22/11/2025
উত্তর বালিয়া বাইতুল ফালাহ্ ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্দেশ্যে ওয়াজ ও দোয়া মাহফিল
স্থান : নাজির আলী তালুকদার বাড়ী মাদ্রাসার মাঠ। উত্তর বালিয়া, চাঁদপুর সদর চাঁদপুর
তারিখ ২৯ নভেম্বর ২০২৫ রোজ শনিবার, বিকাল ৩ ঘটিকার সময়
জিকিরের সাথে সবাইকে আসার আমন্ত্রণ রইল।।
19/03/2024
আরবি বারে মাসের নাম।
মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিউল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলক্বদ, জিলহজ্জ।
25/02/2024
আজ পবিত্র শবে বরাত…🌙😇
এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ্ তা'আলা বান্দাদের জন্য
তাঁর অশেষ রহমতের দরজা খুলে দেন।
এই দু’আ কবুলের রাতে মহান আল্লাহ পাক যেনো আমাদের সকলের গুনাহ মাফ করে দেন,আমিন। 🤲🏻📿
23/02/2024
আল্লাহ পাক যদি আমারে টাকা পয়সা দিতে তাহলে অনেক দিনের একটা ইচ্ছা আমার বাড়ির সামনে একটা মসজিদ করতাম
জানিনা সেটা আল্লাহ পাক কবুল করে কিনা
সেই ১০ বছর ধরে সপ্ন দেখি
22/12/2023
#জনসচেতনতার_স্বার্থে_পোস্টটি_শেয়ার_করুন_অনেক_মানুষের_প্রাণ_বাঁচতে_পারে
ছবির ভদ্রলোক পাবনায় ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) এর কামড়ে মৃত্যুবরণ করেন।
এই প্রানঘাতী বিষধর সাপটি আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়েছে পুরো দেশে। ধারনা করা হয়, বন্যার সময় ভারত থেকে ভেসে এসেছে এই সাপ। খুব দ্রুত এবং সংখ্যায় অনেকগুলো করে বাচ্চা দেয়।
কৃষকরা ধান কাটতে যেতে পারছেন না। জীবনের ঝুঁকি নিয়ে কাটতে হচ্ছে। এই সাপের এন্টিভেনম সম্ভবত সব জায়গায় এভেইলেবেল নেই।
সাপটি চেনা সহজ। গায়ে ডায়মন্ড শেপের ছোপ। জায়গা থেকে সহজে নড়ে না। অন্য সাপ পায়ের শব্দ পেলে সরে যায়, এরা সরে না। বিপদ টা এখানেই।
সবাইকে সতর্ক থাকার অনুরোধ।
30/11/2023
আমাদের বসুন্ধরা সিটির শোরুম কিছু দিনের জন্য বন্ধ আছে বসুন্ধরা সিটির মোবাইল মাকেট বেজমেন্টে নিয়ে যাবে।
মাকেট চালু হলে আমাদের ঠিকানা আপনাদের জানিয়ে দিবে
আমাদের যমুনা ফিউচার পার্কের শোরুম খোলা আছে আজকে থেকে সকাল ১১ টা থেকে রাত ৯ টা
বুধবার সাপ্তাহিক ছুটির দিন
যমুনা ফিউচার পার্ক ঠিকানা
লেবেল ৪, ব্লক বি , দোকান ০১৯এফ
জরুরী নাম্বার
০১৭৮৯৮২২২২২
০১৭২০২১১৫৭৭
০১৯১৯২১১৫৭৭
20/07/2023
যখন আমরা যে মুহূর্তের ভেতর দিয়ে সময়কে অতিক্রম করি, সেই মুহূর্তটুকুকেই সত্য মনে হয়। মনে হয়- আর কখনোই বোধয় এই অবস্থার পরিবর্তন হবেনা।
অথচ- একদিন সব বদলে যায়।
জীবনে স্থায়ী বলে কিছু নেই।
15/04/2023
আলহামদুলিল্লাহ......
তাকওয়া মানবসেবা ও সামাজিক সংগঠন এর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন সম্পন্ন হয়েছে।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা সংগঠনের সকল সদস্যদেরকে।
ইনশা-আল্লাহ আগামীতে ভালো ভালো কর্মকাণ্ডের মধ্য দিয়ে সর্বদা আপনাদের পাশে থাকবে আপনাদের এই প্রিয় সংগঠন।
সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি
26/04/2022
সবার কাছে ক্ষমা চাচ্ছি,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এই পবিত্র রমজান মাসে সবার কাছে ক্ষমা চাওয়া সুন্নত। আমাকে ক্ষমা করবেন, যদি আমি আপনাকে জ্ঞাতসারে বা অজান্তে কষ্ট দিয়ে থাকি। আমি যদি কখনো ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আপনাকে উপেক্ষা করে থাকি। আমি যদি কখনও সরাসরি বা অন্য কারো মাধ্যমে আপনার সম্পর্কে খারাপ কিছু বলে থাকি।
বলা হয়েছে, গীবতকারীকে লাইলাতুল কদরে ক্ষমা করা হবে না যতক্ষণ না সে তার কাছে ক্ষমা প্রার্থনা করে।
আমি একজন মানুষ, আমি হয়তো গীবত করেছি বা আপনার সম্পর্কে খারাপ কথা বলেছি তাই আমি বিনীতভাবে আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি।তাই আমাকে ক্ষমা করে দিন।
আমি দুঃখিত, আপনাকে যে সমস্ত ব্যথা দিয়েছি তার জন্য এবং আপনি যদি কোনও দিন কাঁদেন অথবা আমার কারণে খারাপ অনুভব করে থাকেন তার জন্যও। আমাদের আত্মা পরিষ্কার করা ভাল যাতে আমাদের রোজা এবং দোয়া আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) কবুল করেন। আমি আপনার জন্য দোয়া করব, ইন-শা-আল্লাহ।
রাব্বুল আলামীন আমাদের সবাইকে হেদায়াত, ঈমান, তাকওয়া ও সবর দান করুন।
আমীন।
সবাই লেখা গুলো সেয়ার করুন সবাই সবার মতোন মাপ চেয়ে নেন এই বছর রোজা হয়তো আপনার জীবনের শেষ রোজা
03/04/2022
"জনসচেতনতার জন্য এই পোস্ট"
ইফতারির ছবি Facebook পোস্ট না করার জন্য অনুরোধ রইলো...🙏
অনেকের ঘরে নুন,ভাত পানি ছাড়া অন্য কিছু নাও থাকতে পারে...!
আপনার এই ইফতারের পোস্ট দেখে হাজারো মানুষের চোখে পানি আসতে পারে....!!
তাই ইফতারের কোনো ছবি Social media তে পোষ্ট না করার জন্য বিশেষ অনুরোধ রইলো....!!!
আশা করি সবাই বুঝতে পেরেছেন...
এবং আমরা সবাই এটা মেনে চলার চেষ্টা করবো... ইনশাআল্লাহ্ ☺