15/05/2026
আগামী ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরের অংশ হিসেবে আজ ১৫ মে চাঁদপুর সফর করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। এই সময় তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি Rakibul Kabir Nihal , সাধারণ সম্পাদক Md Iftikharul Alam Basunia ও সাংগঠনিক সম্পাদক Atik Faisal।
13/05/2026
আগামী ১৬ই মে চাঁদপুরে আগমন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।
আপনার আগমন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করবে। আপনার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে এবং তরুণ সমাজ নতুন প্রেরণা লাভ করবে।
আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করছি।
08/05/2026
আগামীকাল শেরে বাংলা নগরস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি Rakibul Kabir Nihal এবং সাধারণ সম্পাদক Md Iftikharul Alam Basunia
02/05/2026
চাঁদপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত নেতৃত্বকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
অপেক্ষার প্রহর পেরিয়ে আসা এই কমিটি শুধু পদপ্রাপ্তির নয়, বরং দায়িত্ব ও প্রত্যাশারও প্রতীক। যাঁরা দায়িত্ব পেয়েছেন, তাঁদের প্রতি আস্থা—তাঁরা সততা, যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে সংগঠনকে আরও এগিয়ে নেবেন। আর যাঁরা পদ পাননি, তাঁরাও সংগঠনের শক্তি—ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে থেকে দলীয় আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় থাকবেন—এই বিশ্বাস অটুট।
ঐক্য, শৃঙ্খলা ও আদর্শে সমৃদ্ধ হোক প্রতিটি পদক্ষেপ—বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁবিপ্রবি শাখার পক্ষ থেকে রইল আন্তরিক শুভকামনা।
25/04/2026
গুপ্ত রাজনীতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতা-কর্মীদের ক্যাম্পাসে দেয়াল লিখন।
21/04/2026
গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখনের ফলে ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীদের উপর হামলা করেন ছাত্রশিবিরের সন্ত্রাসীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,চাঁবিপ্রবি শাখার পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
13/04/2026
বাংলা নববর্ষ আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিচ্ছবি—শুভ নববর্ষ।
মুঘল আমলে সম্রাট আকবরের হাত ধরে বাংলা সনের যাত্রা শুরু হলেও, সময়ের পরিক্রমায় পহেলা বৈশাখ পরিণত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসবে। হালখাতার প্রথা, বৈশাখী মেলা, লোকসংগীত, আর বর্ণিল শোভাযাত্রা—সবকিছু মিলেই এই দিনটি আমাদের শিকড়ের সঙ্গে নতুন করে যুক্ত করে।
এই উৎসব আমাদের মনে করিয়ে দেয়—অতীতের অভিজ্ঞতা নিয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার নামই জীবন। ঐতিহ্যকে ধারণ করে, সংস্কৃতিকে লালন করে আমরা গড়ে তুলতে পারি একটি সমৃদ্ধ ও সচেতন আগামী।
নতুন বছর সবার জীবনে বয়ে আনুক শান্তি, প্রেরণা ও সাফল্যের ধারাবাহিকতা।
04/04/2026
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অফিসিয়াল ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে।
https://jcd-cstu.vercel.app/
এই ওয়েবসাইটের মাধ্যমে সংগঠনের কার্যক্রম, গুরুত্বপূর্ণ নোটিশ, সংবাদ ও সদস্যদের তথ্য একটি সুসংগঠিত ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে উপস্থাপন করা হবে। এর ফলে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ ও তথ্য আদান-প্রদান আরও সহজ ও কার্যকর হবে বলে আমরা বিশ্বাস করি।
অতি শীঘ্রই ওয়েবসাইটটি একটি প্রিমিয়াম ডোমেইনে স্থানান্তর করা হবে। পাশাপাশি, ভবিষ্যতে ওয়েবসাইটটিকে আরও ডায়নামিক, আধুনিক ও ব্যবহারবান্ধব করার লক্ষ্যে ধারাবাহিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
ওয়েবসাইটটি তৈরিতে নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক Iftekhar Sakib, তাঁর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সকলকে ওয়েবসাইটটি পরিদর্শন করে মূল্যবান মতামত প্রদান করার জন্য আহ্বান জানানো হলো।
ধন্যবাদান্তে,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা
03/04/2026
আজ গুচ্ছ বি ইউনিটের ভর্তি পরীক্ষার চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁবিপ্রবির পক্ষ থেকে হেল্প ডেস্ক গঠন করা হয় এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সার্বিক সহায়তা প্রদান করা হয়।
অন্যদিকে আরেকটি কেন্দ্র চাঁদপুর সরকারি কলেজে উক্ত কলেজ ছাত্রদলের পক্ষ থেকে চাঁবিপ্রবি ছাত্রদলের পরামর্শে হেল্প ডেস্ক গঠন করে ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের সহায়তা প্রদান করা হয়।