ডায়েরি

Website

ডায়েরি জীবনের গল্প, ডায়েরির পাতা।

Shout out to my newest followers! Excited to have you onboard! Asif Noor Cox's Bazar, Liakat Mohammed, Sumaiya Islam, Sh...
23/09/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Asif Noor Cox's Bazar, Liakat Mohammed, Sumaiya Islam, Shishir Gilbert Gomes, MD Shamim Hossain, Jannatun Akter Shila Chowdhury, Sultan Mahmud, ভদ্র ছেলে, খাঁজা গরীবে নেওয়াজ, Alkho Gazi, Pagol Chele, HN Sourov Ahmed, Rocky Stan, মাহাবুর রহমান, Nahid Islam, Nayeem Us Samad Chowdhury

একটি আইফোনের দাম কি একটি ১৩ বছরের শিশুর তাজা প্রাণের চেয়েও বেশি? 🖤💔শুক্রবার বিকেলে মায়ের আইফোনটি হাতে নিয়ে বন্ধুদের সঙ্গ...
20/09/2026

একটি আইফোনের দাম কি একটি ১৩ বছরের শিশুর তাজা প্রাণের চেয়েও বেশি? 🖤💔

শুক্রবার বিকেলে মায়ের আইফোনটি হাতে নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল অপ্রতিম। হাসিমুখের সেই কিশোরটি হয়তো জানতও না—নিজ পায়ে হেঁটে বাড়ি থেকে বের হওয়াটাই ছিল তার শেষবার।

রাত গভীর হলো, চারপাশ নিস্তব্ধ হয়ে এলো; কিন্তু অপ্রতিম আর বাড়ি ফিরল না। কোটবাড়ি বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির এই শিশুটির অপেক্ষায় তার মা নাহিদা বেগমের (শিক্ষক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়) সেই রাতটি কীভাবে কেটেছে, তা কোনো মায়ের পক্ষেই কল্পনা করা সম্ভব নয়।

অবশেষে শনিবার দুপুরে লালমাই পাহাড় সংলগ্ন একটি নির্জন জঙ্গল থেকে উদ্ধার হয় অপ্রতিমের মরদেহ। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। আর যে ফোনটি নিয়ে সে বের হয়েছিল, সেটিও পাওয়া যায়নি।

একটি মোবাইল ফোনের জন্য কীভাবে একটি নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নেওয়া হতে পারে?

আমরা কি এমন এক সমাজের দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে অপরাধীর মনে মানুষের জীবনের প্রতি কোনো ভয় বা মূল্যবোধ নেই? আর কত মায়ের বুক খালি হলে আমাদের বিবেক জাগবে?

ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত, জড়িতদের আইনের আওতায় আনা এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানাই।

অপ্রতিমের জন্য ন্যায়বিচার চাই। 🖤
একটি শিশুর জীবন কোনো মোবাইল ফোনের চেয়ে কখনোই মূল্যহীন হতে পারে না।

#ডায়েরি #ন্যায়বিচার

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প...
21/02/2026

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

মাননীয় প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া হয়।

পরে বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিসভার সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এর পরেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান পরিবারের সদস্যবর্গকে নিয়ে শহীদ মিনারে পুনরায় পুস্পস্তবক অর্পণ করেন।

Address

Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share