ঝালকাঠি জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল।
BNP Media Cell, JKT
BNP Media Cell, JKT
দেশের বন্যা পরিস্থিতিকে কেন্দ্র করে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে কৃষকের ধান কেটে দিলেন নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।
01/05/2026
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।
ড. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে দোয়া ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: মোঃ শাহাদাৎ হোসেন, ঝালকাঠি-২ আসনের এমপি ইশরাত সুলতানা এলেন ভুট্টো, ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) অঞ্চলের জনপ্রিয় নেতা, সাবেক কেন্দ্রীয় নেতা জননেতা গোলাম আজম সৈকত, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবুসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়াও ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সভাপতি ও সেক্রেটারি সর্দার শাফায়েতসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতির আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার,৩০ এপ্রিল,২০২৬
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, ২ কোটি মানুষকে আগামী ৬০ বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থার প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
28/04/2026
সিটি কর্পোরেশনের যাবতীয় সেবা সংক্রান্ত সমস্যা, অভিযোগ, পরামর্শ ও সম্ভাবনা জানাতে নিম্নোক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে ছবি/ভিডিওসহ সরাসরি প্রশাসক বরাবর পাঠান—
+8801616164696
+8801730441335
২০২৬ সালে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতার জন্য ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আরিফ এর নেতৃত্বে এই তীব্র গরমের মধ্যে খাবার স্যালাইন,লেবু ও ট্যাংয়ের শরবত , পরীক্ষার্থী ও গার্ডিয়ানদের মাঝে বিতরণ করা হয়।
শনিবার,২৫-০৪-২০২৬
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন।
25/04/2026
দেশের প্রতিটি উপজেলায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার।
আজ সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের তৈরি ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকের পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সাংবাদিকদের বলেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন।
তিনি বলেন, প্রথম মাসে এক লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস দেয়া হবে। সরকারের এই কার্যক্রমে প্রথম ধাপে প্রতি উপজেলার দুটি স্কুল পাবে। পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্য ব্যবহারে উৎসাহিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, এর মাধ্যমে দেশীয় শিল্পকে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সমতা ও ন্যায্যতার বার্তা পৌঁছে দেয়া হবে। ধনী-দরিদ্র বৈষম্য কমাতে এটি ভূমিকা রাখবে।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Jhalokathi
Barishal
