Defence Insider BD

Defence Insider BD আসসালামু আলাইকুম আমাদের আগের পেইজটি হ্যাক হয়ে গেছে এটি আমাদের নতুন পেইজ ডিফেন্স সম্পর্কিত আপডেট পেতে লাইক ফলো দিয়ে রাখুন।
(1)

সংবাদ বিজ্ঞপ্তিদুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: সিএমএইচ চট্টগ...
21/06/2026

সংবাদ বিজ্ঞপ্তি

দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: সিএমএইচ চট্টগ্রামে উন্নত চিকিৎসার ব্যবস্থা

ঢাকা, ২০ জুন ২০২৬ (শনিবার): আজ বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার দুর্গম পার্বত্য এলাকায় বসবাসরত রামকিল বম (৭৪), আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।

মানবিক দায়িত্ববোধ ও জনসেবার অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে উদ্ধার ও চিকিৎসা সহায়তার উদ্যোগ গ্রহণ করে। বান্দরবান রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে আজ বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে উক্ত নারীকে দুর্গম এলাকা থেকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন এবং জরুরি মানবিক সহায়তা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

BGB lady Sepoy 🖤🖤
20/06/2026

BGB lady Sepoy 🖤🖤

Dream 🤗
19/06/2026

Dream 🤗

🔥🔥আপনারা রেডি তো-❓খুব শীঘ্রই আনসার ও গ্রাম প্রতিরক্ষা কারী বাহিনী (ব্যাটালিয়ন) সার্কুলার আসবে👮‍♂️🔥       #আনসার
17/06/2026

🔥🔥আপনারা রেডি তো-❓খুব শীঘ্রই আনসার ও গ্রাম প্রতিরক্ষা কারী বাহিনী (ব্যাটালিয়ন) সার্কুলার আসবে👮‍♂️🔥

#আনসার

17/06/2026

কাঁচা রাস্তার ইংরেজি কি??🤷

আমেরিকার সবচেয়ে দামি এবং অ্যাডভান্সড যুদ্ধবিমান F-35 কি আসলেই সংকটে? ইউএস গভর্নমেন্টেরই একটা অফিসিয়াল রিপোর্ট (GAO Repo...
15/06/2026

আমেরিকার সবচেয়ে দামি এবং অ্যাডভান্সড যুদ্ধবিমান F-35 কি আসলেই সংকটে?

ইউএস গভর্নমেন্টেরই একটা অফিসিয়াল রিপোর্ট (GAO Report) ইদানীং সামনে এসেছে, যা ডিফেন্স এক্সপার্টদের বেশ চমকে দিয়েছে। আমেরিকার এই ৫ম প্রজন্মের (5th Gen) স্টিলথ ফাইটার জেটের বর্তমান কন্ডিশন নিয়ে রিপোর্টে কিছু অবিশ্বাস্য তথ্য উঠে এসেছে |

আমেরিকার বিমান বহরে থাকা F-35 গুলোর মধ্যে মাত্র ৪৪% জেট এই মুহূর্তে যেকোনো সাধারণ মিশনে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বা 'Mission Capable'।

আরও অবাক করা ব্যাপার হলো, মাত্র ২৫% বিমান তাদের সব ধরনের যুদ্ধকালীন মিশন বা ফুল রেঞ্জ অপারেশন চালাতে সক্ষম। তার মানে, প্রতি ৪টা বিমানের মধ্যে ৩টিই কোনো না কোনো সীমাবদ্ধতার কারণে গ্রাউন্ডেড বা আংশিক অকেজো হয়ে বসে আছে!

এর কারণ হিসেবে বলা যায়, ২০২১ সালের পর থেকে ইউএস এয়ারফোর্স তাদের F-35 এর সংখ্যা প্রায় ডাবল করে ফেলেছে (৪৫০টি থেকে ৮০০+)। কিন্তু বিমান বাড়লেও এগুলো মেইনটেইন করার যে ব্যাক-এন্ড সিস্টেম বা 'Sustainment System', সেটা ভেঙে পড়েছে। প্রধান সমস্যাগুলো যেগুলো সবচেয়ে বেশি সামনে আসছে তাদের মধ্যে অন্যতম ক্রমাগত সফটওয়্যার ডিলে (Software Delays), স্পেয়ার পার্টসের তীব্র সংকট (Spare Parts shortages), airframe এর Corrosion ইত্যাদি |

এই বিশাল মেস পরিষ্কার করতে এবং বিমানগুলোকে আবার আকাশে ওড়ানোর উপযোগী করতে ২০৩১ সালের মধ্যে অতিরিক্ত প্রায় ১৩.৭ বিলিয়ন ডলার খরচ করতে হবে! বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি ভালো হওয়ার আগে হয়তো আরও খারাপের দিকে যাবে।

বিশ্বের সবচেয়ে দামি এই মিলিটারি প্রজেক্টের এমন দশা নিয়ে আপনার মতামত কী?

🇧🇩ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্ত। আর এই সীমান্তের নীরব প্রহরী দাঁড়িয়ে আছেন এক সাহসী BGB সদস্য।ঝড় হোক, বৃষ্টি ...
15/06/2026

🇧🇩

ওই দূরে দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্ত। আর এই সীমান্তের নীরব প্রহরী দাঁড়িয়ে আছেন এক সাহসী BGB সদস্য।

ঝড় হোক, বৃষ্টি হোক, কিংবা প্রখর রোদ, দায়িত্ব থেকে একচুলও সরে যান না তারা। মাথার উপর আপাতত বড়ই গাছের ছায়া, কিন্তু দেশের নিরাপত্তার প্রশ্নে তাদের মনোবল পাহাড়ের চেয়েও দৃঢ়।

তিনি শুধু একজন সীমান্তরক্ষী নন, তিনি একজন বাবার ভরসা, একজন মায়ের স্বপ্ন, একটি পরিবারের অভিভাবক, আর ১৮ কোটি মানুষের নিরাপত্তার প্রতীক।

আমরা যখন নিশ্চিন্তে ঘুমাই, পরিবার নিয়ে সময় কাটাই, উৎসব উদযাপন করি, তখন দেশের সীমান্তে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো নিজেদের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে পাহারা দেন লাল-সবুজের পতাকা।

স্যালুট সেই সকল সীমান্তযোদ্ধাদের, যাদের ত্যাগ, সতর্কতা আর দায়িত্ববোধের কারণে বাংলাদেশ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। 🇧🇩❤️

দেশকে ভালোবাসা শুধু মুখের কথা নয়, সীমান্তে দাঁড়িয়ে জীবনভর দায়িত্ব পালন করাই তার সবচেয়ে বড় প্রমাণ। 🇧🇩🫡

বয়স এবং র‍্যাংকে এই পোষাকটি আরো দায়িত্ব  বাড়িয়ে দেয়। জীবনের ৫৭ বছর পার করে দেওয়া এই মানুষটির কাঁধে আজ দেশ রক্ষার কত বড় দ...
13/06/2026

বয়স এবং র‍্যাংকে এই পোষাকটি আরো দায়িত্ব বাড়িয়ে দেয়। জীবনের ৫৭ বছর পার করে দেওয়া এই মানুষটির কাঁধে আজ দেশ রক্ষার কত বড় দায়িত্ব। পাহাড় আর সবুজে ঘেরা এই দুর্গম সীমান্তে যেখানে সাধারণ মানুষের পা বাড়াতেও ভয় পায়, সেখানে তিনি দাঁড়িয়ে আছেন এক অবিচল পাহাড়ের মতোই। নিঃস্বার্থভাবে দেশের প্রতি ভালোবাসা থাকলে তবেই দেশের জন্য এমন অতন্দ্র প্রহরী হওয়া যায়।

#বিজিবি #বিজিবিমহাপরিচালক #বর্ডারগার্ডবাংলাদেশ #সীমান্ত

Come Back BGB 😊❤️‍🩹
13/06/2026

Come Back BGB 😊❤️‍🩹

Address

Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Defence Insider BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category