09/04/2026
- Everyone wants happiness.and l Want you in every happiness.🖤🤍
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from GEN-Z GOP// Bangladesh তারুণ্যের শক্তি, Political organisation, চর বিশ্বাস, Barishal.
Dearআমি
একটুতেই ভেঙে না পড়ে শক্ত হও! রাগটা একটু কমাও, আর ধৈর্য বাড়াও! প্রয়োজনে না বলতে শেখো, স্বপ্ন দেখতে ভয় পেও না! মন ভেঙে গেলেও আশা হারিয়ে ফেলো না! কিছু শেষ হয় নতুন কিছু শুরুর জন্যই! নিজের উপর কখনো অন্যায় করো না! আর অনেক অনেক ভালোবাসা নিজের জন্যও রেখো!
09/04/2026
- Everyone wants happiness.and l Want you in every happiness.🖤🤍
05/03/2026
জীবনে এগিয়ে থাকার ৪১টি নিয়ম
১. গোপনীয়তাই তোমার শক্তি। যা অন্যরা জানে না, তা নষ্ট করতে পারবে না। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখো—সবাই তোমার মঙ্গল চায় না।
২. একাকীত্ব পথচলারই অংশ। একে ভয় না পেয়ে উপভোগ করো, এতে আত্মউন্নতির সুযোগ বেশি।
৩. সবকিছুই ক্ষণস্থায়ী। জীবনে উত্থান-পতন আসবেই, তাই সবসময় বাস্তববাদী ও বিনয়ী থাকো।
৪. প্রত্যেকেই ভেতরে ভেতরে কোনো না কোনো লড়াই করছে। যতটা সম্ভব সদয় হও, এতে তোমার কিছু কমবে না।
৫. জীবনসঙ্গী বেছে নেওয়ার সময় শুধু সৌন্দর্য নয়, তার মূল্যবোধও দেখো। কারণ, সে-ই হবে তোমার প্রতিচ্ছবি।
৬. তোমার মানসিক শান্তি সবার আগে। এটা ঠিক রাখার জন্য মাঝে মাঝে একটু স্বার্থপর হও প্রয়োজন।
৭. সময়ের অভাব নেই, দরকার শুধু কম বিভ্রান্তি। ফোকাস করো, সফলতা ধরা দেবেই।
৮. সবার জন্য সময় বরাদ্দ করো না। শুধু তাদের জন্য রাখো, যারা সত্যিকার অর্থেই তোমাকে মূল্য দেয়।
৯. যে মানুষগুলো তোমার প্রতি শ্রদ্ধাশীল ও কৃতজ্ঞ, তাদের সঙ্গেই থাকো। সম্মানের জন্য কারও কাছে অপেক্ষা করার প্রয়োজন নেই।
১০. নিজেকে ভালোবাসা আত্মকেন্দ্রিকতা নয়, বরং নিজের প্রতি দায়িত্ববোধ।
১১. যারা তোমার জীবনের বোঝা হালকা করে, তাদের আঁকড়ে ধরো। এমন মানুষ খুবই বিরল।
১২. সঠিক মানুষ তোমাকে এগিয়ে নেবে, আর ভুল মানুষ টেনে নামাবে। তাই বন্ধু-বান্ধব বেছে নিও বুঝে।
১৩. মানসিক শান্তি দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ। তাই যেকোনো মূল্যে এটি রক্ষা করো।
১৪. ভালোবাসার পেছনে ছুটবে না, বরং নিজের জীবনকে উপভোগ করো। সঠিক মানুষ আপনিই আসবে।
১৫. তেমন কাউকে খুঁজে নিও, যে তোমার সঙ্গে এগিয়ে যেতে চায়। একে অপরকে ভালো কিছুতে অনুপ্রাণিত করবে।
১৬. পশ্চাতাপ নয়, জীবন থেকে শিক্ষা নাও। ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাও।
১৭. তোমার সঙ্গী এমন হওয়া উচিত, যে তোমাকে নিয়ে গর্বিত থাকে।
১৮. জীবনে কঠিন সময় আসবেই, কিন্তু কখনো হাল ছেড়ো না।
১৯. ক্লান্ত লাগলে বিশ্রাম নাও, কিন্তু স্বপ্নের পথ থেকে সরে যেও না।
২০. কখনো কখনো কিছু সময়ের জন্য নিজেকে আড়ালে রাখতে হয়, আরও শক্তিশালী হয়ে ফেরার জন্য।
২১. অন্যদের সফলতা থেকে শেখো, কিন্তু তাদের ভুল থেকেও শিক্ষা নিতে ভুলো না।
২২. কাউকে কিছু আশা করা বন্ধ করো, তাহলেই মানসিক শান্তি পাবে।
২৩. সবকিছু একদিন ঠিক হয়ে যাবে। ইতিবাচক মানসিকতা বজায় রাখো।
২৪. অবিরাম চেষ্টা চালিয়ে যাও—সফলতা একদিন ধরা দেবে।
২৫. পারস্পরিক প্রচেষ্টার চেয়ে আকর্ষণীয় কিছু নেই।
২৬. যেখানে তোমার মূল্য নেই, সেখানে বেশি ভাবার দরকার নেই।
২৭. যদি কেউ তোমাকে সাহায্য না করে, নিজেই নিজের পথ তৈরি করো।
২৮. নিজের উন্নতিতে সবচেয়ে বেশি বিনিয়োগ করো।
২৯. সত্যিকারের আলোচনায় ভুল বোঝাবুঝি থাকার কথা নয়।
৩০. "আগামীকাল করব" মানেই দেরি করা। আজই শুরু করো।
৩১. আগের মতো থাকার প্রয়োজন নেই, বরং প্রতিদিন আরও ভালো হও।
৩২. অনেক সময় ধৈর্য ধরাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
৩৩. সবাই তোমার জীবনকে বুঝবে না, সেটাই স্বাভাবিক।
৩৪. নিজেকে সারিয়ে তুলো, যাতে অতীত তোমার ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে না পারে।
৩৫. বন্ধু সংখ্যা কম হলেও চলবে, তবে তারা যেন সত্যিকার অর্থেই শুভাকাঙ্ক্ষী হয়।
৩৬. যারা সাময়িকভাবে আসে, তাদের স্থায়ীভাবে বিদায় জানাও।
৩৭. মানুষ আসবে-যাবে, কিন্তু তুমি যেন নিজে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারো।
৩৮. নিজেকে নতুনভাবে গড়ে তুলতে চাইলে মাঝে মাঝে হারিয়ে যাও।
৩৯. যদি কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে হয়তো তারা তোমার পরিবর্তন মেনে নিতে পারবে না।
৪০. নিজের উন্নতিতে মনোযোগ দাও, অন্যদের প্রমাণ করার কিছু নেই।
৪১. কখনোই সেই জায়গায় ফিরে যেও না, যা একসময় তোমাকে ভেঙে ঘুড়িয়ে দিয়েছিল।
সামনে এগিয়ে যাও, কারন তোমার জীবনের সেরা দিনগুলো এখনও আসেনি!!🙂
08/01/2026
বিয়ের পর স্ত্রীকে যে শর্তগুলো দিবেন!
১। বিনা কারনে পাঁচ ওয়াক্ত নামাজ ত্যাগ করা যাবে না।
২। ফরজ রোজা ও নফল রোজা রাখতে হবে।
৩। সব সময় পর্দায় থাকতে হবেও মাথা থেকে কখনো যেন কাপড় না পড়ে।
৪। পর পরুষের সামনে যাওয়া বা তাদের সাথে কথা বলা যাবে না ।
৫৷ উচ্চস্বরে কথা বলা বা হাসাহাসি করা যাবে না।
৬। আমার সকল কথা মেনে চলতে হবে।
৭। কারো গীবত শুনা বা বলা যাবে না ।
৮। আমি চাইলে মোবাইল ব্যবহার করতে পারবে না হলে পারবে না।
৯। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে
হবে।
১০। ফজর নামাজের পর সূরা ইয়াছিন ও রাতে সূরা মূলক ও মাগরিব এর পর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতে হবে।
১১। সময় পাইলে ইসলামিক বই পড়তে হবে, কুরআন ও হাদিস এবং বিভিন্ন দোয়া ও আমলের বই পড়তে হবে।
১২। অন্য কারো মোবইলে নিজের ছবি তুলা যাবে না।
১৩। গান, ছবি, নাটক, সিরিয়াল দেখা যাবে না। বেশি বেশি কুরআন তেলাওয়াত করতে হবে, ইসলামিক আলোচনা ও ওয়াজ শোনতে হবে।
১৪। সবার সাথে ভালো ব্যবহার ও মেহমানদের আপ্পায়ন করতে হবে৷
হে আমার রব আপনি আমার প্রার্থনা কবুল করেন।
আমাকে এবং সকল অবিবাহিত ভাই বোনকে উত্তম ও দ্বীনদার জীবনসঙ্গী দান করেন। (আমিন)
07/01/2026
ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনসঙ্গী বাছাইয়ের উপায়।
বিবাহ জীবনের মোড় পরিবর্তনকারী সিদ্ধান্ত।
জীবনসঙ্গী নির্বাচন এমন একটি সিদ্ধান্ত যা একজন মানুষের পুরো জীবনকে প্রবাহিত করে। ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধের আলোকে বিবাহ করিলে তা মানসিক শান্তি। পারিবারিক সুখ ও জীবনের পূর্ণতা বয়ে আনে। একজন সৎ ও উত্তম জীবনসঙ্গী মহান আল্লাহর অন্যতম বড় নিয়ামত। এমন সঙ্গী পরিবারের সৌভাগ্য, উন্নতি, অন্তরের প্রশান্তি সুশিক্ষিত সন্তান এবং বিশুদ্ধ বংশধারা গঠনের কারণ হয়। তাই বিয়ের সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে আল্লাহর নিকট প্রর্থনা করতে হবে যেন তিনি আমাদের জন্য একজন নেক জীবনসঙ্গী নির্ধারণ করেন।
ইমাম জাফর সাদিক (আ.) বলেন.
" তোমাদের কেউ যখন রিয়ের ইচ্ছে করে, তখন যেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, যেন তিনি এমন এক জীবনসঙ্গী দান করেন।
যে হবে ধর্মপরায়ণ, বিশ্বস্ত, মার্জিত, লজ্জাশীল ও গোপনীয়তার রক্ষক।"
তিনি আরোও উপদেশ দেন, বিয়ের সময় আবেগ, আকার্ষণ বা কল্পনার বশবর্তী না হয়ে। পিতা মাতা ও অভিজ্ঞ পরামর্শকের সঙ্গে আলোচনা করা উঠিত।
ভালো জীবনসঙ্গীর সাধারণ গুণাবলী ( পুরুষ ও নারী উভয়ের জন্য )
(১) ঈমান ও ধর্মপরায়ণতা
ইমাম বাকের (আ.) বলেন. " রাসূলুল্লাহ (সা.) - এর কাছে এক ব্যক্তি এসে বিয়ের বিষয়ে পরামর্শ চাইলেন। নবীজি বললেন, এমন ব্যক্তিকে বিয়ে করো যে আল্লাহভীরু ও ধর্মপরায়ণ।
(২) সদাচারণ ও উওম চরিত্র.
ইমাম রেজা (আ.) কে এক ব্যক্তি লিখলেন.
" আমার আত্মীয়দের একজন খারাপ স্বভাবের লোক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে কী করা উচিত? "
ইমাম উত্তরে বললেন. " যদি সে খারাপ স্বাভাবের হয়।
তাহলে তোমার মেয়েকে বিয়ে দিও না।.
(৩) সৎ ও সম্মানিত পরিবার.
পারিবারিক সম্মান কেবল ধনসম্পদ বা সামাজিক মর্যাদায় নয়! বরং ধার্মিকতা, শালীনতা ও চরিত্রেই নিহিত। নবী করিম (সাঃ) বলেছেন!
" উত্তম পরিবারে বিয়ে করো কারণ বংশ ও বীজ ( রক্তের প্রভাব) প্রজন্মে প্রভাব ফেলে!"
(৪) বুদ্ধি ও প্রজ্ঞা!!
ইমাম আলী (আ.) বলেন. " মূর্খ ও অজ্ঞ ব্যাক্তির সঙ্গে বিয়ে করো না! তার সঙ্গে বসবাস বড় বিপদ এবং তার সন্তানরাও অপচয় হবে।
(৫) সমমান ও সামঞ্জস্য (কাফু)
ধর্ম, নীতি,শিক্ষা,আর্থিক অবস্থা, মানসিকতা,বয়স,শারীরিক ও মানসিক,সাদৃশ্যের দিক থেকে যতটা সম্ভব সামঞ্জস্য থাকা দরকার।
(৬) জ্ঞান ও শিক্ষিত মন।
জ্ঞানী ব্যাক্তির সঙ্গে বোঝাপড়া সহজ হয়. জীবনের আনন্দ ও গভীর হয়।
(৭) শারীরিক ও মানসিক সুস্থতা অসাধ্য শারীরিক ও মানসিক অসুস্থতা বিয়ে-পরবর্তী জীবনে বড় বাধা হতে পারে। ইসলাম কুষ্ট, পাগলামি গুরুতর ত্বকের রোগ ইত্যাদিতে আক্রান্ত ব্যাক্তির সঙ্গে বিয়ে নিষিদ্ধ করেছে।
(৮) সৌন্দর্য।
নবী করিম (সাঃ) বলেন!
" যেমনভাবে তোমরা মূখের সৌন্দর্য খোঁজ করো, তেমনি চুল ও সামগ্রিক সৌন্দর্য সম্পর্কেও জিজ্ঞাসা করো!..
(৯) লজ্জাশীলতা ও পবিত্রতা।
বিবাহ পারস্পরিক একচেটিয়া সম্পর্ক---যেখানে বিশ্বস্ততা ও পবিত্রতা ভিত্তি।
(১০) যৌন চাহিদা সঠিক পূরণ!!
শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা এবং পারস্পরিক সন্তুষ্টি রক্ষা করা বৈবাহিক জীবনের গুরুত্বপূর্ণ কর্তব্য।
(উত্তম স্ত্রীর গুনবলী) (১) স্বামী আল্লাহকে স্মরণ করলে সহায়তা করা ভুলে গেলে স্মরণ করিয়ে দেওয়া।
(২) ধর্ম ও নৈতিকতায় স্বামীকে সহযোগিতা করা।
(৩) কম ব্যয়বহুল ও সহজ স্বাভাবের হওয়া।
(৪) স্নেহময়, মিষ্টভাষী ও সহৃদয় হাওয়া।
(৫) সন্তান ধারণে সক্ষম হওয়া!
(৬) ঘরকে শান্তির আশ্রয় বানানো।
(৭) স্বামীর পরিশ্রমের কদর করা।
(৮) স্বামীকে তার সাধ্যের বাইরে কিছু না চাওয়া।
(৯) স্বামীর অনুপস্থিতিতে ঘর ও নিজের সম্মান রক্ষা করা।
(১০) স্বামীর জন্য সাজগোজ করা ও মনোরম থাকা।
(১১) বাইরে গেলে পর্দাশীল ও গম্ভীর থাকা।
(১২) অন্য পুরুষের প্রশংসা না করা।
(১৩) ভুল হলে ক্ষমা চাওয়া।
(১৪) স্বামীকে খুশি রাখা ও রাগ প্রশমিত করা!
(১৫)স্বামীর বৈধ আদেশ মানা।
(১৬) পরিমিত ব্যয় করা।
(১৭) স্বামী ভুল করলে ক্ষমা করা।
(১৮) ঘর পরিচ্ছন্ন, সুশৃংখল ও আরামদায়ক রাখা।
(১৯) সন্তানদের স্বাস্থ্য ও লালন পালনে যত্নশীল হওয়া।
(২০) বিশ্বস্ত গোপনীয়তা রক্ষাকারী ও সত্যবাদী হওয়া।
(উত্তম স্বামীর গুণাবলি )
(১) ধর্মপরায়ণতা।
(২) সদাচরণ ও সাহানুভূতি!
(৩) বিচক্ষণতা, পরিশ্রম ও দায়িত্ববোধ।
(৪) পরিবারের স্বাচ্ছন্দ্য ও সুখের জন্য পরিশ্রমী হওয়া।
(৫) পরিষ্কার-পরিচ্ছন্ন ও রুচিশীল হাওয়া।
(৬) মিতব্যয়ী ও সংযমী হাওয়া।
(৭) স্ত্রীর প্রতি সম্মান কৃতজ্ঞতা প্রকাশ করা।
(৮) স্ত্রীকে ভালোবাসা ও ভালোবাসা প্রকাশ করা।
(৯) স্ত্রীর ভুলত্রুটি ক্ষমা করা।
(১০) পড়নারীর প্রতি বৃষ্টি না দেওয়া।
(১১) গৃহকর্মে সহযোগিতা করা।
(১২) ক্রোধ সংবরণ করা ও স্ত্রী প্রতি কখনো অশোভন অচারণ না করা।
উপসংহার।।
বিবাহ শুধু সামাজিক সম্পর্ক নয়, এটি একটি আধ্যাত্মিক চুক্তি --- আল্লাহর নামে ভালোবাসা দায়িত্ব ও সম্মানের ভিত্তিতে! একজন ধর্মপরায়ণ নীতিবান ও বুদ্ধিমান সঙ্গী জীবনের শান্তি ও সফলতার চাবিকাঠি। তাই একটি সঠিক জীবনসঙ্গী নির্বাচন মানেই সুন্দর জীবনের ভিত্তি স্হাপন।
কিভাবে বিবাহিত জীবন সুন্দর করবেন ?
১) দুইজন একসাথে কখনো রেগে যাবেন না। একজন রেগে গেলে আরেকজন শান্ত থাকবেন।
২) একসাথে সময় কাটানোর জন্য সময় বের করুন।একসাথে মুভি দেখুন , একসাথে রান্না করুন , একসাথে শপিং এ যান।দিনে এক বেলা হলেও একসাথে টেবিলে বসে খাওয়ার অভ্যাস করুন !
৩) আমাদের অনেক ইগো।তাই ক্ষমা চাবোনা। এটা ভুল।অনেক কষ্ট হলেও ক্ষমা চান আর ক্ষমাটা মন থেকে হতে হবে।
৪) অতীতের ভুল নিয়ে কেউ কাউকে বারবার কথা শুনাবেন না বা খোটা দিবেন না।আর অতীতের ভুল বারবার করবেন না। অতীত চলে গেছে , বর্তমান সুন্দর করলে ভবিষ্যৎ সুন্দর হবে।
৫) পার্টনার কে কখনো ছোট করে কথা বলবেন না। মানুষের সামনে মজা করেও ছোট করবেন না। বেশি বেশি প্রশংসা করবেন।
৬) মনে রাখতে হবে আপনারা একটা টিম। টিম হয়ে কাজ করতে হবে। একে ওপরের স্বপ্ন , কাজকে সাপোর্ট করতে হবে , সেই কাজে সাহায্য করতে হবে। তার সাকসেস আপনারও সাকসেস !
৭)একসাথে থাকলে রাগারাগি, ঝগড়া খুবই স্বাভাবিক বিষয়। এটাকে স্বাভাবিক ভাবেই দেখতে হবে। অস্বাভাবিক বানিয়ে ড্রামা করা যাবেনা !
দিন ঝগড়া দিয়ে শুরু হলেও চেষ্টা করতে হবে দিনের শেষটা যেন ঝগড়া দিয়ে না হয়। দিনের শেষটা মাথা ঠান্ডা করে , সব ভুলে , নরমাল হয়ে শেষ করতে হবে।
৮) ব্লেম গেম খেলা যাবেনা।নিজের ভুল আগে স্বীকার করা শিখুন।দেখুন কোথায় আপনার ভুল আছে।
৯) সবথেকে বড় বিষয় ইচ্ছা থাকতে হবে ! একই মানুষের সাথে ১০০ বছর কাটানোর ইচ্ছা থাকতে হবে ! মন যদি বারবার এদিক ঐদিক চলে যায় অন্য নারী - পুরুষের প্রতি তাহলে কেউ ১০০% এফোর্ট দিলেও কাজে দিবেনা।
১০) সিক্রেটস রাখা যাবেনা ! কথা লুকানো যাবেনা। দুইজন দুইজনের কাছে খোলা বই এর মতো এই আকাশের মতো স্বচ্ছ থাকতে হবে !
আপনার রিজিক হতে পারে দেরিতে বিয়ে হওয়া— যাতে আপনি বাবা মায়ের দেখভালে আরও বেশি সময় দিতে পারেন।
আপনার রিজিক হতে পারে দেরিতে সন্তান হওয়া— যাতে আপনি আপনার পার্টনারে সাথে সম্পর্কটাকে আরো ভালোভাবে গড়ে তুলতে পারেন, বোঝাপড়াটা মজবুত করতে পারেন।
আপনার রিজিক হতে পারে দেরিতে পাওয়া— যাতে আপনি ধৈর্য, কৃতজ্ঞতা আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ শিখতে পারেন।
আপনার রিজিক হতে পারে একাকীত্ব — যেন আপনি অন্যদের থেকে দূরে থেকে আল্লাহর সাথে আরও ঘনিষ্ঠ হতে পারেন।
সবসময় পাওয়ার মধ্যে নয় বরং অনেক ক্ষেত্রে না পাওয়াটাই হলো রিজিক। একটা বিষয় মাথায় রাখলে সবকিছু মেনে নেওয়া সহজ হবে, আপনার জীবনে যা আছে আর যা নেই সবই আল্লাহ খুব নিখুঁতভাবে বেছে দিয়েছেন! 🤎
প্রিয় হতাশাগ্রস্ত ভাইবোন!
নিজেকে নিঃশেষ করার আগে অন্তত একবার হলেও ঘুরে আসুন কোনো হাসপাতালে! বাঁচার জন্য একেকটি প্রাণের কী করুণ আকুতি! আগুনে পুড়ে, গাড়ির নিচে চাপা পড়ে কিংবা কোনো না কোনো দুর্ঘটনায় আহতদের দেখে বোঝার চেষ্টা করুন। তাদের আর্তনাদ আর হাহাকারের শব্দে নিজেকে বিলিন করলেই বুঝতে পারবেন কত মূল্যবান এ জীবন।
তাদের আহত দেহের কষ্টের চেয়েও কি আপনার সুস্থ জীবনটা বেশি যন্ত্রণাদায়ক? উত্তরটা হয়তো, হ্যাঁ। কিন্তু কদিনেরই-বা জীবন? ভাবুন তো, ছোট্ট এ জীবনে সুখী হোন, কিংবা দুঃখী-বেলা কি অতি শীঘ্রই ফুরিয়ে যাবে না? জীবনের পরেও যে আরেকটা জীবন, সেটা অনন্তকালের।
সেই জীবনের জন্য কি একবারও ভাববেন না?
-রাসূলুল্লাহ ﷺ এর একটি বহুল প্রচলিত হাদিস আছে:
“তোমরা যেমন হবে, তোমাদের বাদশাহ তথা শাসনকর্তাও তেমনি চাপিয়ে দেয়া হবে।”
এই অসৎ শাসকদের দায় আমাদের ও আছে।
কোন এলাকায় যদি বিএনপির একজন সৎ ও যোগ্য নেতা থাকে, তাকে ভোট দেয়া উচিত। আবার অন্য এলাকায় যদি জামায়াত কিংবা এন সিপি কিংবা গন অধিকার পরিষদ কিংবা ইসলামি আন্দোলন বা অন্য কোন দলের সৎ এবং যোগ্য মানুষ থাকে, তাকেও বেছে নেয়া উচিৎ
ভোটের সময় আমরা দল দেখি। যখন দল দেখে ভুল নেতা নির্বাচন করি, তার প্রতিটি অন্যায়ের পাপ আমাদের উপরও বর্তায়।কারণ আপনার ভোটই তাকে ক্ষমতায় বসিয়েছে।
আমরা কি সৎ মানুষকে মূল্য দিচ্ছি, নাকি দলীয় পরিচয়কে বড় করছি?
আপনারা অনেকেই নতুন রাজনীতি করে এমন মানুষকে পছন্দ করেন। কিন্তু তাদের সাপোর্ট লাগলে অনেকসময় সেটা দিতে ভয় পান। অন্যদের পাওয়ার পলিটিক্সের কাছে মাথা নত করেন।
ধরেন আমার কথাই যদি বলি ,আমি যতক্ষণ পর্যন্ত সৎ ততক্ষণ পর্যন্ত আপনার সাপোর্ট আমার অধিকার। কিন্তু দেশ ,এলাকা পরিবর্তনের দায় তো আমার একার না। পরিবর্তন আনার জন্য রাজনীতিতে সৎ এবং যোগ্য মানুষের পাশে দাঁড়ানো ছাড়া বিকল্প নেই।
আমরা যদি শুধু দল দেখে ভোট দিই, তবে প্রকৃত সৎ নেতৃত্ব হারিয়ে যাবে। বরং দেখা উচিত একজন প্রার্থী কেমন মানুষ? তার চরিত্র, সততা, যোগ্যতা দেখা উচিত।
ঢালাওভাবে অন্ধ সমর্থন দিয়ে গেলে শুধু দল টিকে থাকবে, কিন্তু জনগণের স্বার্থ হারিয়ে যাবে। নিজের এলাকার স্বার্থ হারিয়ে যাবে। প্রচলিত ধ্যান ধারণা সম্পন্ন মানুষের বাইরে অন্তত ১০০সৎ এবং যোগ্য মানুষ নির্বাচিত করে আনেন দেখবেন দেশটা অনেকটাই বদলে গেছে।
রিজিক খুলে দেওয়ার সাত দিনের গোপন আমল।
যাদের জীবনে রোজগারের সমস্যা আছে, যে কাজে শুরু করেন, ঠিকভাবে চলে না, চেষ্টা করেও ব্যবসা বা চাকরিতে স্থিরতা পান না।
আপনি যদি ভাই হোন বা বোন হোন, আমি আপনাকে সাত দিনের একটি বিশেষ আমল দিচ্ছি।
আপনি এই আমলটি সাত দিন করবেন, আর ইনশাআল্লাহ দেখবেন, কিভাবে আপনার রিজিকের দরজা একের পর এক খুলে যেতে শুরু করে।
যে কাজ কোথাও আটকে আছে, যে সুযোগ বারবার হাতছাড়া হয়ে যাচ্ছে—আল্লাহ তাআলা তাঁর রহমতে সেই কাজের পথ খুলে দেবেন।
সূরা কুরাইশ, আপনি শুধু এইটা পড়বেন—যখন আপনি কাজের জায়গায় যাবেন, অথবা সকালবেলা ঘর থেকে বের হবেন, তখন সূরা কুরাইশ ৪১ বার পড়বেন।
এভাবে সাত দিন ধারাবাহিকভাবে পড়তে হবে।
ইনশাআল্লাহ আপনি নিজেই অনুভব করবেন—আপনার কাজের সফলতা দেখতে পাবেন।
দেখবেন কিভাবে রিজিকে বরকত আসছে, কাস্টমার বা কাজের সুযোগ নিজের থেকেই আসছে, দেখবেন কিভাবে সেই কাজ ভালো হচ্ছে।
সেটা আপনার চাকরি হলে সেখানেও সফলতা পাবেন।
যদি সেটা আপনার প্রয়োজনীয় কাজও হয় আল্লাহ সেটাকে সহজ করে দেবেন।
সাত দিন ধারাবাহিকভাবে সূরা কুরাইশের আমল করবেন, প্রতিদিন ৪১ বার করতে হবে ৭ দিন নিয়মিত।
তারপর দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায় ইনশাআল্লাহ।
আজ থেকে আমল শুরু করুন।
টাকা পয়সাই রিজিক না। বাড়ি গাড়িই রিজিক না। ভাল একটা মানুষের সাথে জীবন কাটিয়ে দেয়াটাও রিজিক।বিপদে এগিয়ে আসবে এমন আত্মীয় স্বজন থাকাটাও রিজিক। কাজের বন্ধু বান্ধব থাকাটাও রিজিক।
সুস্থ থাকা,নিরাপদে থাকা,মানসিক শান্তিতে থাকাও রিজিক।
নিশ্চিন্তে ঘুমাতে পারাটাও রিজিক। এগুলো সবাই পায় না। অনেকের রিজিকে এসব নাই।
"সবচেয়ে বড় প্রতারণা আসে সবচেয়ে বিশ্বস্ত উৎস থেকে।"
"যারা নিজেদেরকে নিষ্পাপ মনে করে, তারাই অনেক সময় প্রতারণার জাল বোনে।"
"ছলনাময়ী নারী সমাজের জন্য কেবল অভিশাপই নয়, নিজের জন্যেও সর্বনাশ ডেকে আনে" - এই কথাটি যদিও একজন নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, তবে এটি যেকোনো ছলনাময়ী ও চরিত্রের সমস্যা আছে এমন নারীর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে।
"যে বাবা ছলনা করে, সে হয়তো তার সন্তানের কাছ থেকে ভালোবাসা বা ভালো আচরণ আশা করে না।"
"যে কন্যা ছলনাময়ী, সে তার বাবা-মাকেও সম্মান করতে জানে না।"
একমাত্র রব ছাড়া পৃথিবীর আর কারো ভালোবাসাই সম্পূর্ণ নিঃস্বার্থ হয় না।
মা-বাবা? জি না। স্ত্রী-সন্তান? উঁহু। বন্ধু-স্বজন? একদমই না। পৃথিবীর মানুষ তোমার প্রতি ভালোবাসার যে বুলি আওড়ায় তা কিছু শর্তের জালে বন্দি। লেনাদেনার শর্ত। দেবা, নেবা। দেবা না, তো পাবা না। ব্যাস।
সকলপ্রকার শর্তহীন এবং একেবারে নিঃস্বার্থ ভালোবাসা কেবল রব্বে কারীমই বাসতে জানেন। শত নাফরমানির পরও একবার মন থেকে ক্ষমা চাইলেই যিনি খুশি হয়ে যান। এমনই এক রহমান পেয়েছি আমরা! আলহামদুলিল্লাহ! ❤️
নিক্বাহ করে আমি কী পেয়েছি?
-একজন যুবতী, সুন্দরী, স্নিগ্ধ, মায়াবতী, দ্বীনদার স্ত্রী পেয়েছি, যিনি আমার দুনিয়া আর আখিরাতের সঙ্গী।
-একজন সঙ্গিনী পেয়েছি, যিনি আমার ক্লান্ত দিন শেষে শুধু একটি দৃষ্টিতে পুরো ক্লান্তি মুছে দিতে পারেন।
-একজন শ্রোতা পেয়েছি, যিনি আমার অযথা কথাগুলোও মন দিয়ে শোনেন, আর আমার নীরবতাকেও বুঝেন।
~একটা ‘আয়না’ পেয়েছি, যিনি আমার ভুলগুলো সুন্দরভাবে আমাকে দেখিয়ে দেন, আবার ভালো দিকগুলোকে আরও উজ্জ্বল করে তোলেন।
-একজন “দু'আ করার মানুষ” পেয়েছি, যে আমার অনুপস্থিতিতেও আল্লাহর কাছে আমার জন্য হাত তোলে।
~একটা নিরাপদ আশ্রয় পেয়েছি, যেখানে আমি আমার ভয়, দুশ্চিন্তা আর স্বপ্ন সব কিছু খুলে বলতে পারি।
-একজন সঙ্গিনী পেয়েছি, যে শুধু বর্তমান নয়, ভবিষ্যত নিয়েও আমার সাথে স্বপ্ন বুনে চলে।
-একজন বন্ধু পেয়েছি, যার সাথে তর্কও মিষ্টি লাগে, আর অভিমানে লুকানো ভালোবাসা আরও বেশি উজ্জ্বল হয়।
সবচেয়ে বড় কথা—নিক্বাহ করে আমি পেয়েছি ‘সকিনাহ’, আল্লাহর দেয়া সেই নেয়ামত, যেটা না হলে আমার জীবন অসম্পূর্ণই থেকে যেত। 🤍
দ্রুত বিবাহ হওয়া, চাকরি পাওয়া ও রিজিকে বরকত লাভের আমলসমূহ:
১. পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন।
২. তাওহীদ ও তাওয়াক্কুলে দৃঢ় থাকুন, তথা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করুন ও তার উপর ভরসা করুন।
৩. সকাল- বিকাল বেশি বেশি ইস্তেগফার ও দুরূদ শরিফ পড়ুন। কমপক্ষে ৭ বার করে। এবং দুআ করুন।
৪. সকাল- বিকাল বেশি বেশি 'লা ইলাহা ইল্লাল্লাহ', 'আল্লাহ', 'ইয়া আরহামার রাহিমীন' পাঠ করা। কমপক্ষে ১১ বার করে।
৫. প্রতিদিন সকালে ফজরের পর সূরা ফাতেহা, সূরা ইয়াসীন, মাগরিবের পর সূরা ওয়াকেআ, সূরা রহমান, সূরা মুজাম্মিল, সূরা সাফফাত পড়ুন।
৬. ফজর ও মাগরিবের পর এবং রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসী ১ বার ও শেষ তিন কুল (ইখলাস, ফালাক, নাস) ৩ বার করে পড়ে হাতে ফুঁ দিয়ে সমস্ত শরীরে ৩ বার হাত বুলিয়ে দিন।
৭. এ ক্ষেত্রে আল্লাহর শেখানো এ দোয়াটি অনেক কার্যকর। সকাল, বিকাল বেশি বেশি পড়া উচিত:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকীনা ইমামা।
অর্থ: ‘হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে। এবং আমাদেরকে আল্লাহভীরুদের জন্য আদর্শ করুন।’ (সুরা: ফুরকান, আয়াত: ৭৪)
৭. এ দুআটি বেশি বেশি পড়ুন: যাকারিয়া (আ.)-এর দোয়া:
رَبِّ لَا تَذَرْنِي فَرْدٗا وَأَنتَ خَيۡرُ ٱلۡوَٰرِثِينَ
বাংলা উচ্চারণ:
রব্বি লা তাযার্নী ফার্দান, ওয়া আন্তা খাইরুল-ওয়ারিছীন।
বাংলা অর্থ:
হে আমার পালনকর্তা! আমাকে একা-অকা করে রেখো না। আর আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী।
(সূরা আম্বিয়া: ৮৯ )
প্রতিদিন ১০০ বার পড়া। (কমপক্ষে ৭ বার করে পড়া)
৮. এ দুআটি প্রতিদিন অন্তত ৭০ বার পড়ুন (কমপক্ষে ৭ বার করে পড়া): মুসা (আ.)-এর দোয়া:
رَبِّ إِنِّي لِمَآ أَنزَلتَ إِلَيَّ مِنۡ خَيۡرٍ فَقِيرٞ
বাংলা উচ্চারণ:
রব্বি, ইন্নী লিমা আনযালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর।
বাংলা অর্থ:
হে আমার পালনকর্তা! আপনি আমার প্রতি যে কল্যাণ অবতীর্ণ করবেন, তার সবকিছুরই আমি মুখাপেক্ষী।
(সূরা কাসাস: ২৪)
~ কঠিন সময়ে টিকে থাকুন!
জীবনের প্রতিটি মানুষই কোনো না কোনো সময় কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। কখনও প্রিয়জনের দূরত্ব, কখনও চাকরির অনিশ্চয়তা, স্বপ্ন ভাঙার কষ্ট, কখনও নিজের ভিতরের একাকীত্ব, এইসব কষ্ট যেন আমাদের ভেঙে দেয়ার জন্য আসে।
কিন্তু মনে রাখুন, সবচেয়ে অন্ধকার সময়টাই নতুন ভোরের ঠিক আগে আসে।
কঠিন সময় মানেই শেষ না, বরং এটাই আপনার ভিতরের শক্তিকে আবিষ্কার করার সেরা সুযোগ।
আপনার কান্না, হতাশা, ভেঙে পড়া, সব কিছুই স্বাভাবিক।
তবে সেই কষ্টের মাঝেও প্রতিটি মুহূর্তে আপনি বেঁচে আছেন, হাঁটছেন, লড়ছেন, এই টিকে থাকাটাই আপনার সাহসের সবচেয়ে বড় প্রমাণ।
আপনার কষ্টের মূল্য আছে। আপনার চেষ্টার গুরুত্ব আছে।
হয়তো আজ কেউ বুঝবে না, কিন্তু আপনি নিজেই নিজের গল্পের নায়ক।
নিজেকে ভালোবাসুন। সময় দিন। নিজের যত্ন নিন। প্রয়োজন মনে হলে সাহায্য নিন।
একটা সময় আসবে, আপনি পেছনে তাকিয়ে দেখবেন, এই কঠিন সময়টাই আপনাকে আরও শক্তিশালী করে গড়ে তুলেছে।
হাল ছাড়বেন না। কঠিন সময়েও টিকে থাকুন।
নিজের উন্নতি ও মর্যাদা বজায় রাখার জন্য ২০টি রিমাইন্ডার
১. যারা তোমাকে খোঁজে না, তাদের পিছনে দৌড়ানো বন্ধ করো।
২. কারও কাছ থেকে ভিক্ষার মতো কিছু চাইবে না।
৩. প্রয়োজনের বাইরে অযথা কথা বলো না।
৪. কেউ অসম্মান করলে সাথে সাথে সীমা টেনে দাও।
৫. অন্যের জিনিস নিজের চেয়ে বেশি ব্যবহার কোরো না।
৬. যাদের কাছে দাও কিন্তু প্রতিদান পাও না, তাদের সাথে মেলামেশা কমাও।
৭. নিজের উপর বিনিয়োগ করো, নিজেকেই খুশি রাখো।
৮. অন্যদের নিয়ে গসিপ বন্ধ করো।
৯. বলার আগে ভেবে নাও—তোমার কথাই তোমার আসল মূল্য নির্ধারণ করে।
১০. সর্বদা নিজের সেরা ভার্সনটা দেখাও—পোশাক ও ব্যক্তিত্বে।
১১. লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকো, সফলতার দিকে মন দাও।
১২. সময়কে সম্মান করো, অপচয় কোরো না।
১৩. যেখানে সম্মান বা মূল্য নেই, সেখান থেকে বের হয়ে আসো।
১৪. নিজের উপর টাকা খরচ করো—এভাবেই অন্যরা তোমাকে মূল্য দেবে।
১৫. মাঝে মাঝে নিজেকে দুর্লভ করে তুলো।
১৬. গ্রহীতার চেয়ে দাতা হওয়ার চেষ্টা করো।
১৭. যেখান থেকে আমন্ত্রণ নেই সেখানে যেও না, আর আমন্ত্রণ পেলে বাড়াবাড়ি থেকো না।
18. মানুষের সাথে ঠিক ততটাই আচরণ করো, যতটা তারা প্রাপ্য।
19. যদি টাকা ধার না থাকে তবে কাউকে দু’বারের বেশি ফোন কোরো না। যারা তোমাকে গুরুত্ব দেবে, তারা নিজেই ফিরে আসবে।
20. যা করো তাতে দক্ষ হও, সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো ।
বাসর রাত কে স্মরণীয় করতে করনীয়
১.সহি নিয়ত রাখুন।বিয়ে শুধুই আল্লাহর সন্তোষ্টের জন্য করুন।
স্ত্রীর হক আদায় করার আপ্রান চেষ্টা করুন।
বিয়ের আগে যে সব নারী পুরুষ নিজেদের পবিত্র রেখেছে তাদের জন্য স্বপ্নের রাত, সেরা রাত,যা জীবনে একবারেই আসে।
২.বিসমিল্লাহ বলে রুমে প্রবেশ করুন
দোআ করুন বেশি বেশি যেন আল্লাহ বরকত দান করে,বিনা কারনে ঝগড়া, অশান্তি থেকে হিফাজত করুন।
৩.দু রাকাআত নফল নামাজ আদায় করুন
৪.স্ত্রীকে বশে রাখার জন্য বা আনুগত্য বা খুশি রাখার জন্য কিছু অপ্রত্যাশিত কিছু হাদিয়া দিন।
৫.মোমবাতি, ঘরে সুগন্ধি ব্যবহার করুন,মোবাইল টা বন্ধ রাখবেন ৩ দিন যা ৩ বছরের শান্তি পাবেন।
৬.স্ত্রী কে অবশ্যই প্রশংসা করুন মন থেকে ভালোবাসুন,রোমান্টিকতা শুরু করুন
স্ত্রী সারা জীবন মনে রাখবে।
৭.পরিবেশ বুঝে মিলন করুন,দু'জনের ইচ্ছে থাকলে,মন ও শরীর চাইলে মিলন ই উত্তম,
ব্যর্থ হলে দ্বিতীয়বার মিলন করবেন।
৮.স্ত্রী কে গোপনে গোল্ড,ফুল, তার পছন্দের কিছু দিন সে আরও বেশি ভালোবাসবে।
৯.কষ্ট বা বিরক্ত হয় এমন কথা আচরণ করবেন না।
১০.একসাথে গরম দুধ বা ফলের জুস পান করুন।
১১.স্ত্রীর মাথায় হাত রেখে দোআ করুন।
১২.সেই সেরা স্বামী যে তার স্ত্রীর কাছে উত্তম।
১৩.ঘামের গন্ধ দূর করা,শরীর, মুখ পরিষ্কার রাখা, সুগন্ধি ব্যবহার করুন।
১৪.মিলনের গোপনীয়তা রক্ষা করা,মোবাইলে ছবি, ভিডিও না করা,
১৫.বাইরের দেশে স্বামী স্ত্রী প্রথম রাত ভালো হোটেল বাসর করে যেন আশেপাশের কেউ ডিসটার্ব না করে,সুযোগ থাকলে আপনি ও চেষ্টা করবেন।
১৬.মিলন হলে ফরজ গোসল করা
কোন ভুল না ধরা,সংসারকে সুন্দর করা যায় কিভাবে সেই পরিকল্পনা, দোআ করা।
রনি সাহেব বয়স ২৮।
বিয়ে করেছেন মাত্র ২ মাস হলো।
সমস্যা সময় কম আর মাঝে মাঝে দুর্বলতা।
প্রথমদিকে লজ্জায় কাউকে বলেননি।
কিন্তু স্ত্রী রূপা সব বুঝতেন। কিছু বলতেন না, শুধু খেয়াল রাখতেন — নীরবে, ধৈর্য নিয়ে।
এক রাতে রূপা হাসিমুখে বললেন,
“তুমি চিন্তা করো না, আমরা একসাথে ঠিক করে ফেলবো।
সেই এক কথায় রহিমের বুকের ভেতর সাহস ফিরে এলো।
স্ত্রীর যত্ন
রূপা প্রতিদিন সকালে তাকে খেতে দিতেন —
১টা সবরি কলা, ৫টা বাদাম, ১ চামচ মধু, আর দুধে ভেজানো ৮-১০টা মরিয়ম খেজুর।
এই ভালোবাসার পানীয় ধীরে ধীরে রহিমের শরীরের শক্তি ফিরিয়ে আনতে শুরু করল।
দুপুরে রান্না করতেন হাঁসের ডিম, শিং মাছ, ক্যাপসিকাম, টমেটো আর অলিভ অয়েল সালাদ।
এই খাবারগুলো ছিল শরীরের ভেতরের জ্বালানি —
Vitamin E, Zinc, আর Omega 3 মিলে যেন নতুন শক্তি এনে দিত।
রাতে থাকত বেদানা ,কচি ডাব ও দেশি ফল, কলা-দুধ আর সামান্য ডার্ক চকোলেট গুঁড়ো
যা মনকে শান্ত রাখত, ক্লান্তি দূর করত।
শুধু তাই নয় এবার স্ত্রী হিসেবে রূপার মানসিক চিকিৎসা শুরু
স্বামী কে ছেড়ে না দিয়ে সাপোর্ট
রূপা শুধু খাবারে নয়, মনের চিকিৎসা আর ভালোবাসা দিতেন।
তিনি কখনও দোষ দিতেন না, চাপ দিতেন না।
বরং বলতেন —
“তুমি পারবে, আমি তোমার পাশে আছি।
নারী পুরুষের পাশে থাকলে ,পুরুষ বিশ্বজয় করতে পারে।
মিলনের আগে তিনি রনিকে সময় দিতেন, চোখে চোখ রেখে কথা বলতেন, ধীরে শ্বাস নিতে বলতেন।
এগুলো সে বই পড়ে জেনেছিল।
ধীরে ধীরে তারা একসাথে শিখালেন “start-stop” আর “slow control” পদ্ধতি।
স্ত্রী হিসেবে রূপার এই ধৈর্য, ভালোবাসা আর বোঝাপড়াই রনিকে নতুন মানুষ বানিয়ে দিল।যা সে কল্পনাও করেনি।
ফলাফল
কয়েক মাসের মধ্যেই সব বদলে গেল।
রনির ভয় উধাও হয়ে গেল, ফিরে এলো আত্মবিশ্বাস আর শান্তি।
তাদের সম্পর্কে এখন আর লজ্জা নেই — আছে বোঝাপড়া, সম্মান আর একসাথে বাঁচার আনন্দ।
শেষে তারা দুজনেই বুঝলেন —
সত্যিকারের চিকিৎসা শুরু হয় ভালোবাসা, ধৈর্য, আর একে অপরের পাশে থাকার মধ্য দিয়ে।
আপনি কেমন স্ত্রী আশা করেন?
আজকে নারীদের জন্য সিক্রেট টিপস দিবো
যারা সামনে বিয়ে করতে যাচ্ছেন।
আপনার দুঃখ এবং দুশ্চিন্তা যদি বৃদ্ধি পেয়ে থাকে, তবে অবশ্যই এই দোয়াটিকে নিত্যসঙ্গী করে নিন।
لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
(লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লাহ বিল্লাহ)
[সূত্র : যাদুল মা'আদ : ৪/৮৩]
07/01/2026
ছেলে যখন বাবা হবে – তার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার ১৩টি মূলনীতি
1️⃣ দায়িত্ব ও কর্তব্য:
স্ত্রীর প্রতি দায়িত্বশীল, পরিবার পরিচালনা করতে সক্ষম, অর্থ ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা।
2️⃣ সম্মান ও মর্যাদা:
স্ত্রীকে সম্মান করা, আত্মসম্মান বজায় রাখা। স্ত্রী যেন কখনো অবমূল্যায়িত না মনে করে।
3️⃣ ধৈর্য ও সহনশীলতা:
রাগ নিয়ন্ত্রণ করা, অকারণে আঘাত না করা, সমস্যা ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে সমাধান করা।
4️⃣ ভালোবাসা ও সহানুভূতি:
স্ত্রীর সুখ-দুঃখে পাশে থাকা, ছোট ছোট কাজে ভালোবাসা প্রকাশ।
5️⃣ গোপনীয়তা ও আস্থা:
দাম্পত্য জীবনের বিষয় বাইরে না ফেলা; বিশ্বাস ও আস্থা বজায় রাখা।
6️⃣ সমান মর্যাদা ও সহযোগিতা:
স্ত্রীকে গৃহিণী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখা। ঘরের কাজ ও দায়িত্বে সহযোগী হওয়া।
7️⃣ নরম ব্যবহার ও সম্মানজনক ভাষা:
মৃদু কণ্ঠে কথা বলা; রাগ বা অপমানজনক ভাষা ব্যবহার না করা।
8️⃣ আর্থিক দায়িত্বশীলতা:
পরিবারের প্রয়োজন মেটানো, অপচয় না করা, সঞ্চয় ও নিরাপত্তা নিশ্চিত করা।
9️⃣ পরিবারের প্রতি সমান দৃষ্টি:
স্ত্রীর পরিবারকেও সম্মান করা; শুধু নিজের পরিবার নয়।
🔟 ধর্ম ও নৈতিকতা:
স্ত্রীর অধিকার পূরণ, অন্যায় বা অবিচার না করা; ন্যায়ের পথে চলা।
1️⃣1️⃣ দাম্পত্য জীবনে প্রজ্ঞা:
ঝগড়া বা গালিগালাজ না করা; ‘তালাক’ শব্দ এড়িয়ে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা।
1️⃣2️⃣ নিরাপত্তা ও প্রশান্তি দেওয়া:
ঘরকে স্বস্তির জায়গা বানানো; ভয় বা আতঙ্কের জায়গা না হওয়া।
1️⃣3️⃣ চরিত্র ও আচার-ব্যবহার রক্ষা:
বাইরে অশালীন আচরণ না করা; সম্পর্কের প্রতি বিশ্বস্ত ও সততা বজায় রাখা।
---
“আপনি যদি এগুলো বাস্তব জীবনে পালন করেন, তাহলে আপনার সন্তান আপনাকে দেখে শিখবে তার করনীয় ৭০%,
বাকি ৩০% reinforcement হবে আপনার উপদেশ থেকে, এই শিক্ষা তার জীবনে অনুকরণীয় হয়ে কাজে লাগবে।
👉বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শেখা ২০টি সোনালী শিক্ষা
1. শান্তি মনোযোগের চেয়ে অনেক মূল্যবান।
2. সময়ই আসল বিলাসিতা।
3. সবাই তোমার টেবিলে বসার যোগ্য নয়
4. স্বাস্থ্যই সবকিছু।
5. “না” বলা হলো আত্মসম্মানের এক রূপ।
6. বেশিরভাগ বিতর্কের আসলে কোনো মূল্য নেই।
7. সুখ আসে ভেতর থেকে, অন্যদের থেকে নয়।
8. নীরবতা অনেক সময় কথার চেয়েও শক্তিশালী।
9. জীবনের সাধারণ মুহূর্তগুলোই সবচেয়ে মূল্যবান।
10. ছেড়ে দেওয়া আঁকড়ে ধরার চেয়ে বেশি স্বাধীনতা আনে।
11. তোমাকে সবার কাছে নিজেকে ব্যাখ্যা করতে হবে না।
12. প্রকৃত বন্ধু খুব কম, কিন্তু সেটাই যথেষ্ট।
13. শান্তিকে খোঁজা মানুষকে খোঁজার চেয়ে বেশি প্রজ্ঞার কাজ।
14. তোমার শক্তি অমূল্য—একে রক্ষা করো।
15. ক্ষমা হলো নিজের আরোগ্যের জন্য।
16. তুলনা শুধু আনন্দ কেড়ে নেয়।
17. সাফল্যের অর্থ সবার কাছে আলাদা।
18. বার্ধক্য অভিশাপ নয়, বরং উপহার।
19. ভুয়া সম্পর্কের জন্য জীবন খুব ছোট।
20. নিজেকে ভালোবাসাই হলো সবকিছুর ভিত্তি।
যে ১২টি অভ্যাস মানুষকে গরিব করে রাখে…
১. আয়ের চেয়ে বেশি খরচ করা।
অন্যকে দেখানোর জন্য বেশি খরচ। ঋণ নেয় শুধু জীবনযাত্রা আপগ্রেডের জন্য, বিনিয়োগের জন্য নয়।
২. আর্থিক পরিকল্পনার অভাব।
কোন বাজেট নেই, কোন সঞ্চয় নেই, কোন রোডম্যাপ নেই। ফলে বেতন পেলেই ফুরিয়ে যায়।
৩. দক্ষতা ও উন্নয়নকে অবহেলা।
একই আয়ে আটকে থাকা। নতুন কিছু শেখা, নেটওয়ার্কিং বা সুযোগ খোঁজার চেষ্টা না করা।
৪. ধৈর্য না রাখা।
আজকের আনন্দের জন্য ভবিষ্যতের লাভ ত্যাগ করা। কম্পাউন্ড গ্রোথকে এড়িয়ে যাওয়া কারণ সেটা সময় নেয়।
৫. ঋণ ব্যবস্থাপনায় গাফিলতি।
ভোগের জন্য লোন নেয়, উৎপাদনের জন্য নয়। সুদের হিসাব না রেখে ঋণকে বাড়তে দেওয়া।
৬. আর্থিক শিক্ষার অভাব।
টাকা কীভাবে কাজ করে—সুদ, মুদ্রাস্ফীতি, ট্যাক্স, বিনিয়োগ—কিছু না বোঝা। ভাবা যে শুধু সেভিংস অ্যাকাউন্টই যথেষ্ট।
৭. জরুরি তহবিল না রাখা।
একটি দুর্ঘটনা, চাকরি হারানো বা অসুস্থতা পুরো ফাইন্যান্স ধ্বংস করে দেয়। তারপর আবার ঋণ বা অন্যের উপর নির্ভরতা।
৮. কমফোর্ট জোনে আটকে থাকা।
“আমি ব্যবসায়ী না” বা “ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ”—এমন অজুহাত দিয়ে সুযোগ হাতছাড়া করা।
৯. স্বাস্থ্য ও শৃঙ্খলা অবহেলা।
খারাপ স্বাস্থ্য খরচ বাড়ায়, কাজের ক্ষমতা কমায়। শৃঙ্খলার অভাব টাকাপয়সার সিদ্ধান্তেও প্রভাব ফেলে।
১০. সম্পদ তৈরি না করা।
বছরের পর বছর চাকরি করে কিন্তু এমন কিছু তৈরি না করা যা প্যাসিভ ইনকাম দেয়। শুধু বেতনের উপর নির্ভর করে থাকা।
১১. স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়া আসক্তি।
অবিরাম স্ক্রল করা সময়, মনোযোগ, এনার্জি নষ্ট করে। তুলনা, হিংসা ও হঠাৎ খরচ বাড়ায়। স্কিল বা সম্পদ গড়ার সময় নষ্ট হয়।
১২. দোষারোপ ও অজুহাত দেওয়া।
“সরকার খারাপ”, “সময় খারাপ”, “আমার ভাগ্য খারাপ”—এমন দোষ চাপিয়ে নিজের দায়িত্ব না নেওয়া।
১. নিজেকে কখনো বড় করে প্রকাশ করবেন না। এতে আপনি ছোট হবেন।
২. ভুল স্বীকার করার মানসিকতা দেখান। "Thank you", "Please" এই কথাগুলো বলতে দ্বিধা করবেন না।
৩. কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।
৪. অভিজ্ঞতা ছাড়া ব্যবসা করতে যাবেন না।
৫. পর্ণে আসক্ত হবেন না। এতে করে আপনি ক্ষণস্থায়ী সুখের জন্য সুন্দর জীবন হারাবেন।
পরচর্চা করবেন না। যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনার নিন্দা করে।
৬. গাধার সাথে তর্ক করতে যাবেন না। তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে, তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে।
৭. পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না। আপনি যদি তা করেন শতকরা ৮০ ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনোই করতে পারবেন না।
৮. 'না' বলতে ভয় পাবেন না।
৯. স্ত্রীর কারণে বাবা-মাকে বা বাবা মায়ের কারণে স্ত্রীকে অবহেলা করবেন না।
১০. সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না। এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন।
১১. ঝুঁকি ছাড়া সাফল্য আসে না। তাই জীবনে ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পাবেন না।
১২. স্মার্টফোনে আসক্ত হবেন না। গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না।
১৩. মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না। কারণ, এই একটি কাজের বিলম্বের জন্য আপনি সারাজীবন পস্তাতে পারেন।
রিলেশনসিপে অসুখী হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না। যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয়, ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন।
১৪. আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি। তাই, কখনোই লক্ষ্যের পিছু ধাওয়া করা বন্ধ করবেন না। বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেয়।
১৫. অকারণে শত্রু বাড়াবেন না।
১৬. কারো ধর্মবিশ্বাসে আঘাত দিয়ে কোনো কথা বলবেন না বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না।
১৭. বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সাথে একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও করবেন না। তার সাথে আপনার বিয়ে হবেই বা সে আপনাকে ভবিষ্যতে ব্ল্যাকমেইল করবে না এটা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না।
১৮. যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয়, তাকে কিছু শেখাতে যাবেন না। সে ঠকবে, ভুল করবে, ধাক্কা খাবে; তারপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে।
১৯. নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক রক্ষা করবেন না। যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন।
২০. টাকার পেছনে দৌড়াতে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না।
২১. যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না।
১০টি নিয়ম, যা আপনাকে ৯৭% মানুষের থেকে এগিয়ে রাখবে
আমরা প্রতিদিনই প্রতিযোগিতায় আছি চাকরি, ব্যবসা, সম্পর্ক বা ব্যক্তিগত উন্নতি সবখানেই। কিন্তু যারা সত্যিই এগিয়ে যায়, তারা শুধু বেশি পরিশ্রম করে না; তারা আলাদা কৌশল ব্যবহার করে:
১. অন্ধ ভরসা নয়, বুদ্ধিমত্তা
বন্ধুদের ওপর অতিরিক্ত ভরসা করা বিপদজনক হতে পারে। বরং পরিস্থিতি অনুযায়ী প্রতিপক্ষকেও কাজে লাগাতে শিখুন।
২. কম বলুন, বেশি শুনুন
প্রয়োজনের চেয়ে বেশি কথা মানুষকে দুর্বল করে। সংযত হওয়া মানেই শক্তিশালী হওয়া।
৩. নিখুঁত না দেখানোর কৌশল
অতিরিক্ত নিখুঁত মানুষ হিংসা জাগায়। সামান্য অসম্পূর্ণতাই আপনাকে মানবিক করে তোলে।
৪. সময় বোঝার শিল্প
সফলতা নির্ভর করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার ওপর।
৫. কাজ দিয়ে জিতুন
তর্কে নয়, কাজের ফলাফলে মানুষ মুগ্ধ হয়। প্রমাণ দিন কাজে।
৬. কোথায় থামতে হবে শিখুন
জেতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সঠিক সময়ে থামতে পারাটাও বুদ্ধিমত্তা।
৭. নিজেকে আলাদা করবেন না
দুর্গ বানিয়ে বিচ্ছিন্ন হওয়া আপনাকে দুর্বল করে। সংযোগই আসল শক্তি।
৮. অনুপস্থিতিকে শক্তি বানান
সবসময় উপস্থিত থাকলে আপনার মূল্য কমে যায়। কখনো অনুপস্থিত থাকুন, যাতে আপনার উপস্থিতি আরও সম্মানের হয়।
৯. শক্তি কেন্দ্রীভূত করুন
এদিক-ওদিক শক্তি ছড়াবেন না। এক জায়গায় ফোকাস করলে ফলাফল বহুগুণ হয়।
১০. ভেতরে ভিন্ন, বাইরে মানানসই
মন যা চায় ভাবুন, কিন্তু সমাজে টিকে থাকতে আচরণে সবার সঙ্গে মানানসই হন।
👉 প্রশ্ন হলো, আপনি কি ভিড়ে হারিয়ে যাবেন, নাকি ৩%–এর দলে নাম লেখাবেন?
(১) কে তোমাকে খুঁজছে না তা খোঁজা বন্ধ করো।
(২) ভিক্ষা করা বন্ধ করো।
(৩) প্রয়োজনের চেয়ে বেশি বলা বন্ধ করুন।
(৪) যখন লোকেরা তোমাকে অসম্মান করে, তখন সাথে সাথে তাদের মুখোমুখি হও।
(৫) অন্যদের খাবার তোমার খাবারের চেয়ে বেশি খাও না।
(৬) কিছু লোকের সাথে দেখা করার ধরণ কমিয়ে দিন, বিশেষ করে যদি তারা প্রতিদান না দেয়।
(৭) নিজের উপর বিনিয়োগ করো। নিজেকে খুশি করো।
(৮) অন্যদের সম্পর্কে পরচর্চা বন্ধ করুন।
(৯) কথা বলার আগে ভাবো। মানুষ তোমাকে কতটা মূল্য দেয় তার ৮০% তোমার মুখ থেকে যা বের হয় তা দিয়েই।
(১০) সর্বদা তোমার সেরাটা দেখাও। তোমাকে যেভাবে সম্বোধন করা উচিত সেভাবে পোশাক পরো।
(১১) একজন সফল ব্যক্তি হোন। আপনার লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকুন।
(১২) তোমার সময়কে সম্মান করো।
(১৩) এমন কোনও সম্পর্কে থেকো না যেখানে তুমি সম্মানিত এবং মূল্যবান বোধ করো না। দূরে চলে যাও।
(১৪) নিজের উপর টাকা খরচ করতে শিখো। এভাবেই মানুষ তোমার উপর খরচ করতে শিখবে।
(১৫) মাঝে মাঝে দুর্লভ হও।
(১৬) গ্রহীতার চেয়ে দাতা হও।
(১৭) যেখানে তোমাকে আমন্ত্রণ জানানো হয়নি সেখানে যেও না। আর যখন আমন্ত্রণ জানানো হবে তখন তোমার স্বাগতের অতিরিক্ত সময় কাটাও না।
(১৮) মানুষের সাথে ঠিক সেইভাবে আচরণ করো যেমনটা তারা প্রাপ্য।
(১৯) যদি তারা আপনার কাছে টাকা পাওনা না থাকে, তাহলে দুবার ফোন করার চেষ্টাই যথেষ্ট। যদি তারা আপনার মূল্য দেয় তবে তারা অবিলম্বে আপনাকে ফোন করবে।
(২০) তুমি যা করো তাতে ভালো হও। যতটা সম্ভব সেরা হও।
আপনার জীবন শুধু এক বছরে বদলে যেতে পারে—যদি আপনি কিছু নিয়ম সত্যি মেনে চলেন।
চলুন সহজ ভাষায় দেখে নেই, কোনগুলো করলে পরিবর্তন আসবে নিশ্চিতভাবে—
১. অভিযোগ করা বাদ দিন
প্রতিদিন নিজেকে মনে করিয়ে দিন—আপনি আসলে কতটা ভাগ্যবান। কৃতজ্ঞ মন আপনাকে ইতিবাচক রাখবে।
২. একাকিত্বকে ভয় পাবেন না
একা সময়টাই আপনার সেরা বন্ধু। এই সময়েই নিজেকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব।
৩. নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন
যারা শুধু হতাশা ছড়ায়, তাদের থেকে বিদায় নিতে শিখুন। কারণ এনার্জি নষ্ট হওয়া আপনার সবচেয়ে বড় শত্রু।
৪. সময় নষ্ট বন্ধ করুন
টিভি আর অবিরাম সোশ্যাল মিডিয়া স্ক্রলিং বাদ দিন। সময় নষ্ট মানেই নিজের ভবিষ্যত নষ্ট।
৫. একটি স্কিল বেছে নিন
যেটা আপনাকে টানে, সেটাতে মন-প্রাণ ঢেলে দিন। দক্ষতা আপনাকে আলাদা করে তুলবে।
৬. লক্ষ্য ঠিক করুন এবং লেগে থাকুন
কঠিন লাগলেও পেছনে ফিরে তাকাবেন না। ধৈর্য আর প্রতিশ্রুতি আপনাকে এগিয়ে নেবে।
৭. প্রতিদিন শরীর নড়াচড়া করুন
হোক তা অল্প সময়ের হাঁটা—এটা আপনার মন ভালো করবে, চিন্তা পরিষ্কার করবে।
৮. ব্যর্থ হলেও থামবেন না
প্রতিটি ভুল থেকে শিখুন, পরিবর্তন আনুন, এবং এগিয়ে চলুন। এভাবেই আসল জয়ীরা তৈরি হয়।
এক বছর সময় অনেক—যদি আপনি সিরিয়াস হন।
আপনার বদল এতটাই স্পষ্ট হবে যে, কেউ তা উপেক্ষা করতে পারবে না।
প্রত্যেকের জেনে রাখা উচিত, ভদ্র ব্যবহার সমূহ।
১. কেউ ঘরে ঢুকলে আপনি উঠে দাঁড়ান।
২. আপনি আগে নন, অন্যকে আগে বের হতে দিন।
৩. "No problem" না বলে বলুন "My pleasure" বলুন।
৪. কথা বলার আগে মন দিয়ে শুনুন।
৫. খাবার টেবিলে ফোন বন্ধ রাখুন।
৬. জুতো সবসময় পরিষ্কার ও পালিশ করা রাখুন।
৭. গম্ভীর বা সংবেদনশীল মুহূর্তে গলার স্বর নিচু রাখুন।
৮. আনুষ্ঠানিক পরিবেশে নিজে থেকে কিছু না বলে,
সম্বোধনের অপেক্ষা করুন।
৯. হ্যান্ডশেকের সময় চোখে চোখ রেখে কথা বলুন।
১০. নিজের কথা বলার আগে অন্যের খোঁজ নিন।
১১. অতিথির পাশে হাঁটুন, তাঁর আগে নয়।
১২. ধন্যবাদ জানান হাতে লেখা চিরকুটে।
১৩. দলগত আলাপে সবার জন্য কথা বলার জায়গা রাখুন।
১৪. খাবার শুরু করুন তখন যখন সবাই খাবার পেয়ে যাবে।
১৫. বাহ্যিক সৌন্দর্য নয়, চরিত্রের প্রশংসা করুন।
১৬. নজরে আসার জন্য নয়, পরিস্থিতির উপযোগী
পোশাক পরুন।
১৭. তখনই কথা বলেন, যখন তা আসল মূল্য যোগ করে।
১৮. হাতের ইশারা করুন শান্তভাবে, আঙুল না তুলে।
১৯. কাগজের নয়, ব্যবহার করেন কাপড়ের ন্যা'পকিন।
২০. ক্ষমা চান ব্যক্তিগতভাবে, লোকজনের সামনে নয়।
২১. অন্যের সময় ও উপস্থিতিকে সম্মান করুন।