06/12/2025
উত্তরবঙ্গের একমাত্র পাচ তারকা মানের হোটেলে আজ পরিবারসহ ঘুরে এলাম। বিকালের একটু আগে রওনা দিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত সময় কাটিয়েছি। আমার পিচ্চি বাবুরা খোলামেলা পরিবেশে খুব আনন্দ করেছে। সবচেয়ে ভালো লেগেছে ওদের টয় ট্রেনে ভ্রমণ। ট্রেনে চড়ে পুরোটা রিসোর্ট এক চক্কর ঘুরিয়ে দেখায় যা খুব আনন্দ দিয়েছে বাচ্চাদের। এছাড়া বিনোদনের জন্য আরও বেশকিছু রাইড আছে যা সময় স্বল্পতার কারণে চড়ে দেখা হয়নি। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এটা খুব ভালো জায়গা।
তারিখ: ৬ ডিসেম্বর, ২০২৫
06/12/2025
Friday Special
Kacchi made by wife
December 05, 2025
28/11/2025
শীতের এক মিষ্টি বিকেলে আমরা ঘুরে এলাম বিজয়াঙ্গন মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে। ছেলেমেয়েরা উন্মুক্ত পরিবেশে খুব আনন্দ করলো। অতপর ঘোরাঘুরি পর্ব শেষ করে কাচ্চি ডাইন,বগুড়া থেকে ডিনার করে সোজা বাসায় ফিরলাম। একটি সফল ট্যূরের পরিসমাপ্তি।
তারিখ: ২৮ নভেম্বর, ২০২৫
23/09/2025
অফিস সহকর্মীদের সাথে ঘুরে এলাম বগুড়া জেলার তুমুল জনপ্রিয় সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে। ইঞ্জিনচালিত বিশাল এক নৌকায় আমরা প্রায় ৩০ জন আনুমানিক চার ঘন্টা নদীতে ভ্রমণ করেছি। কালিতলা ঘাট থেকে যাত্রা শুরু করে আমাদের গন্তব্য ছিল ইছামারা পর্যটন কেন্দ্র পর্যন্ত। ওখানে পৌছে আধা ঘন্টা ঘোরাঘুরি করে পুনরায় নৌকায় উঠে ফেরত এসেছি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছিল তখন। মাঝ নদীতে যতদূর চোখ যায়, একমাত্র আমাদের নৌকা ছাড়া আর কোন জনমানুষ ছিল না। এ ছিল এক অন্যরকম অনুভূতি! এটা ছিল আমার জীবনে সবচেয়ে দীর্ঘতম নৌভ্রমণ।
তারিখ: ১৩ সেপ্টেম্বর, ২০২৫
29/08/2025
সমতলের চা বাগানে একদিন
২৩ আগস্ট, ২০২৫
24/08/2025
দেশের সর্ব উত্তরের স্থানে পা রাখলাম।
তারিখ: ২৩ আগস্ট, ২০২৫ ।
20/08/2025
Attended a workshop for Engineers of Bogura Zone hosted by BSRM company. While attending, I suddenly discovered one of my friend was also present. The workshop ended with a gala dinner followed by lectures of renowned Engineering Professionals.
Date: 20th August, 2025