Muladi Government College

Muladi Government College

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muladi Government College, Muladi, Barishal.

Photos from Muladi Government College's post 13/06/2024

মুক্তিযোদ্ধা, আল্লামা ও শায়খুল হাদিস
আবুল হাসান যশোরী
মুক্তিযোদ্ধা, আল্লামা ও শায়খুল হাদিস আবুল হাসান যশোরী (১৯১৮-১৯৯৩) একজন মুক্তিযোদ্ধা, মুহাদ্দিস, রাজনীতিক ও ইসলামী চিন্তাবিদ। তিনি ১৯১৮ সালে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড উপজেলার ভবানীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলী বিশ্বাস। আবুল হাসান (রহ.) নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। মাগুরা হাই স্কুল এবং মাগুরা কলেজে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা লাভ করেন। ১৯৩৭ সালে ইসলামী শিক্ষায় উচ্চতর শিক্ষা লাভের জন্য দিল্লির ফতেহপুর মাদরাসায় ভর্তি হন। পরবর্তীতে দারুল উলুম দেওবন্দ মাদরাসায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। দারুল উলুম দেওবন্দে তার উল্লেখ যোগ্য শিক্ষক শাইখুল ইসলাম সৈয়দ হোসাইন আহমদ মাদানি, আল্লামা ইবরাহিম বলিয়াবী, শাইখুল আদব ইজায আলী, মুফতী মুহাম্মাদ শফী উসমানী প্রমুখ। এর পর সৈয়দ হোসাইন আহমদ মাদানি ও মুফতী আযীযুল হকের নিকট থেকে তিনি আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করেছেন।
মুহাদ্দিস আবুল হাসান শিক্ষা জীবন শেষ করে ১৯৪৮ সালে ফরিদপুর জামিয়া ইসলামিয়া গওহরডাঙ্গা মাদরাসায় হাদিসের অধ্যাপক (শায়খুল হাদীস) হিসেবে শিকতা জীবন শুরু করেন এবং ১৯৬৯ সালে যশোর রেল স্টেশন (জামিয়া এজাজিয়া দারুল উলুম যশোর) মাদরাসায় অধ্যক্ষ ও শায়খুল হাদীস হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।
আবুল হাসান রাজনীতিতে সরব ছিলেন। প্রথমদিকে নিখিল ভারত মুসলিম লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও ১৯৪৫ সালে জমিয়ত উলামায়ে ইসলাম প্রতিষ্ঠিত হলে তিনি এ সংগঠনের সাথে সংযুক্ত হয়ে পড়েন। ১৯৬৭ সালে জমিয়ত উলামায়ে ইসলামের সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং আমৃত্যু এ দায়িত্ব পালন করেন। ইসলামের প্রচারে তার ভুমিকা ছিল ব্যাপক। এছাড়া ইসলামে শিরক-বিদাত সহ অন্যান্য কুসংস্কারের বিপদে তিনি সর্বদাই সোচ্ছার ছিলেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আবুল হাসান তার বয়ান-বক্তৃতার মাধ্যমে জনসাধারণকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেছেন। মুক্তিযোদ্ধাদের সহায়তা ঈমানী দায়িত্ব হিসেবে সকলকে মুক্তিযোদ্ধাদের আশ্রয়, খাবার, অর্থ প্রদানসহ সকল প্রকার সহায়তার জন্য আহবান জানিয়েছিলেন। তিনি যুদ্ধক্ষেত্রের বৃত্তে থেকে মুক্তিযোদ্ধাদের সহায়তা করতেন। যশোর রেল স্টেশন মাদরাসা ছিল মুক্তিযোদ্ধাদের গোপন আশ্রয়কেন্দ্র। এছাড়া বর্বর পাকিস্তানি বাহিনীর কবল থেকে রক্ষার জন্য সংখ্যালঘু হিন্দু স¤প্রদায়ের লোকদেরকে মাদ্রাসায় আশ্রয় দিয়েছিলেন।
মুক্তিযুদ্ধের রণক্ষেত্রের প্রেরণাদায়ী, মুক্তিযোদ্ধাদের আশ্রয়দাতা, অকুতেভয় মুক্তিযোদ্ধা আবুল হাসান (রহ.) ১৯৯৩ সালের ৮ জুলাই যশোরে মহান আল্লাহর মেহমানদারিত্ব গ্রহণ করেন। তাকে তার প্রিয় কর্মস্থল যশোর রেল স্টেশন মাদরাসা প্রাঙ্গণে সমাহিত করা হয়।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে প্রার্থনা করি মহান আল্লাহ তা’য়ালা মুক্তিযোদ্ধা, আল্লামা ও শায়খুল হাদিস আবুল হাসান যশোরী (রহ.) এর সমস্ত অপরাধ মার্জনা করে জান্নাতুল ফেরদৌস দান করুন।
আমিন।

মোহাম্মাদ হাফিজ আহম্মদ
বাংলা বিভাগ
মুলাদী সরকারি কলেজ
মুলাদী, বরিশাল।
১৩-০৬-২০২৪ বৃহস্পতিবার
তথ্য: ইন্টারনেট থেকে প্রাপ্ত।

20/04/2024

মুলাদী সরকারি কলেজ ২৫ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।

18/04/2024
18/04/2024

মুলাদী সরকারি কলেজে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত।

18/04/2024

রেজিষ্ট্রেশন কার্ড বিতরণ
মুলাদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের (পরীক্ষা ২০২৪) জানানো যাচ্ছে, তোমাদের রেজিষ্ট্রেশন কার্ড অফিস থেকে সংগৃহ করতে হবে। ফরম পুরনের জন্য রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
বি:দ্র: রেজিষ্ট্রেশন কার্ড গ্রহণের জন্য কোন টাকা দিতে হবে না।

Want your business to be the top-listed Government Service in Barishal?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Muladi
Barishal
8250

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00