Barishal Ambulance Service Barisal 01777851331

Barishal Ambulance Service Barisal 01777851331

Share

Emergency Ambulance Service Barisal 24 hours
01777851331

09/04/2026

হয়তো আজ পুরো বাংলাদেশের সবচেয়ে ভারী বোঝাটা এই বাবার কোলেই!" 😭💔 আমি জানিনা এই মুহুর্তে বাংলাদেশে আর কী আছে এরচেয়ে বেশী গুরুত্বপূর্ণ!💔

​নিস্পাপ শিশুটি আজ না ফেরার দেশে চলে গেল। বাবার বুক ফাটা আর্তনাদ— "আমার জীবনের বিনিময়ে যদি সন্তানকে বাঁচাতে পারতাম!" 😭 হামের কবলে পড়ে আজ একটি সাজানো বাগান উজাড় হয়ে গেল।

​সবাই যখন রাজনীতি আর দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, তখন এই বাবার শূন্য কোল কি কারও চোখে পড়বে? এই শোক সইবার শক্তি যেন আল্লাহ এই বাবাকে দেন। 🤲

​সতর্কতা: হামের ব্যাপারে অবহেলা করবেন না। আপনার একটু সচেতনতা পারে একটি প্রাণ বাঁচাতে। 🙏
​ #সতর্কবার্তা #হাম

08/04/2026

ইরানের রাস্তায় বিজয়ের জয়ধ্বনি, যুক্তরাষ্ট্রের শর্তসাপেক্ষে যুদ্ধবিরতি! 🖤🤍 ​আলহামদুলিল্লাহ!❤️

দীর্ঘ প্রতীক্ষার পর ঐতিহাসিক বিজয়ের দেখা পেল ইরান। যুক্তরাষ্ট্রের সাথে শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর থেকেই বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। আর এই বিজয়ের খবর আসতেই ইরানের রাস্তাঘাটে নেমে এসেছে লাখো মানুষের ঢল বিজয়ের মিছিলে মুখরিত পুরো দেশ। 🤲

​এই আনন্দের দিনে আমাদের একটাই চাওয়া শান্তি বজায় থাকুক বিশ্বজুড়ে। মানুষ যেন নির্ভয়ে বাঁচতে পারে।

05/04/2026

আজ রাস্তার পাশে এক হৃদয়বিদারক দৃশ্য, একজন মানসিকভাবে অসুস্থ মা—যাকে আমরা হয়তো পাগলি বলে পাশ কাটিয়ে যাই, তার কোলে একটি মুমূর্ষু নবজাতক শিশু। 💔

​শিশুটির অবস্থা খুব একটা ভালো না, শরীরটা শুকিয়ে গেছে। অথচ চারপাশ দিয়ে অসংখ্য সুস্থ-সবল মানুষ যাচ্ছে, দেখছে... কিন্তু কেউ থামছে না, কেউ শিশুটির দিকে হাত বাড়িয়ে দিচ্ছে না। 😢

​ভাবতে অবাক লাগে—একজন মা তার সমস্ত অসহায়ত্ব নিয়েও সন্তানের পাশে আগলে বসে আছে। কিন্তু আমরা যারা সুস্থ মানুষ দাবি করি, তারা কেন এত মনুষ্যত্বহীন হয়ে পড়ছি? একটু সহানুভূতি বা একটা সঠিক ফোন কলই তো একটা জীবন বাঁচিয়ে দিতে পারে।

​আমরা কি পারি না এই অবোধ শিশুটির জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে? অন্তত শেয়ার করে অন্যদের নজরে আনতে? আসুন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াই।
সঠিক লোকেশনটা এখনো জানা যায়নি, তবে কোনো হৃদয়বান ভাই যদি চিনে থাকেন তবে কমেন্টে জানান যেন এই শিশুটির জন্য আমরা কিছু করতে পারি।"
​ #মানবতা #অসহায়_মা #নবজাতক #সচেতনতা #বাংলাদেশ

Photos from Barishal Ambulance Service Barisal 01777851331's post 26/03/2026

কুমিল্লায় স্টার লাইন বাসের চাপায় এক পরিবারের ৪ জনসহ মোট ৫ জন প্রাণ হারালেন, তার মাঝে ভাগ্যক্রমে বেঁচে যায় ৭ বছরের একটি নিষ্পাপ শিশু…

বাবা, মা, ভাই, বোন.
একসাথে চলে গেলেন… 😭

জামেয়া মুহাম্মাদিয়া আরাবিয়া মুহাম্মাদপুরের প্রধান মুফতি সাহেবের দুই ছেলেকে ছাড়া পরিবারের সবাই সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

এমন শোক সহ্য করার শক্তি
মানুষের থাকে না…

হে আল্লাহ,
তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন
এবং যারা ইন্তেকাল করেছেন
তাদের জান্নাত নসিব করুন।

আমিন 🤲

26/03/2026

একটা কথা আছেনা? 'ছবি কথা বলে'
এইটা তার আসল উদাহরণ! ছবি ই সব কথা বলে দিচ্ছে!
একজনের হাতে দেওয়া মেহেদী এখনো লালে লাল, একজনের হাতে ঘড়ি; কেউ ই দুনিয়ায় নাই! বাচ্চার হাত মুঠ করা, হয়তো 'অভ্যাস' বশত পানির নিচে অন্য কারো আঙ্গুল শক্ত করে ধরার জন্য ই হাত মুঠ করেছিলো! পানির উপরে কারো আঙ্গুল ধরার জন্য পেলেও পানির নিচে আর কাউকে পায়নাই! শেষ!

একেকটা ছবি একেক টা মানুষের জীবন তুলে ধরলো! কারো হাতে শখের ঘড়ি, কারো হাতের শখের মেহেদী!

কেউ ই ভাবতে পারেনাই এইটাই তাদের শেষ ঈদ!!

26/03/2026

ইন্না-লিল্লাহ, রাঙামাটির সাপছড়িতে যাত্রীবাহী বাস উল্টে ভয়াবহ দু*র্ঘট*না। বাসটি ঈদের ছুটি শেষ করে কর্মস্থলে ফেরা যাত্রীদের নিয়ে নানিয়ারচর থেকে চট্টগ্রাম যাচ্ছিলো😭

কালকে রাতে যাত্রী ভর্তি একটা বাস পানিতে পড়ে দুনিয়া থেকে চলে গেলো। আবার আজকে রাঙ্গামাটিতে ৪০ জন যাত্রী নিয়ে বাস উল্টে যায়। 😭💔

26/03/2026

এরা বিয়ে করেছে দু বছর হলো৷ স্বামী স্ত্রী দুজনেই ডু'বে যাওয়া বাসে ছিলো ৷ তাদের আর ঢাকা ফেরা হলো না৷ তারা হয়ে গেলেন অনন্তকালের যাত্রী 💔

25/03/2026

লঞ্চ কালবৈশাখী ঝরের কবলে, সবাই দোয়া করবেন যাত্রীদের জন্য 🤲😭 আল্লাহ লঞ্চগামী যাত্রীদের সহায় হোক। 🤲

25/03/2026

ইন্না-লিল্লাহ, দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে বাস পদ্মা নদীতে ডু 'বে গেছে! আল্লাহ সবাইকে রক্ষা করুক!🤲🤲
সোহার্দ পরিবহন গাড়িতে প্রায় ৪০ জন যাত্রী ছিলো শিশু মহিলা সহ😭😭

সবাই নিজেদের নিকটতম আত্মীয়দের খোঁজ নেন 🥹
এবং দোয়া করেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করে।

24/03/2026

চায়ের দোকানের পাওনা ৩০০ টাকা চাওয়ায় বৃদ্ধকে মা'রধর, ঘটনাস্থলেই মৃ'ত্যু হয়।😭😭

স্থান - পটুয়াখালী মাদারবুনিয়া

18/03/2026

সবার স্বপ্ন বাড়ি যায়না।

মূহুর্তেই ২টি প্রাণ শেষ, অথচ কত হাসিখুশি ঈদে বাড়ি ফেরার আনন্দ নিয়ে বের হয়েছিলো...??

সদরঘাটে দুই লঞ্চের চিপায় পড়ে কিমা হয়ে যাওয়া কয়েকজন মানুষ হাজার হাজার স্বগোত্রীয়ের চোখের সামনে বুড়িগঙ্গার পঁচা পানিতে হারিয়ে গেলো, অর্ধাংশ কিমা হওয়া একজন এক পোচ রক্তের আচড় নিয়ে নিথর আটকে রইলো লঞ্চের ফেন্ডারে। সম্ভবত তার পকেটের ফোনের ব্যাটারী বিষ্ফোরিত হয়ে ধোয়া বের হচ্ছিলো! আশেপাশের নৌকাগুলো ব্যস্ত, স্বগোত্রীয় মানুষগুলোও, সবার অনেক বাড়ি ফেরার তাড়া আর কারো পয়সা কামাবার! দুয়েকজন তাও ভিডিও করে রাখায় ঘটনাটার হদিস থাকলো। ইতিমধ্যে লঞ্চ ফুল থ্রটলে চলতে শুরু করেছে গন্তব্যে!

"স্বপ্ন যাবে বাড়ি আমার......!"

(কাকেরাও থামতে জানে, মানুষ না! ভিডিওটা যারা দেখেন নাই, না দেখাই উত্তম। এবং দিনশেষে এই হ’ত্যাকান্ডের জবাবদিহি চাইবে না কোন পক্ষ কারো কাছে!)😭

আহা ঈদ!!! প্রতি বছর আমাদের দেশে ঈদের সময় বাড়ি ফেরার পথে মৃত্যু।😭😭

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Band Road
Barishal
8200