PMO Bangladesh - প্রধানমন্ত্রী কার্যালয়

PMO Bangladesh - প্রধানমন্ত্রী কার্যালয়

Share

Official page of the Prime Minister's Office (PMO) of Bangladesh, sharing verified updates

24/02/2026

সময়ের পরিক্রমায় কিছু ছবি কেবল কাগজের টুকরো হয়ে থাকে না, হয়ে ওঠে একটি জাতির ইতিহাসের জীবন্ত সাক্ষী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি সাদাকালো ছবি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ছবিতে দেখা যাচ্ছে—সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তাঁর সহধর্মিণী (তিনবারের প্রধানমন্ত্রী) মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানকে (বর্তমান প্রধানমন্ত্রী)।

নেটিজেনরা বলছেন, এটি কেবল একটি পারিবারিক ছবি নয়; বরং একই ফ্রেমে বন্দি হয়েছেন বাংলাদেশের অতীতে দায়িত্ব পালন করা এবং ভবিষ্যতের দিকপাল তিন জন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই পুরনো ছবিটি মনে করিয়ে দিচ্ছে সেই সময়ের কথা, যখন বাংলাদেশ একটি নতুন স্বপ্ন নিয়ে ঘুরে দাঁড়াচ্ছিল।

দেশপ্রেম ও সাদাসিধে জীবনের প্রতিচ্ছবি ছবিটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তাঁর চিরচেনা সামরিক পোশাক ও এভিয়েটর সানগ্লাসে দেখা যাচ্ছে, যা তাঁর দৃঢ় নেতৃত্ব ও শৃঙ্খলার প্রতীক। তাঁর পাশে অত্যন্ত সাধারণ ও মার্জিত পোশাকে দাঁড়িয়ে আছেন আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। মাঝখানে কচি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, স্বপ্নের দেশ গড়ার প্রবল আকাঙ্ক্ষা নিয়ে কাজ করা ছোট তারেক রহমানকে।

বিশেষজ্ঞদের মতে, এই ছবিটি তৎকালীন সময়ের রাজনৈতিক পরিবারের অনাড়ম্বর জীবনযাত্রার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ক্ষমতার শীর্ষে থেকেও যে অতি সাধারণ জীবন যাপন করা যায়, এই স্থিরচিত্রটি তারই প্রমাণ বহন করে। যুগ যুগ ধরে এই ছবি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অমূল্য স্মারক হিসেবে টিকে থাকবে—যেখানে এক ফ্রেমে দেখা যায় দেশসেবার ব্রত নেওয়া তিনটি প্রদীপ্ত মুখকে।

শহীদ জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। তাঁরই সহধর্মিণী মরহুমা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন ভূমিকা রেখে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। অন্যদিকে, তারেক রহমান বর্তমানে রাষ্ট্র কাঠামোর সংস্কার ও তরুণ প্রজন্মের রাজনৈতিক আইকন হিসেবে আবির্ভূত হয়েছেন।

ইনকিলাব/ ফেব্রুয়ারি ২৪, ২০২৬


23/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার

Photos from PMO Bangladesh - প্রধানমন্ত্রী কার্যালয়'s post 23/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, বাংলাদেশ সচিবালয়ে তাঁর বিশেষ সভাকক্ষে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে 'কৃষক কার্ড' চালু সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন।

এরআগে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সঙ্গে সচিবালয়ে তাঁর অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেন।

Photos from PMO Bangladesh - প্রধানমন্ত্রী কার্যালয়'s post 23/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথমবারের মত ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেছেন।

আজ ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার সকাল নয়টায় প্রধানমন্ত্রী তাঁর অফিসে পৌঁছেন।
এ সময় সেখানে প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী প্রধানগণ স্বাগত জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী প্রধানগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর প্রধানমন্ত্রী সেখানে পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি প্রাপ্ত দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।

Photos from PMO Bangladesh - প্রধানমন্ত্রী কার্যালয়'s post 22/02/2026

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া হয়।

পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এর পরেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুনরায় পুস্পস্তবক অর্পণ করেন।

22/02/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার

Photos from PMO Bangladesh - প্রধানমন্ত্রী কার্যালয়'s post 22/02/2026

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয় সংসদ ভবন, ঢাকা | ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার
#সৌজন্যসাক্ষাৎ
#সবারআগেবাংলাদেশ
#বিএনপি

22/02/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে- ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা | ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার
#বিএনপি
#বাংলাদেশ #প্রধানমন্ত্রী

Photos from PMO Bangladesh - প্রধানমন্ত্রী কার্যালয়'s post 22/02/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েক, নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।


22/02/2026

বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর শপথ গ্রহণ অনুষ্ঠান।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, শেরে বাংলা নগর, ঢাকা | ১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার
#শপথগ্রহণ
#সবারআগেবাংলাদেশ
#বিএনপি

22/02/2026

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন।

তেজগাঁও, ঢাকা | ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার

Photos from PMO Bangladesh - প্রধানমন্ত্রী কার্যালয়'s post 22/02/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার ঢাকায় তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা এবং 'আনন্দময় ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ সম্প্রসারণ' বিষয়ক সভায় সভাপতিত্ব করেন।

Want your business to be the top-listed Government Service in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Gabtali
Bogura