শিকড় - একটি সামাজিক সংগঠন

শিকড় - একটি সামাজিক সংগঠন

Share

সুষ্টু সমাজ ও সুন্দর পরিবেশ গঠনই আমাদের লক্ষ্য

Photos from শিকড় - একটি সামাজিক সংগঠন's post 27/03/2026

এই বাচ্চাগুলোর কথা কেউ ভাবে? ভোর ৬ টা থেকে ১০/১১ টা পর্যন্ত এই উত্তপ্ত গরমে কিভাবে থাকে ওরা।

হ্যাঁ, আমরা ভাবি। তাইতো ২০১১ সালের ১৬ই ডিসেম্বর থেকে শুরু করে আজ অবদি শিকড় - একটি সামাজিক সংগঠন এর বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

জানি না কেন আমাদের এখন আর লিষ্টে নাম থাকে না। আমাদেরকে স্মারক বা কোন উপহার ও দেয়া হয় না। তাও অজানা একটানে আমরা বারবার ছুটে যাই। কারণ আমরা এই বাচ্চাগুলোর কথা মাথায় রাখি।

14/04/2025
06/04/2025

আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা"জাবাসী ভাইবোনেরা। গণহ"ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।

তাদের ডাকে সাড়া দিয়ে আগামীকাল ৭ এপ্রিল সারাদিন বাংলাদেশেও জেনারেল স্ট্রাইক পালনের আহবান জানাচ্ছি। আগামীকাল আপনারা সকল শিক্ষাপ্রতিষ্ঠান, কল-কারখানা, অফিস-আদালত বন্ধ রাখুন৷ ক্লাস-পরীক্ষা বর্জন করুন। চলুন বৈশ্বিকভাবে একযোগে দাবি জানাই, Free Free Pale"stine... ✊

Photos from শিকড় - একটি সামাজিক সংগঠন's post 21/02/2023

সেবার এক যুগ পেরিয়ে....

শিকড় -একটি সামাজিক সংগঠন হাটি হাটি পা পা করে দীর্ঘ এক যুগ চাঁদপুরে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০১০ সালের জুন মাসে হাসান আলী উচ্চ বিদ্যালয়ের একদল ছাত্রদের হাত ধরে পথ চলা শুরু করে পরবর্তীতে ২০১১ সালের ২১শে ফেব্রুয়ারিতে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের প্রতি সম্মান জানাতে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সেই দিন বিকেল ৪ টায় হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সকলের সম্মতিক্রমে সংগঠনের একটি স্থায়ী কমিটি গঠন করে সাংগঠনিক কার্যক্রম শুরু করে। পরবর্তীতে প্রতক্ষ ভোটের মধ্যে দিয়ে একটি সম্পাদকীয় কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে সর্বমহলে শিকড় সামাজিক সংগঠন এর সকল কার্যক্রম প্রসংশার স্থান অর্জন করেছে।

আজ সংগঠনের ১২ বর্ষ পূর্তি উপলক্ষ্যে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।এই সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ ইসতিয়াক খন্দকার সৈকত এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য নেয়ামত উল্লাহর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম অভিভাবক চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব। উপস্থিতি ছিলেন চাঁদপুর শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিন পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জহির উদ্দিন, সহ সভাপতি মোঃ সোলাইমান রাজু, শহর ছাত্রলীগের আহবায়ক ইউসুফ গাজী মুন্না, যুগ্ম আহবায়ক মোঃ আরিফুল ইসলাম, আশেকে রাসূল জাওয়াদ, মোঃ আবদুল্লা বেপারি এবং অন্যান্যরা।

এই সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য দীন মোঃ দিলরাজ, মোন নাজমুল হোসেন, মোঃ রাশেদ, ইয়াদগির রুবেল এবং অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের অভিভাবক শেখ মোঃ মোতালেব বলেন দ্রুত একটি জাক জমক অনুষ্ঠানের মধ্য দিয়ে "শিকড়-একটি সামাজিক সংগঠন এর "সেবার এক যুগ " তথা ১২ তম প্রতিষ্টা বার্ষিকীর অনুষ্ঠান সম্পূর্ণ করতে এবং সংগঠনের নতুন কমিটির মাধ্যমে সংগঠনের গতিবিধি তরান্বিত করতে আহবান জানান।

Photos from শিকড় - একটি সামাজিক সংগঠন's post 16/12/2022

সেবায় এক যুগ.... 🥰🥰
প্রতিবারের মতো এইবারও শিকড় সামাজিক সংগঠন এর উদ্যোগে ১৬ই ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত কুচকাওয়াজ ও শরীরচর্চা অনুষ্ঠানে বিনামুল্যে পানি বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

অনুষ্ঠান শেষে চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ হতে সংগঠনকে শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়।

07/04/2022

আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস।

এবারের প্রতিপাদ্যের ভাবানুবাদ-
‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’।

Want your business to be the top-listed Government Service in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Chandpur