National Citizen Party - Barishal

National Citizen Party - Barishal

Share

বরিশাল জেলার জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ – ন্যায়, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি (NCP)।

05/05/2026
Photos from National Citizen Party - Barishal's post 02/05/2026

শক্তিশালী সংগঠন গড়ার পথে–এনসিপিতে যোগদানের এই ধারা অব্যাহত থাকুক। গণঅধিকারসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর বরিশাল জেলা এনসিপি তে যোগদান।

01/05/2026

অভিনন্দন ও শুভেচ্ছা 🌸
ডা. মাহমুদা আলম মিতু
সম্মানিত সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বরিশাল জেলা’র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনার নেতৃত্ব, প্রজ্ঞা ও মানবিক উদ্যোগে দেশ ও মানুষের কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হোক—এই প্রত্যাশা রইল।

01/05/2026

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশ-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষের প্রতি এনসিপি বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।

30/04/2026

১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবসে
জাতীয় নাসরিক পার্টি (এনসিপি), বরিশাল জেলা পক্ষ থেকে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও সংহতি।
শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমরা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিশ্রুতিবদ্ধ।

28/04/2026

“পরিবারতন্ত্র নয়, যোগ্যতাই শক্তি — এনসিপি গড়ছে নতুন রাজনৈতিক মুক্তি”

যোগদান অনুষ্ঠানে আপনাকে স্বাগতম।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সিনিয়র সিটিজেন, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করবেন।

📅 তারিখ: ৩ মে ২০২৬, রোজ শনিবার
📍 স্থান: বরিশাল প্রেসক্লাব, বরিশাল
🕙 সময়: সকাল ১০ ঘটিকায়

আসুন, নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলতে আমরা একসাথে এগিয়ে যাই।
যোগ্য নেতৃত্ব, গণমানুষের অধিকার এবং একটি সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ে— এনসিপির সাথে থাকুন।

28/04/2026

শুভ জন্মদিন জুলাই গণঅভ্যুত্থান এর প্রধান সমন্বয়ক, ১ দফার যোদ্ধা নাহিদ ইসলাম ভাইকে।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাজনৈতিক পথচলা কামনা করছি।
সত্য, ন্যায় ও গণতন্ত্রের সংগ্রামে আপনার নেতৃত্ব আরও শক্তিশালী হোক।
দেশ ও মানুষের কল্যাণে আপনার অবদান অব্যাহত থাকুক।

শুভেচ্ছান্তে:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বরিশাল জেলা।

27/04/2026

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, এ ভূখণ্ডের কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু, জাতীয় নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকীতে এনসিপি তাঁকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

25/04/2026

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী ও বারাকাতুহ ।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, খুব শীঘ্রই বরিশাল জেলার সম্মানিত সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ, কমিউনিটি লিডারগণ এবং জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই আয়োজনের মধ্য দিয়ে আমরা বরিশাল জেলায় একটি শক্তিশালী ও জনকল্যাণমুখী রাজনৈতিক ধারা সৃষ্টি করতে বদ্ধপরিকর। জাতীয় নাগরিক পার্টি বিশ্বাস করে, দেশের সামগ্রিক উন্নয়নে যুবসমাজ ও অভিজ্ঞ নেতৃত্বকে একই মঞ্চে আনা অপরিহার্য।

আমাদের লক্ষ্য, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি উন্নত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ করা। এই যাত্রায় আমরা আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।

অল্প সময়ের মধ্যেই উপজেলা পর্যায়ে কমিটি গঠন কার্যক্রম শুরু করা হবে। যারা এই মহতী উদ্যোগের সাথে যুক্ত হয়ে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী, তাদের সবাইকে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আসুন, হাতে হাত রেখে আমরা একটি নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে চলি।

যোগাযোগ করুন : ০১৭২৭-৭৯২০৮১, ০১৭১১-০২০২২৩, ০১৬২৩-৪৯৭২৭০, ০১৭১১৪৫৩৯৮৫

ধন্যবাদান্তে,
মোঃ ফরিদ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক
জাতীয় নাগরিক পার্টি, বরিশাল জেলা।

25/04/2026

আপনারা যদি পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চান, তাহলে আহ্বান করব, আপনারা এনসিপিতে আসুন।

- সারজিস আলম

24/04/2026

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল জেলার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Barishal
8200