ছাত্রশিবির, লক্ষ্মীপুর সরকারি কলেজ

ছাত্রশিবির, লক্ষ্মীপুর সরকারি কলেজ

Share

Official page of Bangladesh Islami ChhatraShibir, Lakshmipur Govt.College

Photos from ছাত্রশিবির, লক্ষ্মীপুর সরকারি কলেজ's post 14/05/2026

লক্ষ্মীপুর সরকারি কলেজের ইংরেজি সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক "জনাব গিয়াস উদ্দিন আহমেদ ভূঁইয়া" স্যার (২৭তম বিসিএস) পুলিশ ক্যাডারে গেজেটভুক্ত হওয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা, আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।

জ্ঞানচর্চার অঙ্গন থেকে রাষ্ট্রসেবার মহান দায়িত্বে আপনার এই অগ্রযাত্রা নিঃসন্দেহে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একজন শিক্ষক হিসেবে আপনার প্রজ্ঞা, নৈতিকতা ও নেতৃত্ব যেমন শিক্ষার্থীদের আলোকিত করেছে, তেমনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বেও আপনার বিচক্ষণতা ও সততা দেশকে সমৃদ্ধ করবে এই বিশ্বাস রাখি।

আপনার এই সম্মানজনক অর্জনে লক্ষ্মীপুর সরকারি কলেজ পরিবার গর্বিত। মহান আল্লাহ তাআলা আপনার কর্মজীবনকে কল্যাণময় করুন, ন্যায় ও মানবতার পথে অবিচল রাখুন এবং দেশ ও জাতির কল্যাণে আরও ব্যাপক অবদান রাখার তাওফিক দান করুন।

💐 অভিনন্দন ও শুভকামনা নিরন্তর 💐

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা

10/05/2026

জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২৫-২০২৬ সেশনে লক্ষ্মীপুর সরকারি কলেজে চান্স প্রাপ্ত সকল শিক্ষার্থীকে ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।

Photos from ছাত্রশিবির, লক্ষ্মীপুর সরকারি কলেজ's post 05/05/2026

২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার কর্তৃক সংঘটিত নৃশংস গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর দক্ষিণ। আজ মঙ্গলবার (৫ মে ২০২৬) বিকেল ৩:৩০ মিনিটে মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহানগর দক্ষিণের সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইনের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মানববন্ধন শুরু হয়।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পূর্বের সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ মহানগর দক্ষিণের সেক্রেটারিয়েট সদস্য ও বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী।

Photos from Bangladesh Islami Chhatrashibir's post 26/04/2026

আলহামদুলিল্লাহ

Photos from ছাত্রশিবির, লক্ষ্মীপুর সরকারি কলেজ's post 25/04/2026

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখা ‘ তথ্য কেদ্র’ কার্যক্রম পরিচালনা করে।

এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের সিট প্ল্যান খুঁজে পেতে সহায়তা, মোবাইল, ব্যাগ রাখার সুবিধা ও বিনামূল্যে বিশুদ্ধ পানি এবং আগত অভিভাবকদের জন্য আরামদায়ক বসার ব্যবস্থা সহ বিভিন্ন মানবিক সেবা প্রদান করা হয়।



24/04/2026

লক্ষ্মীপুর সরকারি কলেজের বিভিন্ন বিভাগের আসন সংখ্যা।

23/04/2026

লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা-২০২৫-২০২৬ সেশনে ভর্তি পরীক্ষায় আবাসিক সুবিধা সংক্রান্ত যেকোনো সহায়তা পেতে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।

১/মিজানুর রহমান
01647472566

২/কাজী মেজবাহ উদ্দিন
01872138860

৩/আব্দুল্লাহ আল ফালাহ
01301421660

৪/মেহরাফ হাসান
01706911321

সার্বিক সহযোগিতায় :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
লক্ষ্মীপুর সরকারি কলেজ।

23/04/2026

২০২৫-২০২৬ সেশনে

জাতীয় বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে "আন্তরিক দোয়া ও শুভকামনা"বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লক্ষ্মীপুর সরকারি কলেজ।

14/04/2026

কৃষিপ্রধান বাংলার ফসলি সন বাংলা নববর্ষের শুভেচ্ছা

বাংলার মেহনতি মানুষের জন্য নতুন বছর হোক সুখ, সমৃদ্ধি ও প্রশান্তিময়।



Want your business to be the top-listed Government Service in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Lakshmipur Town
Chandpur
3600