29/09/2026
গত ২৮/০৯/২০২৬ খ্রি. তারিখ বরিশাল পবিস-২ এর আওতাধীন বাবুগঞ্জ, আগৈলঝাড়া, গৌরনদী, উজিরপুর ও বানারীপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন, বিদ্যুৎ সাশ্রয় এবং বিদ্যুতের অপচয় রোধকল্পে সচেতনতামূলক অভিযান পরিচালনা সহ নৈশ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা কালে ইজিবাইক চার্জিং/পোল্ট্রি ফার্ম/ভান চার্জিং/ডিসি গ্রাহক এর সংযোগ, মিটার, সার্ভিস ড্রপ তার পরীক্ষা করা হয়।এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে নিরাপদ বিদ্যুৎ ব্যবহার সম্পর্কে গ্রাহকগণকে সচেতন ও অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কুফল সম্পর্কে গ্রাহকদের সাথে বিস্তারিত আলোচনা করা হয় এবং উক্ত এলাকার সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সচেতন ও সাশ্রয়ী হওয়ার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।