16/04/2023
Alhamdulillah
গরু পালন এবং খামার ম্যানেজমেন্ট
We are a cattle based farm that are trying to supply the best cows in chandpur. We also aim to produ
16/04/2023
Alhamdulillah
গরু পালন এবং খামার ম্যানেজমেন্ট
গবাদি পশু পালন যেমন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তেমনি বাড়ছে খামার ও খামারীর সংখ্যা। কিন্তু খামার ব্যবস্থাপনার আধুনিকিকরনের চিত্র বাংলাদেশের এক এক প্রান্তর এক এক রকম। তবে সারা বাংলাদেশের খামারীদের একত্র করে আধুনিক খামার ব্যবস্থাপনার বিকাশ কল্পে কাজ করছে একটি সংগঠন। বছরের বিভিন্ন সময় বন্যা, জলাবদ্ধতা কিংবা অন্য প্রাকৃতিক দূর্যোগের কারণে গোখাদ্যের অভাব দেখা দিতে পারে। দূস্প্রাপ্য হয়ে উঠতে পারে চারণ ভূমি কিংবা গবাদি পশুর সবচেয়ে প্রয়োজনীয় খাদ্য ঘাস। তবে এই ঘাস বা ঘাস জাতীয় উদ্ভিদের সাইলাস তৈরী করে তা সংরক্ষণ করা যায় ২ বছর পর্যন্ত এবং এই খাবারে পুষ্টি মানের ঘাটতি হয়না একটুও। সাইলাস তৈরীর বিভিন্ন করন-কারন উঠে এসেছে এই পর্বে।
Join Our Group
https://www.facebook.com/groups/2856988164520310
গুরু পালনের মাত্র কয়েকটি কারণ ধারণা নিন | প্রিয় বন্ধুগণ আমি কোন ডাক্তার না আমার নিজস্ব খামারের অভিজ্ঞতা বলার চেষ্টা করলাম ভালো লাগলে গ্রহণ করুন না লাগলে এড়িয়ে চল ধন্যবাদ সকলকে |
31/01/2023
গরুর খাবার নিয়ে পোস্টের পর অনেকেই ইনবক্সে, কমেন্টে ইউএমএস নিয়ে জানতে চেয়েছেন তাই আজ ইউএমএস তৈরির নিয়ম তুলে ধরলাম।
[গরু - ছাগল পালন কিংবা আধুনিক কৃষি নিয়ে নিত্য-নতুন আপডেট পেতে আমার আইডিটাকে ফলো দিয়ে রাখুন প্লিজ]
ইউএমএস কি? ( UMS) ইহা তৈরির নিয়মঃ
আমাদের দেশের গবাদি পশুর প্রধান খাদ্য হল খড়। কিন্তু খড়ের পুষ্টিমান খুবই কম। তাই খড়ের পুষ্টিমান বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনষ্টিটিউই দীর্ঘ গবেষণা ও কৃষক পর্যায়ে যাচাই করে দেশে প্রাপ্ত খড়, ইউরিয়া ও চিটাগুড়ের মিশ্রণে তৈরী করেছে ইউএমএস গো-খাদ্য প্রযুক্তিটি।
এটি ইউরিয়া, মোলাসেস এবং খড় (স্ট্র) এর একটি মিশ্রিত খাবার যা গরুকে প্রতিদিন শুকনা খড়ের পরিবর্তে চাহিদামত খাওয়ানো যায়।
• ইউ,এম,এস তৈরীর প্রথম শর্ত হল এ উপাদনগুলির অনুপাত সর্বদা সঠিক রাখতে হবে অর্থাৎ ১০০ ভাগ ইউএমএস এর শুষ্ক পর্দাথের মধ্যে ৮২ ভাগ খড়, ১৫ ভাগ মোলাসেস এবং ৩ ভাগ ইউরিয়া থাকতে হবে।
• সহজ ভাষায় যতটুকু খড় মিশ্রিত করব তার অর্ধেক পরিমাণ পানি, পানির অর্ধেক পরিমাণ মোলাসেস/ নালী/ চিটা এবং প্রতি কেজি খড়ের জন্য ৩০ গ্রাম ইউরিয়া নিতে হবে।
• যেমন ১০ কেজি খড়ের জন্য ৫ লিটার পানি, ২.৫ কেজি মোলাসেস এবং ৩০০ গ্রাম (১০x৩০গ্রাম) ইউরিয়া লাগবে।
• প্রথমে খড়, মোলাসেস ও ইউরিয়ার পরিমাণ মেপে নিতে হবে।
• মোলাসেস ও ইউরিয়া ওজনের পর প্রয়োজন মত পরিস্কার পানিতে এমনভাবে মিশাতে হবে যাতে সম্পূর্ণ দ্রবণটুকু খড়ের সাথে সহজে মিশানো যায়।
• শুকনো খড় পলিথিন বিছানো বা পাকা মেঝেতে সমভাবে বিছিয়ে ইউরিয়া মোলাসেস দ্রবণটি আস্তে আস্তে ঝরনা বা হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে এবং সাথে সাথে খড়কে উল্টিয়ে দিতে হবে যাতে খড় দ্রবণ চুষে নেয়।
এভাবে স্তরে স্তরে খড় সাজাতে হবে এবং ইউরিয়া মোলাসেস দ্রবণ সমভাবে মিশিয়ে নিতে হবে।
তৈরিকৃত মোলাসেস ভালোভাবে সংরক্ষণ করতে যাতে এর খাদ্য গুণ বজায় থাকে।
কষ্ট করে পুরোটা পড়ার জন্য ধন্যবাদ।
গরু পালন এবং খামার ম্যানেজমেন্ট
গরু পালন এবং খামার ম্যানেজমেন্ট
এরে কুম টা করবেন কে? 😄😄
13/01/2023
জুম্মা মোবারক 😍
⭕আমার এক সহকর্মীর খালুর তিনটা শিপ এক দিনে ডুবে যায় । ঐ তিনটা শিপ উঠাতে গিয়ে যা ব্যাংকে জমা ছিল তাও গেল । কিন্তু একটা শিপও উদ্ধার হলো না । একজন কোটিপতি এক নিমিষেই নি:স্ব !
⭕চাঁদপুরের এক ধনাঢ্য ব্যক্তি এখন নামাজ শেষে মসজিদের সামনে মুখ ঢেকে হাত পাতে । শুধুই হাত পেতে থাকে , লজ্জায় মুখে কিছু বলে না । সারাজীবন মানুষকে দেয়া হাত দুটো এখন মানুষের কাছে হাত পাতে । সব ভাঙতে ভাঙতে শেষমেষ ভিটে মাটিও গিলে ফেলে রাক্ষুসে নদী ।
⭕রোড এক্সিডেন্টে এক মাইক্রো বাসের সবাই স্পট ডেথ । গাড়ীতে ছিল স্বামী, স্ত্রী আর তাদের একমাত্র ছেলে, মাত্র ভার্সিটি পাশ করলো । ছেলেকে বিয়ে করাবে, মেয়ে দেখতে বাড়ী যাচ্ছিল । ঢাকা শহরের পাঁচ তলা বাড়ীটির সব মালিক এখন কবরে । আত্নীয় স্বজনে এখন বাড়ীর দখল নিয়ে মারামারি । কার বাড়ি কে দখল নেয় !
⭕রফিক সাহেব খুব হিসাবী লোক । সারাটা জীবন প্ল্যান মাফিক চলেছেন । বুড়ো বয়সে চিকিৎসার জন্য যে হেলথ ইন্সুরেন্স করে রেখেছিলেন সেটাতেও কাজ হলো না । এমন অসুখ ধরা পড়েছে যে, সব টাকা শেষ । এখন বাড়ী বিক্রি করতে গিয়ে বিপত্তি । ছেলেরা দিবে না । বুড়ো মানুষ বাঁচবে আর কত দিন, বাড়ী বিক্রি করে সব পথে বসবে নাকি !
এরকম কত ঘটনা আমাদের সবার সামনে ঘটে যাচ্ছে ।
⭕আমরা দেখছি আর চোখ বন্ধ রেখে ব্যাংক ভরছি । নিরাপদ ভবিষ্যতের জন্য কতই না পেরেশান আমরা !
অথচ সম্পদ কখনই ভবিষ্যত নিরাপত্তার গ্যারান্টী নয় । আমরা জানি কিন্তু মানি না ।
⭕সবচেয়ে রুঢ় বাস্তবতা হচ্ছে, যে যত বেশী সম্পদের উপর ভর করে বাঁচতে চায়, আল্লাহ তাকে তত বেশী তার সম্পদের উপর নির্ভরশীল করে দেন ।
⭕আপনি পরিশ্রম, মেধা আর শিক্ষার জোরে আজ এত উপরে, এ ধারণাটা ভূল । আমরা ভূলে যাই আল্লাহর দয়ার কথা । আমার চেয়ে কত যোগ্যতা সম্পন্ন মানুষ আমার চেয়ে কত নীচে পড়ে আছে !
⭕সকালে স্কুলে বাচ্চাকে নামিয়ে দেয়ার পথে, গাড়ীর গ্লাস নামিয়ে , ছুটে আসা সম বয়সী ছেলেটাকে আপনার ছেলে যে ভিক্ষেটা দেয়, ঐ ভিক্ষেটা নেয়ার জন্য আপনার ছেলেও ছুটে আসতো পারতো । এবং বর্তমান অবস্হা থেকে ঐ অবস্হাতে ফেলতে খুব বেশী সময় লাগবে না যদি তিঁনি চান । আমরা অহংকার করি, আর আমরা ভুলে যাই ।
⭕বেশীর ভাগ সম্পদশালীরা, যিনি দিয়েছেন তাঁকে ভুলে গিয়ে সম্পদ আকঁড়ে ধরে বাঁচতে চায় । অকৃতজ্ঞতা আর অহমিকায় ভোগে ।
⭕অথচ দরিদ্র আর পিছিয়ে পড়ারাই আল্লাহকে বেশী ডাকে, বিনয় আর ভরসা করে শুধুই আল্লাহর ।
মানুষ বড়ই অকৃতজ্ঞ।
সংগৃহীত
ভুট্টা রোপন পক্রিয়া। ও সার প্রয়োগ।
18/12/22 Video
গরু পালন এবং খামার ম্যানেজমেন্ট join our group
আসসালামু আলাইকুম