04/06/2026
ভান্ডারিয়া থানা পুলিশ কর্তৃক ৪০০ পিস ই'য়াবাসহ একজন গ্রেফতার।
POLICE MEDIA CELL PIROJPUR
[04 JUNE 2026]
পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান এর তদারকিতে, ভান্ডারিয়া অফিসার ইনচার্জ জনাব দেওয়ান জগলুল হাসান এর নেতৃত্বে ভান্ডারিয়া থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। অদ্য ০৪-০৬-২০২৬ খ্রিঃ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে রাত ২:০৫ ঘটিকায় মোঃ মোহন ওরফে মহিদুল খান (২০) পিতা -মোঃ শাজাহান খান, সাং-বাঁশবাড়িয়া (৭ নং শংকরপাশা ইউনিয়ন), থানা ও জেলা-পিরোজপুরকে ভান্ডারিয়া থানাধীন সিংহখালী পাকা রাস্তার মাথা নামক স্থান হতে ৪০০(চারশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজু করা হয়েছে।
মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
31/05/2026
হত্যার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন ও তদন্ত তদারকি করেন পুলিশ সুপার পিরোজপুর মহোদয় ;
POLICE MEDIA CELL PIROJPUR
[31 MAY 2026]
অদ্য রবিবার (৩১ মে ২০২৬ খ্রিঃ) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ভিন্ন ভিন্ন স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন মৃতঃ ভিকটিম মোঃ আব্দুর রাশিদ(৪৬), পিতা-মৃত নুর মোহাম্মদ রেফারি, মাতা-মৃত রোকেয়া বেগম, সাং-দক্ষিন আমড়াগাছিয়া, ০৪নং ওয়ার্ড, ইউপি-আমড়াগাছিয়া, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর
ও
মৃত: ভিকটিম মোঃ সাগর হাওলাদার (৩২) পিতা-মোঃ নুরুজ্জামান হাওলাদার, গ্রাম-দক্ষিণ আমড়াগাছিয়া ।
স্থানীয় লোকজন দেখে মঠবাড়িয়া থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে মৃতদের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন ।
উক্ত ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটনের লক্ষ্যে অত্র পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়, অদ্য ৩১/০৫/২৬ খ্রি তারিখ রবিবার সকাল ১০.৩০ ঘটিকায় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। মঠবাড়িয়া থানা পুলিশকে রহস্য উদঘাটন ও দ্রুত অপরাধীদের শনাক্ত করার নির্দেশনা দেন। উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( মঠবাড়িয়া সার্কেল) জনাব পার্থ চক্রবর্তী, পিপিএম, অফিসার ইনচার্জ, মঠবাড়িয়া থানা।
26/05/2026
ভান্ডারিয়া থানা পুলিশ কর্তৃক গরুর হাটে চাঁদাবাজির ঘটনায় একজন গ্রেফতার:
POLICE MEDIA CELL PIROJPUR
[26 MAY 2026]
পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান এর তদারকিতে, ভান্ডারিয়া অফিসার ইনচার্জ জনাব দেওয়ান জগলুল হাসান এর নেতৃত্বে ভান্ডারিয়া থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। অদ্য ২৬/০৫/২৬ খ্রি: সকাল অনুমান ০৯:৩০ঘটিকায় ভান্ডারিয়া থানাধীন শিয়ালকাঠি গরুর হাটে পারভেজ খান (২৭), পিতা- মোজাম্মেল, সাং- দক্ষিণ শিয়ালকাঠি, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর, নামক এক ব্যক্তি সরকারি রাস্তার উপরে নিজে খুঁটি পুতে প্রতিটি গরু রাখার জন্য ৫০০ টাকা করে চাঁদা উঠাতে থাকে। এছাড়াও প্রতিটি গরু বিক্রি হলে ২০০০ টাকা করে চাঁদা দাবি করে। উক্ত হাটে গরু বিক্রি করতে আসা সাঈদ মোল্লা(৫৫), পিতা- মৃত হাসান আলী মোল্লা , সাং-দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া, থানা- ভান্ডারিয়া, জেলা-পিরোজপুরের নিকট একইভাবে চাঁদা দাবি ও মারপিট করলে গরুর হাটে ডিউটিরত পুলিশ জনসাধারণের সহায়তায় পারভেজ খানকে গ্রেফতার করে।এ বিষয়ে চাঁদাবাজি মামলা রুজু করা হয়েছে।
যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
25/05/2026
ভান্ডারিয়া থানা পুলিশ কর্তৃক ৯০ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
POLICE MEDIA CELL PIROJPUR
[25 MAY 2026]
পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান এর তদারকিতে, ভান্ডারিয়া অফিসার ইনচার্জ জনাব দেওয়ান জগলুল হাসান এর নেতৃত্বে ভান্ডারিয়া থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। গত ২৪/০৫/২৬ খ্রি: সন্ধ্যা ০৭:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন ভান্ডারিয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডস্থ জামিরতলা ঢালাই ব্রিজের উপরে থেকে
১।সাগর শিকদার নুরু (৩৮), পিতা- জাফর শিকদার, সাং- মেরাজোয়াখালি, বামনা সদর ২ নং ওয়ার্ড ও
২।মোহাম্মদ শহিদুল ইসলাম (৪০), পিতা -মোহাম্মদ বজলুর রহমান মাতুব্বর, সাং-চালিতা বুনিয়া, বুকাবুনিয়া ইউপি, ১ নং ওয়ার্ড, উভয় থানা- বামনা, জেলা বরগুনাদ্বয়কে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
25/05/2026
ভান্ডারিয়া থানা পুলিশ কর্তৃক গাঁজা গাছসহ একজন গ্রেফতার।
POLICE MEDIA CELL PIROJPUR
[25 MAY 2026]
পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী মহোদয়ের দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মো: জিয়াউর রহমান এর তদারকিতে, ভান্ডারিয়া অফিসার ইনচার্জ জনাব দেওয়ান জগলুল হাসান এর নেতৃত্বে ভান্ডারিয়া থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করা হয়। অদ্য ২৫-০৫-২০২৬ খ্রিঃ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ১২:৩০ ঘটিকায় ভান্ডারিয়া থানাধীন ধাওয়া ২ নং ওয়ার্ড শাকিল হাওলাদার এর বাড়ি থেকে ৬ ফুট লম্বা ১টি গাঁজা গাছসহ শাকিল হাওলাদার (২৫) পিতা-মতি হাওলাদার সাং- ধাওয়া ২ নং ওয়ার্ড , থানা- ভান্ডারিয়া, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোন অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে বিচার নিশ্চিত করতে পিরোজপুর জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।