Team BBDC

Website

Team BBDC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Team BBDC, Social service, Barishal, Barishal.

BBDC সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন, ২০১২ সাল থেকে অসহায় মানুষের জন্য কাজ করে আসছে।
Team BBDC পেজে শেয়ার হয় আমাদের স্বেচ্ছাসেবীদের গল্প আর কাজের পিছনের গল্প।

আপনিও হতে পারেন একজন গর্বিত BBDCian!
👉 https://bbdc.org.bd/join/

❤️

একটি স্কুলে শুরু হয়েছিল গল্পটা। এবার সেই গল্প পৌঁছে গেল আরেকটি স্কুলে।⠀ ⠀ ⠀ ⠀ ⠀পরিবর্তন কখনো একদিনে আসে না। কিন্তু একটি ...
15/08/2026

একটি স্কুলে শুরু হয়েছিল গল্পটা। এবার সেই গল্প পৌঁছে গেল আরেকটি স্কুলে।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
পরিবর্তন কখনো একদিনে আসে না। কিন্তু একটি সচেতন আলোচনা, একটি নতুন উপলব্ধি কিংবা একজন শিক্ষার্থীর একটি ভালো সিদ্ধান্ত-এসবই একসময় বড় পরিবর্তনের ভিত্তি হয়ে ওঠে।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
বিবিডিসি-এর ডেল্টা ক্লাইমেট রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ (ডিসিআরআই) পরিচালিত প্রজেক্ট ইকো-ডেল্টা স্কুলস-এর দ্বিতীয় পরিবেশ সচেতনতামূলক সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বরিশাল গ্রামার স্কুল অ্যান্ড কলেজ-এ।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
প্রায় ৪০ মিনিটের এই আয়োজনে অংশগ্রহণ করেন ৪০-এর বেশি শিক্ষার্থী, ৭ জন শিক্ষক এবং ১০ জন স্বেচ্ছাসেবক। সেশনটি পরিচালনা করেন আল মাহমুদ শাওন ও সিথি বড়াই।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
আলোচনায় উঠে আসে কেন সিঙ্গেল-ইউজ প্লাস্টিক আমাদের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি, কীভাবে মাইক্রোপ্লাস্টিক নীরবে আমাদের খাদ্য, পানি ও শরীরে প্রবেশ করছে এবং কেন এখনই আমাদের দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন আনা জরুরি।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
এরপর অনুষ্ঠিত কুইজ পর্বে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে। তাদের কৌতূহল, প্রশ্ন করার আগ্রহ এবং নতুন কিছু শেখার উৎসাহ আমাদের সত্যিই মুগ্ধ করেছে। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ছোট্ট উপহার।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
আমরা বিশেষভাবে কৃতজ্ঞ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের প্রতি। তাদের আন্তরিক সহযোগিতা ও ইতিবাচক মতামত আমাদের এই উদ্যোগকে আরও শক্তিশালী করেছে। তারা মনে করেন, মাইক্রোপ্লাস্টিক বিষয়ে সচেতনতা এখন সময়ের দাবি এবং শিক্ষার্থীদের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেওয়া অত্যন্ত প্রয়োজন।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
প্রতিটি বিদ্যালয় আমাদের কাছে শুধু একটি ভেন্যু নয়; বরং এমন একটি জায়গা, যেখানে ভবিষ্যতের নাগরিকরা গড়ে ওঠে। আর সেই ভবিষ্যৎ যদি পরিবেশ সম্পর্কে সচেতন হয়, তাহলে আগামী বাংলাদেশও হবে আরও স্বাস্থ্যকর, আরও দায়িত্বশীল এবং আরও টেকসই।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
এই যাত্রা মাত্র শুরু। আমরা পৌঁছে যেতে চাই আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানে, আরও অনেক তরুণের কাছে।

একটি প্রশ্ন থেকেই শুরু...⠀ ⠀ ⠀ ⠀ ⠀আমরা কি সত্যিই জানি, প্রতিদিন ব্যবহার করা একটি প্লাস্টিকের বোতল বা একটি ডিসপোজেবল কাপ ...
14/08/2026

একটি প্রশ্ন থেকেই শুরু...
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
আমরা কি সত্যিই জানি, প্রতিদিন ব্যবহার করা একটি প্লাস্টিকের বোতল বা একটি ডিসপোজেবল কাপ শেষ পর্যন্ত কোথায় যায়?
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
উত্তরটা খুব সহজ নয়। কারণ প্লাস্টিক হারিয়ে যায় না, বরং সময়ের সঙ্গে ভেঙে মাইক্রোপ্লাস্টিক-এ পরিণত হয়। সেই ক্ষুদ্র কণাই একসময় আমাদের খাবারে, পানিতে, এমনকি আমাদের শরীরেও পৌঁছে যায়। তাই জলবায়ু পরিবর্তনের এই সময়ে পরিবেশ রক্ষার লড়াই শুধু প্রকৃতিকে বাঁচানোর জন্য নয়, নিজেদের সুস্থ ভবিষ্যতের জন্যও।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
এই বিশ্বাস থেকেই বিবিডিসি-এর নতুন উদ্যোগ ডেল্টা ক্লাইমেট রেজিলিয়েন্স ইনিশিয়েটিভ (ডিসিআরআই) শুরু করেছে প্রজেক্ট ইকো-ডেল্টা স্কুলস, যেখানে আগামী প্রজন্মকে পরিবেশ সচেতন করে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
এই যাত্রার প্রথম অধ্যায় লেখা হলো নিউনেস ল্যাবরেটরি স্কুল, রুপাতলী-তে।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
প্রায় ৪০ মিনিটের এই সেশনে অংশ নেন ৭০-এর বেশি শিক্ষার্থী, ৫ জন শিক্ষক এবং ১৩ জন স্বেচ্ছাসেবক। সেশনটি পরিচালনা করেন আল মাহমুদ শাওন ও সিথি বড়াই।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
আলোচনায় উঠে আসে সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের দীর্ঘমেয়াদি ক্ষতি, মাইক্রোপ্লাস্টিকের অদৃশ্য ঝুঁকি এবং প্রতিদিনের ছোট ছোট অভ্যাস কীভাবে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
শুধু শোনাই নয়, শিক্ষার্থীরা প্রশ্ন করেছে, মতামত দিয়েছে, কুইজে অংশ নিয়েছে এবং অসাধারণ উৎসাহের মাধ্যমে প্রমাণ করেছে, সুযোগ পেলে তারাই পরিবর্তনের সবচেয়ে বড় শক্তি। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় ছোট্ট সম্মাননা, যা পুরো আয়োজনকে আরও আনন্দময় করে তোলে।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
সবচেয়ে অনুপ্রেরণার বিষয় ছিল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতা। তারা এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও পরিবেশ ও মাইক্রোপ্লাস্টিক বিষয়ে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
একটি স্কুল, একটি সেশন, কয়েক ডজন সচেতন শিক্ষার্থী; হয়তো সংখ্যায় খুব বড় নয়। কিন্তু প্রতিটি পরিবর্তনের শুরু এমন ছোট ছোট পদক্ষেপ থেকেই।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀
আমরা বিশ্বাস করি, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের টেকসই বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি।
⠀ ⠀ ⠀ ⠀ ⠀

বাংলাদেশের তথা বরিশাল বিভাগের অন্যতম বৃহত্তর ‘ভাসমান পেয়ারা বাগান,’ আটঘর কুড়িয়ানার সন্ধান নেই এমন মানুষ কমই রয়েছে! শ্রাব...
13/08/2026

বাংলাদেশের তথা বরিশাল বিভাগের অন্যতম বৃহত্তর ‘ভাসমান পেয়ারা বাগান,’ আটঘর কুড়িয়ানার সন্ধান নেই এমন মানুষ কমই রয়েছে! শ্রাবণের মোঘাচ্ছন্ন আকাশ, হুটহাট ঝিরঝিরে বৃষ্টির ফোঁটায় প্রকৃতির সতেজতা বহুগুণে বেড়ে যায়। তেমনই, প্রকৃতির আরও কাছ থেকে দেশের পর্যটন কেন্দ্রগুলোয় ঘুরে বেড়ানোর আনন্দও যেন বহুগুণে বাড়ে। সবুজে ঘেরা ফলের বাগান, শান্ত জলরাশি। পেয়ারা, নারকেল, আমড়া ইত্যাদি নানান ফলসহ বোঝাই শত নৌকার চলাচল। সব মিলে আটঘর কুড়িয়ানা এই সময়ে হয়ে ওঠে এক অনন্য সৌন্দর্যের প্রতিচ্ছবি। বৃষ্টিভেজা এই প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো মানেই ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে এক টুকরো প্রশান্তি খুঁজে পাওয়া।
দৈনন্দিন ব্যস্ততা আর ক্লান্তি থেকে একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন রয়েছে আমাদের সবারই। টিম বিবিডিসিও তার ব্যতিক্রম নয়। সব ব্যস্ততা আর ক্লান্তিকে ছুটি দিয়ে তাই আমরাও চলে গিয়েছিলাম আটঘর, কুড়িয়ানা ‘ভাসমান পেয়ারা বাগান’ ভ্রমণে।
গত ৭ই আগস্ট, রোজ শুক্রবার — গল্প-আড্ডা আর আনন্দ ভাগাভাগিতে বিবিডিসির স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে কাটানো এই একটা দিন স্মরনীয় হয়ে থাকবে।💚

৮ মে, ২০২৬আজ পুরান পাড়া, কাউনিয়ায় বিবিডিসি-এর উদ্যোগে হাম সচেতনতা ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হলো। প্রায় ৩০ জনের অধিক জন ...
25/05/2026

৮ মে, ২০২৬

আজ পুরান পাড়া, কাউনিয়ায় বিবিডিসি-এর উদ্যোগে হাম সচেতনতা ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হলো।

প্রায় ৩০ জনের অধিক জন মা-বোনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, আগ্রহ আর উচ্ছ্বাস সত্যিই আমাদের অনুপ্রাণিত করেছে। পুরো আয়োজনজুড়ে তাদের মনোযোগ, প্রশ্ন, অংশগ্রহণ সবকিছুই প্রমাণ করেছে যে সচেতনতার জন্য মানুষ কতটা প্রস্তুত, যদি সঠিক বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া যায়।

হাম সম্পর্কে সহজ ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা, প্রতিরোধের উপায় জানানো এবং মা-বোনদের সরাসরি সম্পৃক্ততা আমাদের এই আয়োজনকে আরও অর্থবহ করেছে।

ক্যাম্পেইনের সবচেয়ে প্রাণবন্ত অংশ ছিল উন্মুক্ত কুইজ পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা দারুণ উৎসাহ নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন। সঠিক উত্তরদাতাদের ছোট্ট পুরস্কার প্রদান তাদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

এই সফল আয়োজন সম্ভব হয়েছে আমাদের বিবিডিসির নিবেদিতপ্রাণ ভলান্টিয়ারদের আন্তরিক প্রচেষ্টা, পরিশ্রম এবং দলগত কাজের মাধ্যমে। আপনাদের প্রত্যেকের অবদান সত্যিই প্রশংসনীয়।

কাউনিয়ার পুরান পাড়ার সকল মা-বোনকে আন্তরিক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আপনাদের অংশগ্রহণই আমাদের কাজের সবচেয়ে বড় প্রেরণা।

আমরা বিশ্বাস করি সচেতনতাই পরিবর্তনের প্রথম ধাপ।
বিবিডিসি থাকবে মানুষের পাশে, সমাজের পাশে।

তীব্র রোদ যেন প্রতিদিনই এই মানুষগুলোর জীবনটাকে আরও কঠিন করে তোলে। তারপরও জীবিকার তাগিদে কেউ রিকশা চালাচ্ছেন, কেউ মালামাল...
25/05/2026

তীব্র রোদ যেন প্রতিদিনই এই মানুষগুলোর জীবনটাকে আরও কঠিন করে তোলে। তারপরও জীবিকার তাগিদে কেউ রিকশা চালাচ্ছেন, কেউ মালামাল বহন করছেন, আবার কেউ ক্লান্ত শরীর নিয়েই ছুটে চলেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়।

এই গরমে এক রিকশাচালকের মুখ ঘামে ভিজে গিয়েছিল পুরোপুরি। রোদের তাপটা যেন সরাসরি এসে পড়ছিল তার মাথার উপর। ঠিক তখনই বিবিডিসি’র একজন স্বেচ্ছাসেবক তার হাতে একটি ক্যাপ তুলে দেন। ক্যাপটি মাথায় পরার পর মানুষটির মুখে ফুটে ওঠে এক ধরনের স্বস্তির হাসি। তিনি মৃদু হেসে বললেন - “এই রৌদের মইধ্যে এইডা অনেক কামে লাগবে বাবা…”

শুধু সেই রিকশাচালকই নন, আজ ২৫ মে ২০২৬ তারিখে বিবিডিসি’র স্বেচ্ছাসেবকেরা শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিনামূল্যে ক্যাপ বিতরণ করেন।

রোদের এই তীব্রতায় হয়তো আমরা কিছুক্ষণ বাইরে থাকলেই বিরক্ত হয়ে যাই। কিন্তু এই মানুষগুলো প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাটান শুধুমাত্র পরিবারের জন্য দুমুঠো খাবার জোগাড় করতে। তাদের কষ্ট হয়তো আমরা পুরোপুরি বুঝতে পারি না, তবে ছোট্ট ছোট্ট উদ্যোগ নিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারি।

আজকের এই ছোট্ট উদ্যোগের মাধ্যমে বিবিডিসি পরিবার শুধু একটি ক্যাপই নয়, একটু ভালোবাসাও পৌঁছে দিতে চেয়েছে। ❤️

জাকির হোসেন ছিলেন বরিশালের একজন অভিজ্ঞ টেইলর, যিনি নিজের একটি ছোট দোকান পরিচালনা করতেন। কিন্তু করোনা মহামারির সময়ে তার দ...
22/05/2026

জাকির হোসেন ছিলেন বরিশালের একজন অভিজ্ঞ টেইলর, যিনি নিজের একটি ছোট দোকান পরিচালনা করতেন। কিন্তু করোনা মহামারির সময়ে তার দোকান পুরোপুরি বন্ধ হয়ে যায়, কাজ হারিয়ে পরিবার চালানো দুঃসাধ্য হয়ে পড়ে।
তবুও, তিনি হাল ছাড়েন নি, সহকর্মীদের সহায়তা ও নিজের প্রচেষ্টায় একটি ভ্যানগাড়ি কিনে নেন, যাতে তিনি পেঁয়াজ, রসুন, আদা, এসব নিত্য প্রয়োজনীয় জিনিস ফেরি করে বিক্রি করতে শুরু করেন। ভালই চলছিল তার দিনকাল।
কিন্তু তার এই স্বপ্নকে ভেঙে দিলো এক দুঃখজনক ঘটনা- কয়েক মাস আগে চুরি হয়ে যায় তার ভ্যানের সমস্ত মালামাল বিক্রয়লব্ধ অর্থ, সঙ্গে বাড়ির মূল্যবান জিনিসও। দুই সন্তানকে স্কুলে পড়ানোর দায়িত্বে থাকা অবস্থায়, তিনি অতি সংকটের মধ্যে পড়েন এবং মালামাল না থাকায় ভ্যান কিছুদিন না চালানোর কারনে তার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে যায় একপর্যায়ে, সংসার চালানোর জন্য এজন্য তিনি ভ্যানের চারটি ব্যাটারি বিক্রি করে দেন। তারপরও জীবন চলছিল খুব কষ্টে।
ঠিক তখনই বিবিডিসি তার অবস্থা জানতে পেরে এগিয়ে আসে। বিবিডিসি তার ভ্যানের জরুরি মেরামত, নতুন ব্যাটারি এবং পণ্য ক্রয়ের জন্য তাকে সহায়তা করে। আজ, জাকির হোসেন আবার দাঁড়িয়েছেন, হাসিমুখে তার ভ্যান নিয়ে কাজ করছেন, এবং পেঁয়াজ, আলু, আদা বিক্রি করে পরিবার চালাচ্ছেন। বিবিডিসি তার এই পথচলায় পাশে আছে, আপনার দানের শক্তিতে তার স্বপ্ন আজ বাস্তবতা।

ভ্যান এবং মালামাল হস্তান্তর করেন বিবিডিসির স্বেচ্ছাসেবকবৃন্দ এবং উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব দিনা খান।

বিবিডিসি সাবলম্বী প্রকল্প- ২ এর অর্থায়ন করেছে Muslim Charity এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল

20/03/2026

“ঈদের হাসি – সিজন ৪”
দুই শতাধিক পরিবারের মুখে হাসি ফুটানোর এই যাত্রায়
আপনারা ছিলেন, আছেন, থাকবেন এই বিশ্বাসই আমাদের শক্তি।

🤍 মানুষ মানুষের জন্য

এই আয়োজনকে সম্মানিত করেছেন আমাদের প্রধান অতিথি
জনাব মোঃ শফিকুল ইসলাম, কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
তার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।

এই মহৎ উদ্যোগ সফল করতে সহযোগিতা করার জন্য ইউরো কনভেনশন হল Euro Convention Hall কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ।

আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। সেই ঈদের আনন্দকে রাঙিয়ে দিয়ে আরেকটু আনন্দময় করে তোলার জন্য  পালিত হল বিবিডিসি মেহেদী ...
19/03/2026

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। সেই ঈদের আনন্দকে রাঙিয়ে দিয়ে আরেকটু আনন্দময় করে তোলার জন্য পালিত হল বিবিডিসি মেহেদী উৎসব সিজন-৮।

সরকারি শিশু পরিবার হল সরকার পরিচালিত অসহায় ও এতিম শিশুদের আশ্রয়স্থল। বরিশালের সরকারি শিশু পরিবারের দুটি শাখায় প্রায় দুইশত ফুল থাকে। আমরা প্রায়শই ওদের সাথে ভালো সময় কাটাবার জন্য যাই। ওদের সাথে কাটানো মূহুর্তগুলি সবসময়ই হয় অসাধারণ। ভালবাসা ও উচ্ছলতা নিয়ে সময় কেটে যায় চোখের পলকে। আজ আমরা গিয়েছিলাম ওদের নিয়ে মেহেদী উৎসব করতে। আনন্দের সাথে লক্ষ্য করলাম এবারে মেয়েদের মধ্যে অনেকেই নিজেরাই অসাধারণ করে মেহেদী ডিজাইন করতে পারে। ওদের এই ডিজাইন করতে পারাটা আমাদের জন্যে হয়ে উঠলো বিরাট উৎসবের। কারন হল, সবাই ভাবছিলাম এত হাতে মেহেদী পড়িয়ে দিয়ে নিজেদের আর মেহেদি দিতে মন চাইবেনা। ওদের এই প্রতিভার সুযোগ নিয়ে আমরা দুই পক্ষ খুবই উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী মেহেদী উৎসব করলাম। আমরা এঁকেছি ওদের হাতে আর ওরা এঁকেছে আমাদের হাতে।

এ এক অসম্ভব ভাললাগার দিন ছিল আমাদের জন্য,
বিশেষ ধন্যবাদ সরকারি শিশু পরিবার বালিকা দক্ষিণ বরিশাল।

বিশেষ কৃতজ্ঞতা: Splendid Henna Design

রমজান আমাদের জন্য রহমত ও বরকতের মাস। কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক পরিবার আছে, যাদের জন্য এই মাসটা হয়ে যায় কষ্টের।চুলা...
16/02/2026

রমজান আমাদের জন্য রহমত ও বরকতের মাস। কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক পরিবার আছে, যাদের জন্য এই মাসটা হয়ে যায় কষ্টের।
চুলা জ্বলে না নিয়মিত। বাজার করার সামর্থ্য নেই। সন্তানের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকেন বাবা–মা।

আমরা চাই, অন্তত কিছু পরিবার যেন রমজান মাসটা অন্তত চিন্তামুক্ত থাকতে পারে।
এক মাসের প্রয়োজনীয় বাজার পৌঁছে দিতে আপনার সামান্য সহযোগিতাই যথেষ্ট।

আপনার দান হয়তো আপনার জন্য ছোট,
কিন্তু একটি পরিবারের জন্য সেটাই হতে পারে স্বস্তির শ্বাস।

Donate now বাটনে ক্লিক করে এখনই অংশ নিন এই মহৎ উদ্যোগে। আপনার সাহায্য সরাসরি পৌঁছে যাবে অসহায় মানুষের হাতে।

ওয়েবসাইট ঠিকমতো লোড হবার জন্য ক্লিক করা লিংকটি ব্রাউজারে ওপেন করার পরামর্শ দিচ্ছি।

বিবিডিসি’র স্বেচ্ছাসেবক জান্নাতুল মাওয়া অন্তরা’র পিতা মোঃ আব্দুল কাদের সাহেব- এর ইন্তেকালে বিবিডিসি পরিবার গভীরভাবে শোকা...
05/01/2026

বিবিডিসি’র স্বেচ্ছাসেবক জান্নাতুল মাওয়া অন্তরা’র পিতা মোঃ আব্দুল কাদের সাহেব- এর ইন্তেকালে বিবিডিসি পরিবার গভীরভাবে শোকাহত।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

Address

Barishal
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when Team BBDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category