এতদ্দ্বারা প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর কর্তৃক আয়োজিত রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ১৫/০৪/২০২৬ তারিখ বিকাল ৪:০০ টায় অনুষ্ঠিত হবে। উক্ত তারিখ ও সময়ে পুরস্কার বিজয়ীদের প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড়ে জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর, Government Organization, B. T. Road, Shologhor, Chandpur.
12/04/2026
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর কর্তৃক আয়োজিত কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল এতদসঙ্গে প্রকাশ করা হলো। সকল অংশগ্রহণকারী এবং পুরস্কার বিজয়ীদের জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
জরুরি প্রয়োজনে যোগাযোগের নাম ও নম্বর: জনাব মোঃ আনিসুর রহমান, ০১৩১৭৭৭০০৩২।
06/04/2026
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর কর্তৃক কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলার আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।
04/04/2026
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর অদ্য ০৪/০৪/২০২৬ তারিখ থেকে শনি হতে বুধবার সকাল ৯:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত খোলা থাকবে।
26/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, চাঁদপুর কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ, ডিসপ্লে এবং পুরস্কার বিতরণ আয়োজন অনুষ্ঠিত হয় চাঁদপুর স্টেডিয়াম মাঠে। আয়োজনে পুরস্কার বিতরণ অংশে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর কর্তৃক আয়োজিত রচনা, চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতার ২২ জন পুরস্কার বিজয়ীর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ নাজমুল ইসলাম সরকার, বিশেষ অতিথি চাঁদপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান এবং চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
এতদ্দ্বারা ২৬ মার্চ 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস' উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর কর্তৃক আয়োজিত প্রতিযোগিতাসমূহের পুরস্কার বিজয়ী প্রতিযোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ মার্চ ২০২৬ তারিখে সকাল ০৮:০০ টায় বিজয়ীদের পুরস্কার গ্রহণের জন্য চাঁদপুর স্টেডিয়াম, চাঁদপুর উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর: মোঃ আনিসুর রহমান ০১৩১৭৭৭০০৩২।
11/03/2026
২৬ মার্চ 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬' উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার, চাঁদপুর কর্তৃক আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল এতদসঙ্গে সংযুক্ত করা হলো। সকল অংশগ্রহণকারী ও পুরস্কার বিজয়ীদের জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। পুরস্কার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করে জানিয়ে দেওয়া হবে।
10/03/2026
২৬ মার্চ 'মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬' উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর কর্তৃক অদ্য ১০/০৩/২০২৬ তারিখে আয়োজিত রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার কিছু স্থিরচিত্র।
08/03/2026
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর কর্তৃক আগামী ১০/০৩/২০২৬ তারিখে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চাঁদপুর জেলার আগ্রহী সকলকে যোগ্যতা অনুযায়ী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
19/02/2026
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল সংযুক্ত করা হলো। পুরস্কার বিজয়ীদের আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ০৯:৩০টায় পুরস্কার গ্রহণের জন্য চাঁদপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
18/02/2026
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার স্থিরচিত্র। আয়োজনের তারিখ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬।
আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব অমর চন্দ্র দাস, অধ্যাপক, বাংলা বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর। সভাপতিত্বে ছিলেন জনাব উম্মে রায়হানা ফেরদৌস, লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার, চাঁদপুর। আলোচনা সভায় আজকের প্রতিযাগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস এবং এ দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হয়।
05/02/2026
৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগার চাঁদপুর কর্তৃক আয়োজিত প্রতিযোগিতাসমূহের পুরস্কার বিজয়ীদের কিছু স্থিরচিত্র।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Address
Chandpur
Opening Hours
| Monday | 10:00 - 18:00 |
| Tuesday | 10:00 - 18:00 |
| Wednesday | 10:00 - 18:00 |
| Saturday | 10:00 - 18:00 |
| Sunday | 10:00 - 18:00 |
