01/01/2026
💥বিদ্যুৎ বন্ধের জরুরী বিজ্ঞপ্তি💥
আগামীকাল ০২ জানুয়ারী শুক্রবার যে সকল এলাকায় বিদ্যুৎ থাকবে না।
সার্কিট হাউস ফিডারের আওতাধীন চকমালগ্রাম, জিলাদার পাড়া, সিটি ক্লিনিক সংলগ্ন এলাকা, কাজী খানা মোড়, মৌ নার্সিংহোম সংলগ্ন এলাকা, জব্বার ক্লাব সংলগ্ন এলাকা, পিটিআই মোর হতে বকশিবাজার সংলগ্ন এলাকা, জেলখানা মোড় এলাকা, খাদ্য ভবন, এসপি বাংলো, মহিলা ক্লাব সংলগ্ন এলাকা, নূর মসজিদের পূর্বপারা, খাজা পাড়া, জজ কোর্ট সংলগ্ন এলাকা এবং পৌরসভা লেন।
29/12/2025
===বিদ্যুৎ বন্ধের জরুরী নোটিশ====
আগামীকাল ৩০/১২/২০২৫ রোজ মঙ্গলবার, যে সব এলাকায় সকাল ৮ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
24/12/2025
===বিদ্যুৎ বন্ধের জরুরী নোটিশ====
আগামীকাল ২৫/১২/২০২৫ রোজ বৃহস্পতিবার, যে সব এলাকায় সকাল ৮ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
সিটি ক্লিনিক সংলগ্ন এলাকা, কাজী খানা মোড়, মৌ নার্সিংহোম, জব্বার ক্লাব সংলগ্ন এলাকা, পিটিআই মোড় হতে বকশিবাজার মোড় পর্যন্ত এলাকা, জেলখানা মোড়, এসপি বাংলো, মহিলা ক্লাব, নূর মসজিদ, খাজা পাড়া, জজ কোর্ট ও পৌরসভা লেন এলাকা।
19/12/2025
আগামীকাল সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত বগুড়ার যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না।➡️➡️
#নেসকো
18/12/2025
💥💥বগুড়ায় যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না💥💥
আজ ১৮ই ডিসেম্বর ২০২৫, রোজ: বৃহস্পতিবার বাৎসরিক মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বনানী ফিডারের আওতাধীন কলোনি, চক ফরিদ, লতিপপুর দক্ষিণপাড়া, পশ্চিমপাড়া, বেলজিয়াম মাঠ সংলগ্ন, বনানী মোড়, ফুলদিঘি এলাকা সমূহের গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের কারণে সকাল ৮ঘটিকা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত। আপনাদের সকলের সহযোগীতা একান্ত কাম্য।
#নেসকো
14/12/2025
💥💥জরুরী বিদ্যুৎ বন্ধের নোটিশ💥💥
আগামীকাল ১৫ই ডিসেম্বর ২০২৫, রোজ: সোমবার বৈদ্যুতিক লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তনের কারণে সকাল ৮ঘটিকা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত অত্র দপ্তরের আওতাধীন ঠনঠনিয়া বাস স্ট্যান্ড এলাকা, কানছগাড়ি এলাকার পশ্চিম পার্শ্ব, সিটি স্কুল সংলগ্ন এলাকা, কালিবাড়ি মোড় সংলগ্ন এলাকা, জামাল তালুকদার লেন, ম্যাজিস্ট্রেট কোয়াটার সংলগ্ন এলাকা, ঘোড়া পট্টি, জেলা পরিষদ মার্কেট সংলগ্ন এলাকা, বনমালী দেব লেন, রায়বাহাদুর রোড এবং ইয়াকুবিয়া মোড় হইতে কালিবাড়ি মোড় পর্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত। আপনাদের সকলের সহযোগীতা একান্ত কাম্য।
#নেসকো
11/12/2025
💥💥জরুরী বিদ্যুৎ বন্ধের নোটিশ💥💥
আগামী ২০ শে ডিসেম্বর ২০২৫, রোজ: শনিবার বাৎসরিক Maintenance এর কারণে সকাল ৮ঘটিকা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত জাহাঙ্গীরাবাদ, মোহাম্মাদ আলী হাসপাতাল, ডিসি অফিস, সার্কিট হাউজ, জর্জ কোর্ট, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, কলোনী, চকলোকমান, বনানী সহ অত্র দপ্তরের আওতাধীন সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য নেসকো কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখিত। আপনাদের সকলের সহযোগীতা একান্ত কাম্য।
#নেসকো
05/08/2025
জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে নেসকো বগুড়া সার্কেল এর পক্ষ থেকে নামাজগড় কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন নেসকো বগুড়া সার্কেলের সম্মানিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়, সকল বিবিবি দপ্তরের নির্বাহী প্রকৌশলী মহোদয়গন সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
#জুলাই #গণঅভ্যুথান #৫ইআগষ্ট
26/06/2025
===বিদ্যুৎ বন্ধের জরুরী নোটিশ====
আগামী ২৮/০৬/২০২৫ রোজ শনিবার , যে সব এলাকায় সকাল ৮ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
এলাকা সমূহঃ বকশিবাজার, খাজাপাড়া, পৌরসভার লেন, জর্জ কোর্ট এবং মহিলা ক্লাব।
#বগুড়া #বিদ্যুত
21/06/2025
সম্মানিত গ্রাহক,
আপনার মিটারে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও যদি বিদ্যুৎ না থাকে, মিটারে ০০৮ চেপে ওকে করবেন। ওকে করার সাথে সাথে যে আটটি সংখ্যা দেখাবে, ঐ সংখাটি কর্তৃপক্ষকে জানালে, দ্রুত সমাধান পাবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ
04/06/2025
🌸বিদ্যুৎ সংক্রান্ত জরুরী বার্তা🌸
সম্মানিত গ্রাহক,
অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিচ্ছিন্ন এড়াতে, ঈদের দীর্ঘ ছুটিতে মিটরে পর্যাপ্ত ব্যালন্স রাখুন।
ধন্যবাদন্তে
নির্বাহী প্রকৌশলীর দপ্তর
বিক্রয় ও বিতরণ বিভাগ-১, নেসকো পিএলসি, বগুড়া।
18/05/2025
সম্মানিত গ্রাহক,
বকেয়া পরিশোধের অনুরোধ করা হল। আপনার বকেয়া আছে কিনা জানতে নিচের লিংকে গিয়ে গ্রাহক নং দিয়ে চেক করুন। https://customer.nesco.gov.bd/post/bill
তবে যাদের গ্রাহক নং ৮১৯০ দিয়ে শুরু তাদের চেক করার দরকার নাই।
ধন্যবাদ