চরৈবেতি

চরৈবেতি

Share

প্রকৃতিই হোক প্রাণের স্পন্দন।

08/01/2026

দ্রুত এদেশে থার্মোকল ব্যান হওয়া দরকার!
সবখানেই এখন খাবার-পানীয় সার্ভ করতে থার্মোকলের ওয়ান টাইম গ্লাস, প্লেট এবং বক্স ব্যবহার হয়। এই থার্মোকল বস্তুটি দেখতে যতটা সাদা, এর স্বভাব ও প্রভাব ততটাই কালো!

থার্মোকলের কাঁচামাল হলো বি/ষা/ক্ত স্টাইরিন থেকে তৈরি পলিস্টাইরিন।

স্টাইরিন হলো একটি পটেনশিয়াল কার্সিনোজেনিক কেমিক্যাল।

থার্মোকলের জিনিস থেকে এই স্টাইরিন লিক করে খাবারে মিশে যায়!

গরম খাবার, তৈলাক্ত ও অম্লীয় খাবার থার্মোকলের মধ্যে রাখলে স্টাইরিন নিঃসরণ আরো ব্যাপক হয়।

এদেশে ডাস্টবিন ও হাসপাতালের বর্জ্য কারখানায় রিসাইক্লিং করেও থার্মোকলের জিনিসপত্র তৈরি হয়। ছোট ছোট কারখানাগুলো খরচ কমাতে ভার্জিন পলিস্টাইরিনের বদলে আবর্জনা থেকে তৈরি রিসাইকেলড পলিস্টাইরিন ব্যবহার করে। যেটা স্বাস্থ্যের জন্য আরো বেশি ভয়ানক!

এই ভয়ানক জিনিস থেকে নিজেকে এবং পরিবেশকে বাঁচাতে পরিবেশবান্ধব পণ্যের বিকল্প নেই।

আসুন, পরিবেশবান্ধব পন্য ব্যবহার করি, নিজেকে সুস্থ রাখি।

25/12/2025

https://www.facebook.com/share/1CEDLD2w9d/

বগুড়ার ধুনট উপজেলায় শুষ্ক মৌসুমে যমুনা নদী কার্যত পানিশূন্য হয়ে পড়ে। নদীর বুকে জেগে ওঠা বিস্তীর্ণ বালুচরকে কাজে লাগিয়ে এখন বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন শত শত কৃষক। জমিতে হালচাষ বা অতিরিক্ত সেচের প্রয়োজন না থাকায় উৎপাদন খরচ প্রায় নেই বললেই চলে—ফলে লাভবান হচ্ছেন নদীপাড়ের ভূমিহীন পরিবারগুলো।
স্থানীয়দের মতে, যমুনার চরে ৮–১০ বছর ধরে নিয়মিতভাবে বোরো ধান চাষ হচ্ছে। শুষ্ক মৌসুমের শুরুতেই নদীর পানি কমে গেলে বালুচরের নরম পলিমাটিতে বিনাচাষে ধান রোপণ করেন কৃষকরা। নদীর চুয়ে আসা সামান্য পানিই সেচের জন্য যথেষ্ট হওয়ায় সার ও পানির খরচও কমে যায়। এতে প্রতি বিঘায় গড়ে আট থেকে নয় মণ পর্যন্ত ফলন পাওয়া যাচ্ছে।
নভেম্বরের শুরুতে কালো বোরো ধানের বীজতলা তৈরি করা হয়। ২৫–৩০ দিনের চারা মার্চের শেষ দিকে ফসল ঘরে তোলা হয়। রাসায়নিক সার কম লাগায় উৎপাদন তুলনামূলকভাবে পরিবেশবান্ধবও হচ্ছে।
যমুনার বাঁধে বসবাসকারী সবুর মিয়ার মতো অনেক ভূমিহীন পরিবার এই চরের ধান চাষের ওপর নির্ভর করে কয়েক মাসের খাদ্য জোগান নিশ্চিত করছেন। উপজেলা কৃষি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, একসময় পতিত থাকা এসব বালুচরে ধান চাষ নদীপাড়ের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি এলাকার খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মরা যমুনার বুকে গড়ে ওঠা এই বোরো চাষ এখন শুধু ফসল উৎপাদন নয়—ভূমিহীন কৃষকদের জন্য টিকে থাকার এক নতুন আশার নাম।

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Kalaskathi
Barishal
8284