Islami Chhatra Andolan Bangladesh Gournadi Upazila

Islami Chhatra Andolan Bangladesh Gournadi Upazila

Share

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল জেলার গৌরনদী উপজেলার অফিসিয়াল পেইজ।

04/06/2026

একটি শোক সংবাদ।

ইসলামের ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এর সূরা সদস্য ও বন্দর থানার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ মাহমুদ আজ সকালে নিজ বাড়িতে স্টক করে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ তাআলা ওকে মাফ করে দিন এবং ওকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন আমীন 🤲

27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশব্যাপী একগুচ্ছ কর্মসূচি

- দুস্থ-দরিদ্র ও শিক্ষার্থীদের মাঝে কুরবানির গোশত বিতরণ।
- ঈদগাঁহে ঈদ শুভেচ্ছা বিনিময়।
- কুরবানি পরবর্তী পরিচ্ছন্নতা অভিযান।
- সড়ক-মহাসড়ক ও ঈদগাহে শুভেচ্ছা ব্যানার সাটানো।
- শাখার দায়িত্বশীলদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়।

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদ-উল-আযহা পালিত হোক ত্যাগের মহিমায়, চিরায়ত ঐতিহ্য ও স্ব-গৌরবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
Islami Chhatra Andolan Bangladesh

25/05/2026

দেশে গত চার মাসে ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও ধর্ষণ পরবর্তী হত্যার বিবরণ

কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিভাগ
Islami Chhatra Andolan Bangladesh

Photos from Islami Chhatra Andolan Bangladesh Gournadi Upazila's post 23/05/2026

রামিসা-আছিয়াসহ সারাদেশে শিশু ধর্ষণ, শিশু হত্যা, খুন, গুম ও মাদকের বিরুদ্ধে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,আগৈলঝাড়া উপজেলা শাখা শাখার উদ্যোগে আগৈলঝাড়া সরকারি ডিগ্রী কলেজ গেটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Photos from Islami Chhatra Andolan Bangladesh Gournadi Upazila's post 23/05/2026

তারুণ্যের উদ্দীপনায় অনুষ্ঠিত হলো তৃণমূল সাংগঠনিক সভা

শুক্রবার, ২২ মে ২০২৬ ইং

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গৌরনদী থানা শাখার আয়োজনে তৃণমূল সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন থানা শাখার সাধারণ সম্পাদক তাওহীদ ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী থানা শাখার সভাপতি চৌকিদার মোঃ হিজবুল্লাহ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক নাজমুল করীম আকন।
তিনি তাঁর বক্তব্যে সংগঠনের তৃণমূলকে আরও সুসংগঠিত করা, আদর্শিক নেতৃত্ব গঠন এবং ইসলামী আন্দোলনের লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন
হাফেজ মাওলানা আহলুল্লাহ খান , সিনিয়র সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন হাফেজ মিরাজুল ইসলাম — ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গৌরনদী উপজেলা শাখা সাধারণ সম্পাদক

তৃণমূলের কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও দ্বীনি উদ্দীপনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং সাংগঠনিক অগ্রযাত্রায় নতুন প্রেরণা যোগ করে সফলভাবে সম্পন্ন হয়।

Photos from Islami Chhatra Andolan Bangladesh Gournadi Upazila's post 23/05/2026

🕌 বাংলাদেশ মুজাহিদ কমিটি, গৌরনদী উপজেলা শাখা ও মুজাহিদ কমপ্লেক্সের উদ্যোগে
এক বিরাট ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে।
📅 তারিখঃ আগামী ২৪শে মে
📍 স্থানঃ মাহিলারা ইউনিয়ন পরিষদ সংলগ্ন
মুজাহিদ কমপ্লেক্সের সামনে।
🌿 উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
✨ মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম
শায়খে চরমোনাই✨
📖 কুরআনের সুমধুর তিলাওয়াত,
ইমান জাগানিয়া আলোচনা ও
প্রাণ জুড়ানো হালকায়ে জিকিরে
আপনাকে ও আপনার পরিবারকে
সাদর দাওয়াত জানানো যাচ্ছে।
🤲 আসুন দ্বীনের আলোয় আলোকিত হই,
ইসলামের সুমহান বাণী ছড়িয়ে দেই।
📢 সকলের উপস্থিতি একান্ত কামনা করছি

21/05/2026

মুহতারাম,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
দ্বীনের দাওয়াত, সংগঠনের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ।
📅 তারিখ: ২২-০৫-২০২৬ (শুক্রবার)
🕝 সময়: বিকেল ২:৩০ মিনিট
📍 স্থান: টরকি কেরাতুল কুরআন মাদ্রাসা
যাদের বিশেষভাবে দাওয়াত দেওয়া হচ্ছে—
• সকল সদস্য
• সকল কর্মী
• দায়িত্বশীল ভাইবৃন্দ
• মুবাল্লিগ ও দাওয়াতি ভাইগণ
এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থেকে দ্বীনি কাজকে শক্তিশালী করার জন্য সবাইকে আন্তরিকভাবে দাওয়াত জানানো হচ্ছে।
অনুরোধ ও দোয়া প্রার্থী
মুহা. তাওহীদুল ইসলাম
সাধারণ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
গৌরনদী থানা শাখা

18/05/2026

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঘোষিত প্রার্থীদের জন্য শুভকামনা।

18/05/2026

পৃথিবীকে প্রেজেন্ট করো পৃথিবীর কাছে,বাংলাদেশকে প্রেজেন্ট করো ছাত্র আন্দোলনের ছায়াতলে,ঐক্যবদ্ধ হও পতাকাতলে, জাগিয়ে দিয়ে সকলকে জানিয়ে দাও, আমরা ছিলাম,আমরা আছি আমরা থাকবো ইনশাআলাহ✊

17/05/2026

পৃথিবীতে কিছু মানুষ জন্ম নেন শুধু নিজের জন্য নয়, বরং দেশ, সমাজ, রাজনীতি ও মানবতার কল্যাণে ইতিহাস গড়ার জন্য। এমনই এক আজন্ম বিপ্লবী ও সংগঠক ছিলেন অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন রহ.

তাঁর জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও আদর্শের এক অনন্য অধ্যায়, যা কখনোই বিস্মৃত হওয়ার নয়। তাঁর চিন্তা, ত্যাগ-কুরবানী ও তেজস্বী বক্তব্য আজও আমাদের হৃদয়ে অনুপ্রেরণার আলো জ্বালায় এবং সংগ্রামী চেতনাকে বাঁচিয়ে রাখে।

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Gournadi
Barishal