17/07/2024
আবারো একটি তাজা প্রাণ ঝরে গেল...........
চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে শহীদ আবু সাঈদ ভাইসহ সকলের রূহের মাগফিরাত কামনা করছি যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন। শহীদ আবু সাঈদ আপনি এই ঘুমন্ত জাতিকে দেখিয়ে দিয়ে গেলেন, মনে বল আর সৎ সাহস থাকলে বন্দুকের নলের সামনে বুক পেতে দিতেও বিন্দুমাত্র দ্বিধা হয় না। আজকে আপনি নেই কিন্তু আপনার এই ত্যাগ আগামীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিহাস রচিত করল। আপনার এই আত্মত্যাগ আমরা কখনও ভুলতে পারব না। আপনি শিখালেন,
”কর না গো কোন ভয়,
অন্যায়ের সাথে কোন আপস নয়,
মনে আছে বল, বুকে একরাশ সাহস,
জাগো হে ঘুমন্ত জাতি,
বিজয় খুব সন্নিকটে, হবে নতুন সূর্যদয় ।।”
অবশেষে, চলমান বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে শরীক সকল স্তরের শিক্ষার্থীদের আগামী ভবিষ্যতের জন্য শুভকামনা রইল । আমরা চাই না আর কোন প্রাণ ঝরুক।
পরিশেষে, আজকে এই ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে নূরুলদীনের মতো একজনকে খুব প্রয়োজন যিনি সেদিনের মতো বলে উঠবেন “ জাগো বাহে কোনঠে সবাই”
16/06/2024
আসসালামু আলাইকুম
এই ঈদ আপনার এবং আপনার পরিবারের জন্য বয়ে আনুক অনিঃশেষ আনন্দ এবং প্রশান্তি।Innovators'Gallery পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদুল আযহার অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মোবারক❤️❤️
11/05/2024
আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? অনেকদিন যাবৎ কোন আর্টিকেল আপনাদের উপহার দিতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে অতি শ্রীঘই আর্টিকেল আসতে চলছে মজার মজার টপিকসের উপর।ততদিনে সবাই ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন।অবিরাম ভালোবাসা সবাইকে ❤️❤️
11/04/2024
আসসালামু আলাইকুম
এই ঈদ আপনার এবং আপনার পরিবারের জন্য বয়ে আনুক অনিঃশেষ আনন্দ এবং প্রশান্তি।Innovators'Gallery পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা।
ঈদ মোবারক❤️
04/04/2024
Credit: Najmus Shakib Nishad
এই প্রশ্নের কোন নির্দিষ্ট উত্তর নেই। তবুও করছি।এর উত্তর আপনার মন -মানসিকতার উপর নির্ভর করবে।
কিন্তু উত্তর দিন আপনি যাই মনে করেন।
ধরুন আপনি কোন প্লেনে করে কোথাও যাচ্ছেন। পথিমধ্যে প্লেনটি দুর্ঘটনার কবলে পড়ে একটা ঘন সবুজ জঙ্গলে বেষ্টিত দ্বীপে ভুপাতিত হলো।ভাগ্য ভালো যে কারও তেমন কোন ক্ষতি হয় নি শরীরে সামান্য চোট এবং কেটে যাওয়া ছাড়া।যাই হোক এই জঙ্গলে বেশিক্ষণ থাকা ঠিক হবে না কারণ এটা হিংস্র জানোয়ারে পরিপূর্ণ। মাটিতে বাঘের পায়ের ছাপ স্পষ্ট বুঝা যাচ্ছে। এই দ্বীপ থেকে বেরোতে হবে সন্ধ্যা হওয়ার আগে।সবাই মিলে গাছ কেটে ভেলা বানালেন কয়েকটা।সবাই ভেলা নিয়ে দ্বীপ থেকে বেরিয়ে পড়লো।সন্ধ্যা প্রায় হয়ে আসছে।এখন শেষ ভেলায় আপনি সহ বাকি যে কয়জন ছিল তারা উঠলেন।আপনার ভেলা ধারন করতে পারে সর্বচ্চো ১০ জন।কিন্তু আপনারা ১৬ জন।যেকোন মুহূর্তে ডুবে যেতে পারে। এমন্তবস্হায় আপনি কি করবেন?যেকোন ৬ জনকে ধাক্কা দিয়ে ফেলে দিবেন সমুদ্রে নিজেরা বাঁচার জন্য???নাকি বিকল্প কোন ব্যবস্হা নিবেন তৎক্ষনাৎ??
বিকল্প ব্যবস্হা নিয়ে থাকলে অবশ্যই বলবেন সেটা সম্পর্কে ।
22/03/2024
Credit: Najmus Shakib Nishad
এই বিষয়টা নিয়ে চিন্তা করুন
আমরা জানি কোন বস্তু থেকে প্রতিফলিত আলো আমাদের চোখে আসে বলে আমরা বস্তুটিকে দেখতে পাই।আর সেই আলো অবশ্যই দৃশ্যমান আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সীমার মধ্যে হতে হবে।আবার অন্যদিকে ডাইমেনশন থিওরি অনুযায়ী আমরা আমাদের থেকে উচ্চতর ডাইমেনশনের কোন কিছু দেখতে পাবো না।
আমরা থ্রী ডাইমেনশনাল প্রাণী।আমরা যা কিছু দেখি সবকিছুই এই থ্রী ডাইমেনশনাল অবজেক্ট। তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় পবিত্র কুরআনে বর্ণিত জিন কি
আমাদের নিকট হতে আড়াল ওই দৃশ্যমান আলোক থিওরির জন্য নাকি তারা উচ্চতর ডাইমেনশনাল প্রাণী???
11/03/2024
Credit: Najmus Shakib Nishad
মনে করেন পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয়ে গেছে।পৃথিবী ধ্বংস হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।বাঁচতে হলে আপনার সামনে পৃথিবী ছেড়ে যাওয়া ছাড়া কোন উপায় নেই। যাওয়ার দুইটা জায়গা আছে।
১.চাঁদ
২.মঙ্গল
এখন আপনি কোথায় গিয়ে বসবাস শুরু করবেন???
05/03/2024
Credit: Najmus Shakib Nishad
05/03/2024
Credit: Najmus Shakib Nishad
আমরা কেন বায়ুকে দেখতে পাই না??
বায়ু কঠিন কোন মাধ্যম নয় যেখানে আলো আপতিত হবে এবং এরপর প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে দর্শনের অনুভুতি জোগাবে। আসলে বায়ু হচ্ছে গ্যাস বা বায়বীয় পদার্থ। যার জন্য আলোক রশ্মির সম্পুর্ণটুকু এর মধ্যে প্রবেশ করে এগিয়ে যায়। এর ফলে আলোকরশ্মির প্রতিফলিত হওয়ার সুযোগ কোনভাবে হয় না বলে আমরা বায়ুকে দেখতে পাই না।
03/03/2024
How many???🤔🤔🤔
Comment below.......
Innovators' Gallery