“ঈদের হাসি – সিজন ৪”
দুই শতাধিক পরিবারের মুখে হাসি ফুটানোর এই যাত্রায়
আপনারা ছিলেন, আছেন, থাকবেন এই বিশ্বাসই আমাদের শক্তি।
🤍 মানুষ মানুষের জন্য
এই আয়োজনকে সম্মানিত করেছেন আমাদের প্রধান অতিথি
জনাব মোঃ শফিকুল ইসলাম, কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
তার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।
এই মহৎ উদ্যোগ সফল করতে সহযোগিতা করার জন্য ইউরো কনভেনশন হল Euro Convention Hall কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ।
আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
Team BBDC
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Team BBDC, Social service, Barishal, Barishal.
BBDC সরকারি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন, ২০১২ সাল থেকে অসহায় মানুষের জন্য কাজ করে আসছে।
Team BBDC পেজে শেয়ার হয় আমাদের স্বেচ্ছাসেবীদের গল্প আর কাজের পিছনের গল্প।
আপনিও হতে পারেন একজন গর্বিত BBDCian!
👉 https://bbdc.org.bd/join/
#BBDCian ❤️
19/03/2026
রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। সেই ঈদের আনন্দকে রাঙিয়ে দিয়ে আরেকটু আনন্দময় করে তোলার জন্য পালিত হল বিবিডিসি মেহেদী উৎসব সিজন-৮।
সরকারি শিশু পরিবার হল সরকার পরিচালিত অসহায় ও এতিম শিশুদের আশ্রয়স্থল। বরিশালের সরকারি শিশু পরিবারের দুটি শাখায় প্রায় দুইশত ফুল থাকে। আমরা প্রায়শই ওদের সাথে ভালো সময় কাটাবার জন্য যাই। ওদের সাথে কাটানো মূহুর্তগুলি সবসময়ই হয় অসাধারণ। ভালবাসা ও উচ্ছলতা নিয়ে সময় কেটে যায় চোখের পলকে। আজ আমরা গিয়েছিলাম ওদের নিয়ে মেহেদী উৎসব করতে। আনন্দের সাথে লক্ষ্য করলাম এবারে মেয়েদের মধ্যে অনেকেই নিজেরাই অসাধারণ করে মেহেদী ডিজাইন করতে পারে। ওদের এই ডিজাইন করতে পারাটা আমাদের জন্যে হয়ে উঠলো বিরাট উৎসবের। কারন হল, সবাই ভাবছিলাম এত হাতে মেহেদী পড়িয়ে দিয়ে নিজেদের আর মেহেদি দিতে মন চাইবেনা। ওদের এই প্রতিভার সুযোগ নিয়ে আমরা দুই পক্ষ খুবই উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী মেহেদী উৎসব করলাম। আমরা এঁকেছি ওদের হাতে আর ওরা এঁকেছে আমাদের হাতে।
এ এক অসম্ভব ভাললাগার দিন ছিল আমাদের জন্য,
বিশেষ ধন্যবাদ সরকারি শিশু পরিবার বালিকা দক্ষিণ বরিশাল।
বিশেষ কৃতজ্ঞতা: Splendid Henna Design
BBDC BBQ Night 2025
08/12/2025
আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। সমাজ ও মানবকল্যাণে যাঁরা নীরবে, নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন, বিবিডিসি তাদের প্রতি গভীর সম্মান জানায়। স্বেচ্ছাসেবার শক্তিই আমাদের প্রতিটি কার্যক্রমকে এগিয়ে নিয়েছে এবং কমিউনিটির মধ্যে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করেছে।
আপনাদের সময়, দক্ষতা ও প্রতিশ্রুতি আমাদের কাজকে শুধু সম্ভবই করেনি, করেছে আরও অর্থবহ। বিবিডিসি বিশ্বাস করে সমষ্টিগত প্রচেষ্টা থেকেই টেকসই উন্নয়ন গড়ে ওঠে, আর সেই যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার আপনারাই।
প্রতিটি স্বেচ্ছাসেবীর প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। মানবতার সেবাই হোক আমাদের পরিচয়।
শুভ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস।
আপনি হয়তো অনেকদিন একা একা ভালো কাজ করে যাচ্ছেন, কিন্তু দলগত প্রয়াসের শক্তি অনেক বড়। একসঙ্গে কাজ করলে পরিবর্তন শুধু দ্রুতই আসে না, স্থায়ীও হয়।
বিবিডিসি ২০১২ সাল থেকে বরিশালের মানুষের জন্য স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও মানবিক সেবায় কাজ করে যাচ্ছে, আমাদের প্রয়োজন আপনার মতো মানবিক হৃদয়ের মানুষদের।
স্বেচ্ছাসেবার বিনিময়ে আপনি হয়তো দৃশ্যমান কিছু পাবেন না, কিন্তু পাবেন মানসিক শান্তি, মানুষের দোয়া এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি।
এর চেয়ে বড় অর্জন আর কী হতে পারে?
বরিশালকে আরও সুন্দর, মানবিক ও সচেতন শহরে গড়ে তোলার সময় এখনই।
এগিয়ে আসুন...পরিবর্তনের পথে আপনার পদক্ষেপটাই হোক শুরু।
আমাদের সাথে যুক্ত হতে এখনই রেজিস্ট্রেশন করুনঃ https://bbdc.org.bd/join/
24/11/2025
বরিশালের মোহাম্মদপুর অনুষ্ঠিত হলো “কমিউনিটি পর্যায়ে ভেক্টর বাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি”।
ব্র্যাকের সহযোগিতায় এবং ব্র্যাক হেলথ প্রোগ্রামের বাস্তবায়নে আয়োজিত এই কর্মসূচিতে বিবিডিসি-র স্বেচ্ছাসেবকেরা সক্রিয়ভাবে অংশ নেন। স্বেচ্ছাসেবকরা স্থানীয় এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণ, পরিষ্কার–পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ভেক্টর বাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ছড়িয়ে দেন। স্বেচ্ছাসেবকদের আন্তরিক নিবেদন ও পরিশ্রম কমিউনিটিকে আরও স্বাস্থ্যকর ও নিরাপদ পরিবেশ উপহার দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আমরা বিশ্বাস করি পরিবর্তন শুরু হয় দায়িত্বশীল উদ্যোগ থেকে, আর এই উদ্যোগ সেই পথকে আরও শক্তিশালী করেছে।
05/10/2025
বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধাঞ্জলি
“মায়ের মতো এক শিক্ষক।” ❤
এই বিশ্ব শিক্ষক দিবসে আমরা স্মরণ করছি মাহেরিন চৌধুরীকে যিনি ভালোবাসা, সাহস ও ত্যাগের এক সত্যিকারের প্রতীক।
মাইলস্টোন স্কুলের মর্মান্তিক অগ্নিকাণ্ডে তিনি নিজের জীবন বাজি রেখে অন্তত ২০ জন শিক্ষার্থীর জীবন রক্ষা করেছিলেন। সেই বীরত্বপূর্ণ মুহূর্তেই গুরুতর দগ্ধ হয়ে তিনি পৃথিবী ছেড়ে চলে যান এক সত্যিকারের অভিভাবক ও অনুকরণীয় শিক্ষিকা হয়ে।
তাঁর সাহসিকতা আমাদের শেখায় একজন প্রকৃত শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি রক্ষক, পথপ্রদর্শক এবং দ্বিতীয় মা।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Barishal
8200
