নবীন সমাজ কল্যাণ পরিষদ Nobin Somaj Kalyan Porishad

নবীন সমাজ কল্যাণ পরিষদ Nobin Somaj Kalyan Porishad

Share

Our organization started in 2015. Founder of the organization: MD DELOWAR HOSSAIN GAZI. Director: MD MONIR HOSSAIN.

We all work together for the development of the area,

08/05/2026

📢 হাইমচরের সকল সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতি আহ্বান

প্রিয় ভাই ও বন্ধুগণ,
দীর্ঘদিন ধরে হাইমচর উন্নয়ন থেকে বঞ্চিত। কর্মসংস্থান, শিল্পায়ন ও অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়ন এখন সময়ের দাবি।

মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আমরা চাই— হাইমচরের সকল সংগঠন একসাথে ঐক্যবদ্ধভাবে আমাদের ন্যায্য দাবি তুলে ধরুক। এটি কোনো একক সংগঠনের বিষয় নয়, এটি পুরো হাইমচরবাসীর অধিকার ও ভবিষ্যতের প্রশ্ন।

তাই হাইমচরের সকল সামাজিক, মানবিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মানিত সদস্যদের প্রতি অনুরোধ—
আসুন, দল-মত নির্বিশেষে আমরা সবাই এক কাতারে দাঁড়াই এবং একসাথে আওয়াজ তুলি—

✊ “হাইমচরে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়ন চাই!”

আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাই পারে হাইমচরের উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করতে।

ধন্যবাদান্তে,
নবীন সমাজ কল্যাণ পরিষদ
হাইমচর, চাঁদপুর

08/05/2026

📢 সবার দৃষ্টি আকর্ষণ করছি

মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে আমাদের প্রিয় হাইমচরের দীর্ঘদিনের অবহেলা, উন্নয়ন বঞ্চনা ও প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়নের দাবিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

হাইমচরের মানুষের ভবিষ্যৎ, কর্মসংস্থান ও এলাকার উন্নয়নের স্বার্থে এবার আমাদের দাবি জোরালোভাবে তুলে ধরার সময় এসেছে। তাই “নবীন সমাজ কল্যাণ পরিষদ”-এর সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সচেতন তরুণদের অনুরোধ করা যাচ্ছে— সকলে একসাথে উপস্থিত থেকে আমাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান গ্রহণ করুন।

✊ আমাদের দাবি একটাই:
“হাইমচরে প্রস্তাবিত ইপিজেড বাস্তবায়ন চাই!”

আসুন, হাইমচরের উন্নয়ন ও আগামী প্রজন্মের ভবিষ্যতের জন্য আমরা সবাই এক কাতারে দাঁড়াই।


নবীন সমাজ কল্যাণ পরিষদ
হাইমচর, চাঁদপুর

Photos from নবীন সমাজ কল্যাণ পরিষদ Nobin Somaj Kalyan Porishad's post 08/05/2026

মাননীয় সংসদ সদস্য Farid Ahmed Manik হাইমচর উপজেলা বাসীর পক্ষ থেকে বিনীতভাবে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৬ তারিখে চাঁদপুর আগমন উপলক্ষ্যে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এই অঞ্চলের সার্বিক অগ্রগতি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে নিম্নোক্ত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিম্নোক্ত বিষয়গুলো তুলে ধরার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি—

১. হাইমচর ইকোনমি জোন / ইপিজেড বাস্তবায়ন:
বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হাইমচর ইকোনমি জোন (EPZ) দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

২. রিভার ড্রাইভ প্রকল্প বাস্তবায়ন:
হাইমচর উপজেলার চরভৈরবী থেকে চাঁদপুর পর্যন্ত প্রস্তাবিত রিভার ড্রাইভ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে যোগাযোগ ও পর্যটন উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ করা হলো।

৩. চাঁদপুর–হাইমচর ৪০ ফুট প্রশস্ত উন্নত সড়ক ও বাস সার্ভিস চালুকরন:
চাঁদপুর পুরানবাজার ব্রিজ থেকে হাইমচর উপজেলা সদর পর্যন্ত ৪০ ফুট প্রশস্ত আধুনিক সড়ক নির্মাণের অনুমোদন প্রদান এবং একই সাথে চাঁদপুর–হাইমচর রুটে নিয়মিত বাস সার্ভিস চালু করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাচ্ছি।

৪. শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালুকরন:
হাইমচর উপজেলা থেকে চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এবং চাঁদপুর মহিলা কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে নিয়মিত ফ্রি বাস সার্ভিস চালু করার দাবি জানানো হচ্ছে।

৫. ৫০ শয্যা বিশিষ্ট হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালুকরন:
দীর্ঘ পাঁচ বছর ধরে অপেক্ষমাণ ৫০ শয্যা বিশিষ্ট হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন দ্রুত চালুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান এবং প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

উপরোক্ত দাবিসমূহ বাস্তবায়িত হলে হাইমচর উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং অঞ্চলটি একটি আধুনিক ও উন্নয়নশীল জনপদে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি।
অতএব, জনস্বার্থে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সদয় বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

02/05/2026

🎉 এক যুগ পূর্তি 🎉

আলহামদুলিল্লাহ!
মানব সেবার অঙ্গীকার নিয়ে শুরু হওয়া আমাদের সংগঠন আজ অতিক্রম করেছে গৌরবের এক যুগ (১২ বছর)।

এই পথচলায় যারা পাশে ছিলেন—সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সহযোগীদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি।

🤝 আসুন, একসাথে এগিয়ে যাই

Music: AI Generated by Faruk Hossain
Lyrics: Faruk Hossain

Photos from নবীন সমাজ কল্যাণ পরিষদ Nobin Somaj Kalyan Porishad's post 27/02/2026

পবিত্র মাহে রমজান উপলক্ষে নবীন সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার ও ঈদ প্যাকেজ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
মানবতার কল্যাণে এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই আয়োজনের মূল লক্ষ্য ছিল—যেন রমজানের রহমত ও ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছে যায়। আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের অক্লান্ত পরিশ্রম, শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা এবং দাতাদের আন্তরিক সমর্থনে অসংখ্য পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঈদ উপহার।
আমরা বিশ্বাস করি, সমাজের সামর্থ্যবান মানুষ যদি একসাথে এগিয়ে আসে, তবে অসহায়দের মুখে হাসি ফোটানো অসম্ভব নয়। ছোট ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের পথ তৈরি করে।
সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি—যেন ভবিষ্যতেও মানবতার সেবায় আমরা আরও বড় পরিসরে কাজ করে যেতে পারি।
মানুষের কল্যাণেই আমাদের অঙ্গীকার, মানবতার সেবাই আমাদের প্রেরণা। 🌙🤲

22/11/2025

নবীন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটি দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। মানবতার কল্যাণে নিবেদিত সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। সমাজের উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

জানা যায় ,পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল হওয়ায় মেয়ের বিয়ে সম্পন্ন করা পরিবারটির পক্ষে কঠিন হয়ে পড়েছিল। বিষয়টি জানার পর নবীন সমাজ কল্যাণ পরিষদের সদস্যরা দ্রুত উদ্যোগ নেন এবং সংগঠনের পক্ষ থেকে নগদ সহায়তা প্রদান করেন। এই সহায়তা পেয়ে পরিবারটি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সংগঠনের সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভকামনা জানায়।

নবীন সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, সমাজে যে সব পরিবার বাস্তবে সাহায্যের প্রয়োজন রয়েছে তাদের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম মূল উদ্দেশ্য। মানবতার সেবা, অসহায়দের সহায়তা, শিক্ষার্থীদের সহযোগিতা, সামাজিক উন্নয়ন এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলাই মূল লক্ষ্য।

এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

Photos from নবীন সমাজ কল্যাণ পরিষদ Nobin Somaj Kalyan Porishad's post 26/09/2025

বন্ধুর বন্ধন সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবীন সমাজ কল্যাণ পরিষদকে মানবিক কাজে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সম্মাননা সার্ক প্রদান করা হয়। এ সময় নবীন সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের ফাউন্ডার মেম্বার মো. ওসমান মৃধা।

তার বক্তব্যে তিনি সমাজসেবার গুরুত্ব, মানবতার কল্যাণে একসাথে কাজ করার প্রয়োজনীয়তা এবং আগামী দিনে আরও দৃঢ়ভাবে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এই সম্মাননা কেবল একটি পুরস্কার নয়, বরং মানুষের কল্যাণে অবিচল প্রচেষ্টার প্রতীক এবং ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা।

🙏 আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই বন্ধুর বন্ধন সামাজিক সংগঠনকে এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য। আশা করি, আগামী দিনগুলোতে একে অপরের হাত ধরে আমরা সমাজ ও মানবতার কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারব।

21/07/2025

মাইলস্টোন কলেজে সংঘটিত বিমান দূর্ঘটনায় হতাহত সকলের জন্য দোয়া ও প্রার্থনা। সবার সুস্থতা ও নিরাপত্তা কামনা করছি আল্লাহ সকলকে হেফাজত করুন ।

29/06/2025

সম্প্রতি নবীন সমাজ কল্যাণ পরিষদ একটি মহৎ কাজের দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংগঠনের পক্ষ থেকে এক অসহায় ব্যক্তির মেয়ের বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই নবীন সমাজ কল্যাণ পরিষদের অন্যতম অঙ্গীকার।

বিয়ের মতো গুরুত্বপূর্ণ ও খরচসাপেক্ষ একটি কাজের সময় এমন সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

নবীন সমাজ কল্যাণ পরিষদের এই মানবিক পদক্ষেপ সমাজে সহানুভূতি ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে—এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

📢 সমাজের সকল সচেতন নাগরিকদেরও আহ্বান জানানো হয়েছে,
একসাথে মিলে এই মানবিক যাত্রাকে এগিয়ে নিতে।

Want your business to be the top-listed Government Service in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Deler Bazaar Haimchar, Chandpur
Chandpur