উদ্যোগে আগৈলঝাড়া সরকারি ডিগ্রী কলেজ গেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
22/05/2026
রামিসা-আছিয়াসহ সারাদেশে শিশু ধর্ষণ, শিশু হত্যা, খুন, গুম ও মাদকের বিরুদ্ধে —
📢 বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
📍 স্থান: আগৈলঝাড়া সরকারি ডিগ্রী কলেজ গেট
📅 তারিখ: ২২ মে ২০২৬ খ্রি.
🗓️ রোজ: শুক্রবার
⏰ সময়: সকাল ১১:০০ ঘটিকায়
আয়োজনে:
✊ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
আগৈলঝাড়া থানা শাখা
14/05/2026
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলা শাখার ২০২৬ সেশনের স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায়
আগৈলঝাড়া থানা শাখার সাবেক সভাপতি
" মুহা. জাহিদুল ইসলাম" কে জানাই আন্তরিক অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা।
শুভেচ্ছান্তে—
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,আগৈলঝাড়া উপজেলা শাখা
29/03/2026
🌟 অভিনন্দন বার্তা 🌟
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, আগৈলঝাড়া উপজেলা শাখার পক্ষ থেকে—
আগৈলঝাড়া থানা শাখা'র সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, মুহাঃ জহিরুল ইসলাম- কাফিয়া জামাতে বোর্ড পরীক্ষায় কৃতিত্বের সাথে মুমতাজ (A+) অর্জন করায় জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
তার এই সাফল্য আগামীতেও অব্যাহত থাকুক—এই দোয়া ও কামনা রইল। 🌸
#আগৈলঝাড়া #থানা #শাখা
25/03/2026
২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় কালোরাত্রী। এই রাতে সংঘটিত হয়েছিলো কঠিন নির্মমতা,
যেখানে নিরস্ত্র বাঙালি জনগণের ওপর চালানো হয় বর্বর হত্যাযজ্ঞ।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Barisal
8200
