Mir Shahe Alam MP's Fans Club

Mir Shahe Alam MP's Fans Club

Share

মীর শাহে আলম, এমপি, ফ্যান পেজ

11/05/2026

মীর শাহে আলম এর অগ্নিঝড়া
বক্তৃতা












Part 17

11/05/2026

বগুড়ার শিবগঞ্জের কিচকের মল্লিক পাড়া গ্রামের মসজিদের অনুদানকৃত ৫ লক্ষ টাকার অনুদান এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের থেকে গ্রহন করেন মল্লিকপাড়া মসজিদের সভাপতি রমজান আলী রিপন, ও মসজিদ কমিটির অন্যতম সদস্য শাহাজাদা সরকার

মসজিদ কমিটি এবং মল্লিকপাড়া গ্রামের সকল মুসল্লীদের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি

সোমবার ১১ ই মে ২০২৬ইং









11/05/2026

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সভায় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পরে তিনি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় অংশগ্রহণ করে দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।






11/05/2026

অনেক সুন্দর বক্তব্য দিলেন প্রিয় লিডার জননেতা প্মীর শাহে আলম

Photos from Mir Shahe Alam MP's Fans Club's post 10/05/2026

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

ঢাকা-০৯ মে-২০২৬, শনিবার:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি শিক্ষার্থীদের শুধু লেখাপড়ায় নয়, শারীরিক সুস্থতাতেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। শনিবার (৯ মে) বারিধারা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ইঞ্জিনিয়ার এম এ রশিদ ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ফলাফল যাই হোক না কেন, শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে। তিনি শিক্ষা খাতে ইঞ্জিনিয়ার এম এ রশিদ ফাউন্ডেশনের অবদানের প্রশংসা করেন।

তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটির ৮০ শতাংশ শিক্ষক নারী, যা নারীর ক্ষমতায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এছাড়া তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে।
মীর শাহে আলম বলেন, শ্রেণিকক্ষের পড়াশোনার পাশাপাশি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও ব্যায়ামের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি দেশব্যাপী খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের বিষয়েও কথা বলেন।

অনুষ্ঠানে মোট ৪৫ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ২২ জন, সাধারণ গ্রেডে ১৩ জন এবং প্রতিষ্ঠান কোটায় ১০ জন শিক্ষার্থী পুরস্কৃত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি শিক্ষা ও কল্যাণমূলক কর্মকাণ্ডে স্কুলটির উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ পয়েন্ট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কর্ণফুলী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ। পুরস্কার বিতরণ ও ফটোসেশন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।




08/05/2026

মোকামতলা উপজেলা হওয়ায় আনন্দ মিছিল ও আলোচনা সভা











#শিবগঞ্জ

Photos from Mir Shahe Alam MP's Fans Club's post 08/05/2026

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এমপি।

০৮ মে-২০২৬, শুক্রবার, সকাল ১১ টায় বাংলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি।







#শিবগঞ্জ

08/05/2026

জনবান্ধব, কর্মীবান্ধব মীর শাহে আলম এর নামে কুৎসা রটানোর জন্য যারা উঠে পড়ে লেগেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই,

বিগত ১৭ বছর যিনি শিবগঞ্জ উপজেলাএর বিএনপির রাজনীতির অভিভাবকের দায়িত্ব পালন করে দলের নেতাকর্মীদের চরম সংকটাপন্ন সময়েও চাঙ্গা করে রেখেছিলেন, দুঃসময়ে রাজপথে লড়াই সংগ্রাম করে জেল জুলুম নির্যাতন সহ্য করেছেন। তখন কোথায় ছিলেন আপনারা? কে ছিল তখন রাজপথে? শিবগঞ্জ উপজেলার আপামর জনগণ তা খুব ভালোভাবেই জানে।
দলের জন্য আত্মনিবেদিত সেই নেতার বিরুদ্ধে মিথ্যাচারিতা করতে আপনাদের এতটুকু হৃদয় কাঁপে না?
মনে রাখবেন আজকের মীর শাহে আলম শিবগঞ্জ উপজেলা বাসির কষ্টের ফসল।

নিজেদের এলাকার উন্নয়নের জন্য হলেও মীর শাহে আলমকে কাজ করতে দিন। অপপ্রচার থেকে বিরত থাকুন। এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ, কর্মসংস্থান, সকল বিষয়ে যার ঐকান্তিক প্রচেষ্টায় উন্নয়নের ধারা উন্মোচিত হচ্ছে। তাকে কাজ করতে দিন।







07/05/2026

ৃদ্ধি:

নিকার বৈঠকে অনুমোদন, বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় যুক্ত হলো আরও ৮ এলাকা

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ পৌরসভার পরিধি আরও সম্প্রসারিত হয়েছে। ০৭ মে-২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিত নিকার বৈঠকে বগুড়া সিটি কর্পোরেশন ও মোকামতলা উপজেলাসহ ৫ টি নতুন উপজেলা গঠনের পাশাপাশি 'খ' শ্রেণীর শিবগঞ্জ পৌরসভায় নতুন করে আরও ৮টি এলাকা অন্তর্ভুক্তির প্রস্তাব অনুমোদন করে সম্প্রসারণ করা হয়েছে। এ সিদ্ধান্তে শিবগঞ্জ পৌরসভা এলাকায় আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

নতুন যুক্ত হওয়া এলাকাগুলো হলো— পশ্চিম জাহাঙ্গীরাবাদ, জাহাঙ্গীরাবাদ, চাঁদনিয়া শিবগঞ্জ, উথলী, নারায়ণপুর, সন্যাসী ধোন্দাকোলা মৌজা ও আঁচলাই ও নাটমরিচাই মৌজার বাকি অংশ।

স্থানীয়দের মতে, পৌরসভার পরিধি বৃদ্ধি পাওয়ায় নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে নাগরিক সুবিধা, অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ, ড্রেনেজ, স্যানিটেশন ও পৌরসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণের মাধ্যমে শিবগঞ্জ পৌরসভা উত্তরাঞ্চলের একটি আধুনিক ও উন্নত পৌর এলাকায় রূপ নিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। সংযুক্ত নতুন এলাকাকে পৌরসভার ৯ নং ওয়ার্ডে পুর্নবিন্যাস করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, শিবগঞ্জ পৌরসভা সম্প্রসারণের বিষয়টি অনুমোদন করায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি শিবগঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর মাধ্যমে শিবগঞ্জের সার্বিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হলো।

এদিকে শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি ও সম্ভ্যব্য মেয়র প্রার্থী খালিদ হাসান আরমান বলেন, পৌরসভা সম্প্রসারিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে নতুন যুক্ত হওয়া এলাকার জনগণকে প্রাণঢালা অভিনন্দন জানাই।

নিকার বৈঠকের মোকামতলা নতুন উপজেলা ও শিবগঞ্জ পৌরসভাকে সম্প্রসারিত হওয়ার সিদ্ধান্তকে বগুড়া-২ নির্বাচনী এলাকার জনগণ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন।

#শিবগঞ্জ









Want your business to be the top-listed Government Service in Bogura?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Sibganj
Bogura