08/07/2019
জেলা প্রশাসন, বগুড়া কর্তৃক আয়োজিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর সহযোগিতায় ৭ ও ৮ জুলাই ২০১৯ খ্রিঃ তারিখে ই-নথি সিস্টেমের উপর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব ফয়েজ আহাম্মদ স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), বগুড়া এবং জনাব রায়হান আহমেদ, ন্যাশনাল কনসালটেন্ট, এটুআই, ঢাকা।
24/01/2018
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, ঢাকা ও জেলা প্রশাসন, বগুড়া কর্তৃক আয়োজিত বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অত্র জেলায় ১ম স্থান অর্জন করেছে: বগুড়া জিলা স্কুল, বগুড়া সদর দল। ২য় ও ৩য় স্থান অধিকার করেছে যথাক্রমে সামিট স্কুল অ্যান্ড কলেজ, শেরপুর দল ও সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দল।
25/12/2017
জেলায় যুব অলিম্পিক গেইমস ২০১৮ এর সমাপ্তিপর্ব।
বিভিন্ন ইভেন্টে গত কয়েকদিন যারা মাঠ আর পুলে ঝড় তুলেছে তাদের সকলকে অভিনন্দন। এইসব সাহসী কিশোর কিশোরীরা আমাদের আগামির সম্পদ।
23/12/2017
আজ ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন দিবস। বগুড়া জেলার ০৬ থেকে ৫৯ মাস বয়সের প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ২৭৮৬ টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে যান। ভিটামিন এ আভাবজনিত রোগ প্রতিরোধে সহায়তা করুন।
18/12/2017
বগুড়া জেলায় যুব গেমস ১৭ এর উদ্বোধন।
16/12/2017
মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
আজ সূর্যোদয়ের সাথে সাথে ভোর ০৬:৪০ মিনিট মুক্তির ফুলবাড়িতে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
জেলা প্রশাসন, বগুড়া'র আজকের দিনব্যাপী কর্মসূচিতে সবাইকে সাদরে আমন্ত্রণ।
15/12/2017
মহান বিজয় দিবসের গৃহীত অনুষ্ঠানমালায় আপনারা সাদরে আমন্ত্রিত।
সূর্যোদয়ের সাথে সাথে বগুড়া জিলা স্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে।
14/12/2017
একাত্তরের বধ্যভূমি, বগুড়ার সেই মৃত্যুকূপের খনন শুরু।
একাত্তরের বধ্যভূমি, বগুড়ার সেই মৃত্যুকূপের খনন শুরু :: BanglaNews24.com mobile
বগুড়া: মুক্তিযুদ্ধকালীন বগুড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন ‘এসডিও বাংলো’ পরিচিত ভবনটি ছিলো পাকিস্তানি হানাদার বাহিনীর ...
04/12/2017
বগুড়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন | বাংলাদেশ প্রতিদিন
বগুড়া সদরে ভিডিও কনফারান্সের মাধ্যমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সক?...