Govt. Model Girls' High School

Call Website Contact the organization

Govt. Model Girls' High School This page is about Govt. Model Girls' High School, Brahmanbaria. The page will arrange and display different activities organized by the school.

24/10/2026

২০২৭ শিক্ষাবর্ষে ভর্তির ব্যাপারে কিছু কথা।

গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিতঐতিহ্...
17/10/2026

গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়ায় ছয়তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ঐতিহ্যবাহী গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়ার নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নতুন একাডেমিক ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান অনুষ্ঠানটিকে আরও আনন্দময়, তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় করে তোলে।
#অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব খাইরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী জনাব ইঞ্জিনিয়ার খন্দকার নাজমুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাহমুদা জাহান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র জনাব হাফিজুর রহমান মোল্লা কচি, পৌর কলেজের সভাপতি জনাব মমিনুল হক, আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব রাশেদ কবীর আখন্দ এবং রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সেক্রেটারি জনাব মোঃ মিজানুর রহমান।
এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলা ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণ ও প্রাণবন্ত হয়ে ওঠে।
#পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও স্বাগত বক্তব্য
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে বিদ্যালয়ের ছাত্রী জয়নব খন্দকার। এরপর পবিত্র গীতা থেকে পাঠ করে ছাত্রী অর্পা মিত্র ভৌমিক।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আবদুল লতিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ গিয়াস উদ্দিন মৃধা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই ছাত্রী সাদিয়া তাবাসসুম রেজা ও তাসফিয়া তাসমি বক্তব্য প্রদান করে। এ ছাড়া অর্পা মিত্র ভৌমিক জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ আবৃত্তি করে উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
#মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা
বিদ্যালয়ের সংগীত শিক্ষক জনাব মনিকা আচার্যের নেতৃত্বে বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের সদস্যরা জাতীয় সংগীত ও বিদ্যালয়ের থিম সং পরিবেশন করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের ছাত্রীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশনা উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও দর্শকদের আনন্দিত করে।
#কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান। শিক্ষাক্ষেত্রে মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ অনুষ্ঠানে সম্মাননা লাভ করে—
🔹 প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৩৩ জন শিক্ষার্থী।
🔹 জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ২৭ জন শিক্ষার্থী।
🔹 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ও বৃত্তিপ্রাপ্ত ৫৪ জন শিক্ষার্থী।
১৯৬৭ সালের কৃতি প্রাক্তন শিক্ষার্থী জনাব নাসিমা বানু।
সব মিলিয়ে মোট ১১৪ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।
শিক্ষার্থীদের এই অর্জন বিদ্যালয়ের জন্য গৌরব ও আনন্দের। তাদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অধ্যবসায়ী, আত্মবিশ্বাসী ও স্বপ্নপূরণে অনুপ্রাণিত করবে বলে আমরা আশাবাদী।
#নতুন ভবন, নতুন সম্ভাবনা
একটি আধুনিক ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ভবন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে সহায়ক হবে—এমন প্রত্যাশা আমাদের।
অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তোলার জন্য উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া এগিয়ে যাক জ্ঞান, মেধা, সৃজনশীলতা ও সাফল্যের পথে।
#একাডেমিকভবনউদ্বোধন #কৃতীশিক্ষার্থীসংবর্ধনা #শিক্ষারউন্নয়ন #শিক্ষার্থীদেরসাফল্য

ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ উপলক্ষে নোটিশ
16/10/2026

ছয়তলা একাডেমিক ভবন উদ্বোধন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ উপলক্ষে নোটিশ

বার্ষিক ও নির্বাচনি পরীক্ষা সংক্রান্ত জরুরী নোটিশ
07/10/2026

বার্ষিক ও নির্বাচনি পরীক্ষা সংক্রান্ত জরুরী নোটিশ

টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের সুবর্ণ সুযোগ! আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্তগভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবা...
19/09/2026

টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণের সুবর্ণ সুযোগ!
আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত
গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হবে টেলিস্কোপের মাধ্যমে আকাশ পর্যবেক্ষণ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রী ও প্রাক্তন ছাত্রীসহ সকলের জন্য এই আয়োজন উন্মুক্ত।
চোখের সামনে টেলিস্কোপে দেখুন মহাকাশের বিস্ময়, জানুন আকাশের রহস্য এবং নতুন করে আবিষ্কার করুন আমাদের অসীম মহাবিশ্ব।
চলে আসুন সবাই—
আকাশ দেখার এই সুন্দর সুযোগটি হাতছাড়া করবেন না।
স্থান: গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া
সময়: সন্ধ্যা ৬টা–৭টা

মাননীয় এমপি জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মহোদয়ের হাতে বৃক্ষরোপণ—সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে গভ. মডেল গার্লস...
15/09/2026

মাননীয় এমপি জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল মহোদয়ের হাতে বৃক্ষরোপণ—সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে গভ. মডেল গার্লস হাই স্কুল
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি’ বাস্তবায়নের অংশ হিসেবে গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি (ব্রাহ্মণবাড়িয়া-৩) ও সভাপতি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সভাপতিত্ব করেন জনাব মাহমুদা জাহান, উপজেলা নির্বাহী অফিসার, সদর, ব্রাহ্মণবাড়িয়া।
অতিথিবৃন্দ বিদ্যালয়ে আগমন করলে প্রধান ফটকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আবদুল লতিফের নেতৃত্বে ছাত্রীদের পক্ষ থেকে তাঁদের ফুলেল অভ্যর্থনা জানানো হয়।
প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে বৃক্ষরোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি মানুষের জীবন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় জেলা পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি প্রথম শ্রেণির কচি শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটান। প্রিয় অতিথিকে কাছে পেয়ে ছোট্ট শিশুরা আনন্দে মেতে ওঠে—মুহূর্তটি হয়ে ওঠে অত্যন্ত প্রাণবন্ত ও আনন্দময়।
একটি গাছ মানে শুধু একটি চারা নয়—একটি নির্মল ভবিষ্যতের প্রতিশ্রুতি।
আসুন, নিজের জন্য, আগামী প্রজন্মের জন্য এবং দেশের জন্য বেশি বেশি বৃক্ষরোপণ করি।
#বৃক্ষরোপণ #এমপিমহোদয় #সবুজবাংলাদেশ #পরিবেশরক্ষা #গভমডেলগার্লসহাইস্কুল #ব্রাহ্মণবাড়িয়া

NOTICE: Kennedy-Lugar Youth Exchange and Study (YES) Program (Spring Semester 2027)Govt. Model Girls' High School, Brahm...
14/09/2026

NOTICE: Kennedy-Lugar Youth Exchange and Study (YES) Program (Spring Semester 2027)
Govt. Model Girls' High School, Brahmanbaria
​Attention students of Class 8, Class 9, and Class 10!
​Applications are invited from interested students for the prestigious Kennedy-Lugar Youth Exchange and Study (YES) Program (Spring Semester 2027), funded by the U.S. Department of State and administered by iEARN-Bangladesh.
​This program offers high school students a unique opportunity to live and study in the United States for one semester fully funded!
Key Eligibility Criteria:
​Date of Birth: Must be born between January 15, 2010, and January 15, 2012.
​Academic Record: Minimum average of B (50%) or better without any failing grades in any individual subject across the last 3 academic years (2024, 2025, and 2026).
​Gap/Repeated Year: Must not have a gap year or repeated year of study in the last 3 academic years.
Application Process & Deadline:
​Online Application Website: www.iearnbd.org
​School Registration Deadline: Interested and eligible students must complete their preliminary online application and submit their information to the school authority by September 16, 2026.
​Note: The official preliminary application online deadline is September 23, 2026 (4:00 PM).
​For any details or queries, please visit the official website or contact iEARN-Bangladesh directly at [email protected].
​MD ABDUL LATIF
Headmaster
Govt. Model Girls' High School, Brahmanbaria

গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়ার দশম শ্রেণী খ শাখার ছাত্রী অর্পা মিত্র ভৌমিক, মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায...
14/09/2026

গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়ার দশম শ্রেণী খ শাখার ছাত্রী অর্পা মিত্র ভৌমিক, মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় সারা বাংলাদেশের মধ্যে সিনিয়র গ্রুপে top 5 এ জায়গা করে নিয়েছে। বর্তমানে টিভি রাউন্ডে অবস্থান করছে। সে সকলের কাছে আশীর্বাদ প্রার্থী।

গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া এর ১০ম শ্রেণি খ শাখার শিক্ষার্থী অর্পা মিত্র ভৌমিক আগামী ১১/০৯/২০২৬ তারিখ রোজ ...
09/09/2026

গভ. মডেল গার্লস হাই স্কুল, ব্রাহ্মণবাড়িয়া এর ১০ম শ্রেণি খ শাখার শিক্ষার্থী অর্পা মিত্র ভৌমিক আগামী ১১/০৯/২০২৬ তারিখ রোজ শুক্রবার মার্কস অলরাউন্ডার আয়োজিত প্রতিযোগিতায় উপজেলা,জেলা,বিভাগ অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছে।

নির্বাচনি পরীক্ষা ২০২৬ এর সময়সূচি
06/09/2026

নির্বাচনি পরীক্ষা ২০২৬ এর সময়সূচি

Address

Halderpara
Brahmanbaria
3400

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 17:00

Telephone

+8801309103225

Alerts

Be the first to know and let us send you an email when Govt. Model Girls' High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Govt. Model Girls' High School:

Shortcuts

Share